এক্সপ্লোর

আখলাকের ঘটনা, বুদ্ধিজীবীরা পুরস্কার ফেরালেও বিজেপি জিতেছিল, এবার অন্য ইস্যু উঠলেও জিতবে, রাজস্থানে অমিত শাহ

জয়পুর: পরবর্তী সরকারের মুখ্যমন্ত্রী বা মন্ত্রী কে, কারা হবেন, তা নিয়ে মাথা না ঘামিয়ে রাজস্থানের আসন্ন বিধানসভা নির্বাচনে জয়ের জন্য বিজেপি কর্মীদের ঝাঁপিয়ে পড়ার ডাক অমিত শাহের। ইতিমধ্যে রাজস্থানে বসুন্ধরা রাজেই আবার মুখ্যমন্ত্রী হবেন বলে জানিয়ে দিয়েছে বিজেপি। মঙ্গলবার জয়পুরে বিজেপি সভাপতি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, তিন গুরুত্বপূর্ণ রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের ভোটের ফলাফলই ২০১৯ এর লোকসভা নির্বাচনের গতিপ্রকৃতি নির্ধারণ করে দেবে। ২০১৯ এর নির্বাচনের ট্রেলার হতে চলেছে এগুলি। ২০১৯-এর লোকসভা ভোটে বিজেপির জয় দেশে পরের ৫০ বছরে একটানা দলের শাসন সুনিশ্চিত করবে। দলের বিপুল জয়ের জন্য আপনাদের ঘাম ঝরাতে হবে। একইসঙ্গে তিনি বলেন, বিরোধীরা যে মহাগঠবন্ধন গঠনের তোড়জোড় চালাচ্ছে, তা উত্তরপ্রদেশে সামান্য প্রভাব ফেললেও আর কোথাও দাগই কাটতে পারবে না। বিজেপি কর্মীদের প্রচারে রাহুল গাঁধী প্রধানমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় বিদেশমন্ত্রী ও মুলায়ম সিংহ যাদব প্রতিরক্ষামন্ত্রী হলে তাঁদের কী অভিমত, তা মানুষের কাছে জানার পরামর্শ দেন তিনি। বলেন, মানুষের কাছে মোদী সরকার, রাজে সরকার কী কী করেছে, তা বলুন। কংগ্রেসকে নিশানা করে বিজেপি সভাপতি বলেন, ওরা আগে স্পষ্ট করুন, কে ওদের নেতা, কী ওদের নীতি, কর্মসূচি। কটাক্ষ করেন, রাহুল বাবা স্বপ্ন দেখতেই পারেন, কিন্তু ভোটগণনার দিনই ওঁর ঘুম ভাঙবে! কংগ্রেস দেশে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে বলে দাবি করে গোহত্যার অভিযোগে দাদরিতে মহম্মদ আখলাককে পিটিয়ে হত্যা, অসহিষ্ণুতার অভিযোগে ২০১৫-য় বুদ্ধিজীবীদের একাংশের সরকারি পদক ফেরানোর প্রসঙ্গ টেনে আনেন অমিত শাহ। বলেন, ভোট এলেই আখলাক বা পুরস্কার ফেরানোর মতো ইস্যু ওঠে। যখন আখলাকের ঘটনা ঘটেছিল, পুরস্কার ফেরানো হয়েছিল, তখন বিজেপি জিতেছিল। এবারও কংগ্রেস নতুন কোনও ইস্যু তুললেও দল জিতবে। ভাষণে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুতেও কংগ্রেসকে একহাত নেন তিনি। বলেন, ওরা মানবাধিকারের কথা বলছে। ভারতের গরিবদের মানবাধিকার নেই? দেশের নিরাপত্তার হাল নিয়ে কোনও উদ্বেগ থাকবে না? শয়ে শয়ে সন্ত্রাসবাদী এদেশে ঢুকছে, বিস্ফোরণের ছক কষছে। আপনাদের আমলে এমন অনেক ঘটনাই ঘটেছে। কংগ্রেস শুধু তার ভোটব্যাঙ্কের কথাই ভাবে বলে দাবি করেন তিনি। বলেন, আপনারা বিজেপির যত খুশি চান, বিজেপির বিরোধিতা করুন, কিন্তু আমরা বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশে থাকতে দেব না, ওদের চিহ্নিত করে বের করে দেব।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান

ভিডিও

Malda News:
Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget