এক্সপ্লোর

এনকাউন্টার স্পেশালিস্ট সজ্জনারকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাসের ঝড়, জেনে নিন তাঁর সম্পর্কে

দুঁদে এই পুলিশ অফিসারের চাকরিজীবনে একাধিক এনকাউন্টারের নজির আছে

হায়দরাবাদ:  হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় চার অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর ঘটনা সামনে আসতেই চর্চার কেন্দ্রে ভিসি সজ্জনার। বলা হচ্ছে, দুঁদে এই পুলিশ অফিসারের জন্যই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা পণ্ড হয় অভিযুক্তদের। সোশ্যাল মিডিয়াতে চলছে সজ্জনারের নামে জয়ধ্বনি। কে এই ভিসি সজ্জনার? সাইবারাবাদের বর্তমান পুলিশ কমিশনার সজ্জনার। তাঁকে এনকাউন্টার স্পেশালিস্ট বলা হয়। এই মুহূর্তে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে তিনি নায়কের সম্মান পাচ্ছেন। তাঁর ছবি ও বিভিন্ন অপরাধদমনের কাহিনি ভাইরাল হয়ে গিয়েছে। হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে খুন করার ঘটনায় অভিযুক্তদের এনকাউন্টারে মৃত্যুর পর সজ্জনারকে নিয়ে উচ্ছ্বসিত আমজনতা। দুঁদে এই পুলিশ অফিসারের চাকরিজীবনে একাধিক এনকাউন্টারের নজির আছে। নকশাল নেতা নঈমুদ্দিন ওরফে নঈমকে এনকাউন্টার করে মারার ঘটনায় শিরোনামে উঠে এসেছিল সজ্জনারের নাম। ২০০৮ সালে এক কলেজছাত্রীর উপর অ্যাসিড আক্রমণ হয়। ওই এলাকার দায়িত্বে তখন সজ্জনার। ওই ঘটনায় তীব্র বিক্ষোভ ছড়িয়েছিল গোটা অন্ধ্রপ্রদেশে। দোষীদের কঠোর শাস্তির দাবি উঠেছিল। অ্যাসিড আক্রান্ত ছাত্রী কাকাতিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজিতে পড়তেন। প্রধান অভিযুক্ত শ্রীনিবাস, হরিকৃষ্ণ ও সঞ্জয়কে গ্রেফতার করা হয়। ঠিক এমনই এক ভোররাতে তিনজনকেই এনকাউন্টার করা হয়েছিল। অন্ধ্রপ্রদেশের মাওবাদী কার্যকলাপ রুখতেও উল্লেখযোগ্য ভূমিকা ছিল সজ্জনারের। হায়দরাবাদের উপকণ্ঠে পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় মাওবাদী নেতা নঈমের। যদিও অনেকেই দাবি করেছিলেন, গোটা ঘটনাই সাজানো। পরে অনেক মাওবাদী নেতাকে গ্রেফতার করেছিলেন ১৯৯৬ ব্যাচের আইপিএস অফিসার সজ্জনার। একসময়ে রাজ্য গোয়েন্দা দফতরের ইন্সপেক্টর জেনারেল পদে ছিলেন। মানবাধিকার কর্মীরা তাঁর বিরুদ্ধে একাধিকবার সরব হয়েছেন। কিন্তু তাতে অবিচলই থেকেছেন সজ্জনার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট

ভিডিও

NCPI Suvendu Adhikari Meeting: শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠকের পর কী জানালেন TMC ত্যাগী দুই NCPI MP?
NCPI-Suvendu Adhikari Meeting: মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে তৃণমূল ত্যাগী রাজ্যসভার ৩ BJP সাংসদও | Delhi
Kunal Ghosh:
NDA Meeting: সংসদে থাকা সত্ত্বেও NDA-এর বৈঠকে গরহাজির মুর্শিদাবাদের তিন সাংসদ | NCPI | ABP Ananda
KMC News | কলকাতা পুরসভার আসন পুনর্বিন্যাসের কাজ খুব শীঘ্রই শেষ হবে : Agnimitra Paul

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget