এক্সপ্লোর

আগামী ১৪ দিন ‘বিক্রম’-এর সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হবে, বললেন শিবন

চাঁদে নামার তিন মিনিট আগে হারিয়ে গিয়েছে ‘বিক্রম’। কিন্তু এখনই আশা ছাড়তে নারাজ ইসরো। আগামী ১৪ দিন ধরে বিক্রমের খোঁজ চালাবেন বিজ্ঞানীরা। ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও একেবারে সঠিকভাবে কাজ করছে অরবিটার। সেই অরবিটারই এখন একমাত্র ভরসা বিক্রমকে খুঁজতে।

নয়াদিল্লি: চাঁদে নামার তিন মিনিট আগে হারিয়ে গিয়েছে ‘বিক্রম’। কিন্তু এখনই আশা ছাড়তে নারাজ ইসরো। আগামী ১৪ দিন ধরে বিক্রমের খোঁজ চালাবেন বিজ্ঞানীরা। ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও একেবারে সঠিকভাবে কাজ করছে অরবিটার। হিসাবমতো অরবিটারের আয়ু ছিল এক বছর। কিন্তু এতটাই সঠিকভাবে ‘বাহুবলী’ চাঁদের কক্ষপথে পৌঁছে দিয়েছে অরবিটারকে যে আগামী সাত বছর তথ্য পাঠাতে সক্ষম সে। এখনও পর্যন্ত সবচেয়ে উন্নত ক্যামেরা বহন করছে অরবিটার। তাই উন্নতমানের ছবির সঙ্গে সঙ্গে চাঁদ সম্পর্কে পাওয়া যাবে অনেক অজানা তথ্যও। আর সেই অরবিটারই এখন একমাত্র ভরসা বিক্রমকে খুঁজতেও। ঠিক যেখানে বিক্রমের নামার কথা সেখানে সূর্যের আলো থাকবে আগামী ১৪ দিন। সেই সৌরশক্তি থেকে শক্তি নিয়েই কাজ করার কথা ছিল বিক্রমের। কিন্তু এখন ওই আলোতেই অরবিটের পাঠানো ছবির মাধ্যমে বিক্রমের সন্ধান চালাবে ইসরো। আর তারপরেই ওই অংশে নেমে আসবে অন্ধকার, ক্ষীণ হয়ে যাবে বিক্রমকে খুঁজে পাওয়ার আশা। সব ঠিকঠাকই চলছিল শুক্রবার থেকে শনিবার রাত পর্যন্ত। শনিবার রাত দুটো নাগাদ হঠাৎ সংকেত পাঠানো বন্ধ করে দেয় ল্যান্ডার। চাঁদের মাটি ছুঁতে তখন বাকি আর মাত্র ২.১ কিলোমিটার। বেঙ্গালুরুর ইসরোর গ্রাউন্ড কন্ট্রোল রুমে তখন শ্মশানের নিস্তব্ধতা। ২.১০ নাগাদ ইসরোর চেয়ারম্যান কে শিবন ঘোষণা করেন, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ল্যান্ডার বিক্রমের সঙ্গে। এরপর কান্নায় ভেঙে পড়েন তিনি। তাঁকে সান্ত্বনা জানিয়ে প্রধানমন্ত্রী জানান, ইসরোর জন্য দেশ গর্বিত। কেন হঠাৎ বিচ্ছিন্ন হয়ে গেল বিক্রম তা জানাতে পারেনি ইসরো। সিগন্যাল বলছে দিকভ্রষ্ট হয়ে গিয়েছিল বিক্রম, কিন্তু কেন? স্পষ্ট উত্তর না দিয়েও দূরদর্শনকে দেওয়া সাক্ষাৎকারে কে শিবন জানান, মিশনের শেষভাগ সঠিকভাবে সম্পন্ন হয়নি, বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিক্রম। এখনও আশাবাদী ইসরো। চাঁদের ওপর ঘুরে বিক্রমকে খুঁজবে অরবিটার।  আগামী ১৪ দিন ধরে প্রতিনিয়ত যোগাযোগ স্থাপনের চেষ্টা চলবে হারিয়ে যাওয়া বিক্রম আর প্রজ্ঞানের সঙ্গে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget