এক্সপ্লোর

অসমকে দ্বিতীয় কাশ্মীর হতে দেব না, সেজন্যই এনআরসি এনেছি, বললেন অমিত শাহ

লখিমপুরা: পুলওয়ামায় ৪০ জন সিআরপিএফ জওয়ানের আত্মবলিদান ব্যর্থ হবে না। কারণ, কেন্দ্রে এখন বিজেপি সরকার রয়েছে। পূর্বতন কংগ্রেস সরকারের মতো নিরাপত্তা ইস্যুতে বিজেপি সরকার কোনও আপস করবে না। এমনই মন্তব্য করেছেন বিজেপি সভাপতি অমিত শাহ। অসমের  লখিমপুরায় দলের যুব সংগঠনের একটি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেছেন, পুলওয়ামায় পাকিস্তানের যে জঙ্গিরা হামলা চালিয়েছে তাদের কোনও মূল্যেই ছেড়ে দেওয়া হবে না।  তাঁর দাবি, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সারা বিশ্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ইচ্ছাশক্তি সবচেয়ে প্রবল। তিনি বলেছেন, কূটনীতি, বুলেট ও সার্জিক্যাল স্ট্রাইকের মাধ্যমে জবাব দেওয়া হয়েছে। বিজেপি সরকার পাক জঙ্গিদের সব ধরনের জবাব দিয়েছে। একইসঙ্গে   কংগ্রেস ও অসম গণ পরিষদ (অগপ)-কে একহাত নিয়েছেন বিজেপি সভাপতি। তিনি বলেছেন, ১৯৮৫-তে অসম অসম চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বেশিরভাগ সময়টাই রাজ্যে ক্ষমতায় ছিল কংগ্রেস ও অগপ। কিন্তু তারা এই চুক্তি রূপায়ণে কোনও কাজই করেনি। অমিত শাহ বলেছেন, ‘আমরা অসমকে দ্বিতীয় কাশ্মীর হতে দেব না। এ জন্যই আমরা ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন (এনআরসি) এনেছি। বিতর্কিত নাগরিকত্ব (সংশোধনী) বিল বিজেপি সরকার রাজ্যসভায় পেশ করতে পারেনি। এ ব্যাপারে অমিত শাহ বলেছেন, এই বিল নিয়ে ভুল তথ্য প্রচার করা হয়েছে যে, এটা শুধু যেন অসম ও উত্তর-পূর্বের অন্যান্য অংশের জন্য। বিজেপি সভাপতি বলেছেন, এটা শুধু  উত্তর-পূর্বের নয়, সারা দেশের উদ্বাস্তুদের জন্য। অসমে যেভাবে জনবিন্যাস বদলাচ্ছে, সেখানে নাগরিকত্ব বিল ছাড়া এ রাজ্যে মানুষ বিপদের মুখে পড়বেন। অমিত শাহর দাবি, মুষ্টিমেয় কিছু লোক এই বিলের বিরোধিতা করেছে। তাও এই ইস্যুর বিরোধিতায় নয়, পরিস্থিতি থেকে ফায়দা তোলার জন্যই এই বিরোধিতা। তিনি আরও বলেছেন, অগপ ও অন্যান্য যারা নাগরিকত্ব বিলের বিরোধিতা করেছে, তারা সম্প্রতি রাজ্যে তিনটি কাউন্সিল ও পঞ্চায়েত নির্বাচনে পরাস্ত হয়েছে। কংগ্রেসকে নিশানা করে অমিত শাহ বলেছেন, এই দলের কাছে পরিবারই সব। কংগ্রেস দেশে গণতন্ত্র রক্ষা করতে পারবে না। তাদের কাছে এটা একটা পরিবারের বিষয়। তাঁর দাবি, কংগ্রেসের অভ্যন্তরে কোনও গণতন্ত্রই নেই। তিনি বলেছেন, এ ধরনের একটা দল গণতন্ত্র রক্ষা ও এর লক্ষ্য পূরণ করতে পারে না।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget