এক্সপ্লোর

স্বামীকে ফাঁসাতে বান্ধবীকে খুন করে নিজের পোশাক পরিয়ে প্রেমিকের সঙ্গে পালালেন মহিলা, পরে গ্রেফতার

মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়।

ঔরঙ্গাবাদ: বিবাহ বহির্ভূত সম্পর্কের নৃশংস পরিণতি। ঘটনাস্থল মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ। স্বামীকে ফাঁসাতে এক বান্ধবীকে পুড়িয়ে খুন করে নিজের পোশাক, জুতো, গয়না পরিয়ে মৃতদেহের পাশে সুইসাইড নোট রেখে প্রেমিকের সঙ্গে পালানোর অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে। অবশ্য শেষরক্ষা হয়নি। তদন্তকারীদের সন্দেহ হওয়ায় তাঁরা খোঁজখবর শুরু করেন। জানা যায়, অভিযুক্ত মহিলা বেঁচে আছেন। এরপরেই তাঁকে ও তাঁর প্রেমিককে গ্রেফতার করা হয়। চিখলথানা থানার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর মহেশ অন্ধালে জানিয়েছেন, ‘গত ২৪ মে একটি খামার থেকে এক মহিলার দগ্ধ দেহ উদ্ধার হয়। দেহ এতটাই পুড়ে গিয়েছিল, চেনার কোনও উপায় ছিল না। মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়। সেই সুইসাইড নোটে লেখা ছিল, দেহটি সোনালী শিন্ডের। মদ্যপ স্বামীর অত্যাচারে তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন। সোনালীর ভাই অমলকে খবর দেয় পুলিশ। তিনি জুতো, হার, আংটি, বালা ও পোশাক দেখে মৃতদেহটি দিদির বলে শনাক্ত করেন। এরপর ময়নাতদন্ত করে দেহটি সোনালীর পরিবারের লোকজনের হাতে তুলে দেয় পুলিশ। সোনালীর স্বামী সদাশিব শিন্ডের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন অমল।’ এরপরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়। রুখমানবাই মালি নামে এক মহিলার নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয় থানায়। তাঁর খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। ইতিমধ্যে খবর আসে, শিরডি, আহমেদনগর, নাসিক, সুরাতে দেখা গিয়েছে সোনালীকে। তাঁকে গ্রেফতারের চেষ্টা শুরু হয়। শেষপর্যন্ত জলগাঁও জেলার চালিসগাঁও রেলস্টেশন থেকে সোনালী ও তাঁর প্রেমিক ছাবাদাস বৈষ্ণবকে গ্রেফতার করা হয়। জেরার মুখে সোনালী স্বীকার করেন, স্বামীকে ফাঁসাতেই প্রেমিকের সাহায্যে নিজের বান্ধবীকে খুন করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget