এক্সপ্লোর

রাম মন্দিরের বিষয়ে সুপ্রিম কোর্টের রায় মেনে নেব, সারা দেশে নাগরিকপঞ্জি হবে, মন্তব্য অমিত শাহের

অমিত শাহ আরও বলেন, নিরাপত্তাজনিত কারণেই ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তাঁকে দু’বছর হেফাজতে রাখার প্রশ্নই নেই।

রাঁচি: এবিপি নিউজের আলোচনাসভা ‘হিন্দুস্তান পূর্বোদয় ২০১৯’-এ যোগ দিয়ে জম্মু ও কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর বক্তব্য, উপত্যকায় মানবাধিকার লঙ্ঘনের মিথ্যা অভিযোগ করছে পাকিস্তান। ১৯৬টি থানা এলাকার মধ্যে মাত্র আটটিতে বিধিনিষেধ জারি আছে। অন্য কোথাও বিধিনিষেধ নেই। যে কোনও ব্যক্তি কাশ্মীরে যেতে পারেন। গত সাত দশকে কাশ্মীরে ৪১ হাজার মানুষের মৃত্যু নিয়ে কংগ্রেসকেও আক্রমণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জম্মু ও কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূমিকার প্রশংসা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘আমরা বরাবরই মনে করতাম, সংবিধানের ৩৭০ ধারা অস্থায়ী। আমাদের সরকার শুরু থেকেই এই ধারা সরিয়ে দেওয়ার প্রস্তুতি চালাচ্ছিল। কাশ্মীর আমাদের অভ্যন্তরীণ বিষয়। সারা বিশ্ব কাশ্মীর ইস্যুতে ভারতের পাশে আছে।’ অমিত শাহ আরও বলেন, ‘নিরাপত্তাজনিত কারণেই ফারুক আবদুল্লাকে গৃহবন্দি করে রাখা হয়েছে। তাঁকে দু’বছর হেফাজতে রাখার প্রশ্নই নেই। কাশ্মীরে বলপ্রয়োগ করা হচ্ছে না। মানুষের গুজবে কান দেওয়া উচিত নয়। সরকার কাশ্মীরের উন্নতি চায়। সেই কারণেই সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয়েছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, ‘আমরা চাই অযোধ্যায় রাম মন্দিরের বিষয়ে সুপ্রিম কোর্ট দ্রুত রায় দিক। এ বিষয়ে আদালতের সিদ্ধান্ত আমরা মেনে নেব। কপিল সিব্বল যদি সাধারণ নির্বাচনের কথা বলে অন্তরায় হয়ে না দাঁড়াতেন, তাহলে অনেক আগেই রায় দিত সুপ্রিম কোর্ট। সারা দেশেই জাতীয় নাগরিকপঞ্জি হওয়া উচিত। কোনও ভারতীয় কি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়ায় অবৈধভাবে গিয়ে বসবাস করতে পারেন? তাহলে অন্য দেশের নাগরিকরা কেন আইনি কাজগপত্র ছাড়া ভারতে এসে থাকবে?’

সেরা শিরোনাম

Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

Medinipur Hotel: মন্ত্রীর পরিদর্শনের পর মেদিনীপুরে ২টি হোটেল, একটি শপিং মল সিল
Kolkata Metro: গঙ্গার তলা দিয়ে মেট্রো চলাচলের আজ দুই বছর, এখনও দ্বিধায় দুর্গাপিতুরি লেনের বাসিন্দারা
BJP News: পালাবদলের সাড়ে ৩ মাসেই বিজেপিতে তোলাবাজির কাঁটা
CM Suvendu Adhikari:
Kolkata Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, গ্রেফতার মূল অভিযুক্ত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget