এক্সপ্লোর

আদর্শ আবদুল কালাম, আইএএস অফিসার হতে চান উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দ্বিতীয় হওয়া পড়ুয়া

১৬ বছরের প্রাঞ্জলের বাড়ি প্রয়াগরাজ জেলার একটি গ্রামে। তিনি ২০১৮ সালে উত্তরপ্রদেশের বোর্ডের হাইস্কুলের পরীক্ষায় ৯৩.৮৩ শতাংশ নম্বর পান।

  লখনউ: এ বছর উত্তরপ্রদেশে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় দ্বিতীয় হওয়া প্রাঞ্জল সিংহের আদর্শ ভারতের প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি ও ‘মিসাইল ম্যান’ হিসেবে পরিচিত এপিজে আবদুল কালাম। বড় হয়ে আইএএস অফিসার হওয়াই লক্ষ্য প্রাঞ্জলের। তিনি দেশের সেবা করতে চান। ১৬ বছরের প্রাঞ্জলের বাড়ি প্রয়াগরাজ জেলার একটি গ্রামে। তিনি ২০১৮ সালে উত্তরপ্রদেশের বোর্ডের হাইস্কুলের পরীক্ষায় ৯৩.৮৩ শতাংশ নম্বর পান। এরপর শিকারো গ্রামের সর্দার পটেল ইন্টারমিডিয়েট কলেজে ভর্তি হন প্রাঞ্জল। তিনি জানিয়েছেন, দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার জন্য স্কুল ছাড়াও রোজ ৬ ঘণ্টা করে পড়তেন তিনি। তাঁর বাবা অবধেশ কুমার সিংহ এই কলেজেরই অধ্যক্ষ। বাবাই তাঁর অনুপ্রেরণা এবং তিনিই তাঁকে সবসময় ভাল করে পড়াশোনা করতে উৎসাহ দিয়েছেন বলে জানিয়েছেন প্রাঞ্জল। এরপর তিনি কলা বিভাগে স্নাতক হওয়ার পাশাপাশি নিজের চূড়ান্ত লক্ষ্য আমলা হওয়ার জন্যও প্রস্তুতি নিতে চান। প্রাঞ্জল জানিয়েছেন, ‘আমার বিশ্বাস, ভালভাবে দেশের সেবা করতে পারব এবং আইএএস অফিসার হিসেবে গ্রামাঞ্চলের উন্নতি করতে পারব। এই কারণেই আমি ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষা পাশ করতে চাই। আমার আদর্শ এপিজে আবদুল কালামের মতো আমিও জন্মভূমির উন্নতিতে অবদান রাখতে চাই।’ এই কৃতী পড়ুয়া আরও জানিয়েছেন, ‘যে কোনও পরীক্ষার জন্য একটি নির্দিষ্ট পদ্ধতি অনুযায়ী প্রস্তুতি নেওয়া উচিত সবার। কোনও বিষয়কেই অবহেলা করা উচিত নয়। সব বিষয়ের জন্যই সমান সময় দিয়ে পড়াশোনা করা উচিত। আমার প্রিয় বিষয় ইংরাজি হলেও, সব বিষয়ই গুরুত্ব সহকারে পড়েছি।’ প্রাঞ্জলের মা গীতা সিংহ শিকারো গ্রামের জুনিয়র হাইস্কুলের শিক্ষিকা। প্রাঞ্জলের দিদি স্নেহা সিংহ এখন এনইইটি-র জন্য প্রস্তুতি নিচ্ছেন। বাড়ির এই পরিবেশের জন্যই পড়াশোনায় উৎসাহ পেয়েছেন বলে জানিয়েছেন প্রাঞ্জল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget