এক্সপ্লোর

পদবী সহ সোনু সুদের নামে সন্তানের নামকরণ বিহারের মহিলার

করোনাভাইরাস অতিমারির সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। তাঁদের মধ্যে অন্যতম বলিউড অভিনেতা সোনু সুদ। দাবাং, সিম্বা মতো ব্লকবাস্টার সিনেমার ভিলেন এই কঠিন সময়ে 'হিরো' হয়ে উঠেছেন।

  নয়াদিল্লি: করোনাভাইরাস অতিমারির সময় বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন। তাঁদের মধ্যে অন্যতম বলিউড অভিনেতা সোনু সুদ। দাবাং, সিম্বা মতো ব্লকবাস্টার সিনেমার ভিলেন এই কঠিন সময়ে 'হিরো' হয়ে উঠেছেন। গীতি গোয়েলের বাড়িতে পাঠাও অভিযানের অংশ হিসেবে সোনু বিহার, উত্তরপ্রদেশ, ছত্তিশগঢ় ও দক্ষিণ ভারতের পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। একেবারে নিম্নস্তর থেকে এই কাজের সমন্বয়ের ক্ষেত্রে উদয়াস্ত কাজ করে চলেছেন তিনি। শিখর ধবন, অজয় দেবগন থেকে শুরু করে সুরেশ রায়না ও আর মাধবনের মতো সেলিব্রিটিরা সোনুর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। বিভিন্ন রাজ্যের মানুষও বলিউড অভিনেতার প্রশংসায় মেতেছেন। কখনও সেখানে গেলে সোনুকে স্মরণীয় অভ্যর্থনা জানানোর কথাও আগাম জানিয়ে রাখছেন তাঁরা। এরইমধ্যে অভিনেতা তাঁর এই কাজের সবচেয়ে বড় পুরস্কার পেলেন।বিহারের দ্বারভাঙ্গা জেলার এক মহিলা তাঁর সন্তানের নামকরণ করেছেন বলিউড অভিনেতার নামে। ওই মহিলা তাঁর ছেলের নাম রেখেছেন সোনু সুদ শ্রীবাস্তব। অনুপমা চোপড়ার সঙ্গে আলাপচারিতায় নিজেই এ কথা জানিয়ছেন সোনু সুদ। তিনি জানতে চেয়েছিলেন, কীভাবে ওই শিশুর পদবী ভিন্ন হতে পারে। সোনু বলেছেন, আমি বলি, কীভাবে ওই শিশুর নাম সোনু সুদ হতে পারে। কারণ, আপনারা তো শ্রীবাস্তব। নামটা সোনু শ্রীবাস্তব হতে পারে। ওরা জবাবে বললেন, না, আমরা শিশুর নাম রেখেছি সোনু সুদ শ্রীবাস্তব। সোনু বলেছেন, এভাবে তাঁর প্রতি ভালোবাসার প্রদর্শনে তিনি আপ্লুত। সোনু সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন, অনেক অন্তঃসত্ত্বা মহিলাকেও হেঁটে যেতে দেখেছি। ছোট ছোট সন্তানের হাত ধরে তাঁদের হেঁটে যেতে দেখে খুব দুঃখ পেয়েছি। যে লোকেরা আমাদের ঘরবাড়ি তৈরি করেন, রাস্তা তৈরি করেন, তাঁদের এভাবে অসহায় অবস্থায় ছেড়ে দেওয়া যায় না। আমার মনে হয় যে, আমাকে তাঁদের সাহায্যে এগিয়ে আসতে হবে। এজন্যই আমি ব্যক্তিগতভাবে স্থানীয় ও রাজ্যস্তরে সরকারের সঙ্গে কথা বলেছি এবং তাঁদের ফেরার বন্দোবস্ত করেছি।

সেরা শিরোনাম

Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget