এক্সপ্লোর

ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস ৬.৯ থেকে কমিয়ে ৬ শতাংশ করল বিশ্বব্যাঙ্ক

চলতি বছরের প্রথম দুই ত্রৈমাসিকে অর্থনৈতিক পরিস্থিতির হাল-হকিকৎ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছোনো হয়েছে বলে জানানো হয়েছে বিশ্বব্যাঙ্কের তরফে।

নয়াদিল্লি: ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস ৬.৯ শতাংশ থেকে কমিয়ে ৬ শতাংশ করল বিশ্ব ব্যাঙ্ক। চলতি বছরের প্রথম দুই ত্রৈমাসিকে অর্থনৈতিক পরিস্থিতির হাল-হকিকৎ পর্যালোচনা করে এই সিদ্ধান্তে পৌঁছোনো হয়েছে বলে জানানো হয়েছে বিশ্বব্যাঙ্কের তরফে। ২০১৮-১৯ রিপোর্টে ভারতের আর্থিক বৃদ্ধির হার ধার্য করা হয়েছিল ৬.৯ শতাংশে। রবিবার প্রকাশিত দক্ষিণ এশিয়া ইকনমিক ফোকাস রিপোর্ট অনুযায়ী, ২০১৯-২০ অর্থবর্ষে, ভারতের আর্থিক বৃদ্ধি হবে ৬ শতাংশ হারে। তবে, ২০২১ সালে তা বেড়ে হবে ৬.৯ শতাংশ এবং ২০২২ সালে তা দাঁড়াবে ৭.২ শতাংশে। সম্প্রতি, আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সঙ্গে বৈঠক হতে চলেছে বিশ্বব্যাঙ্কের। তার আগে এই রিপোর্ট কিছুটা উদ্বেগজনক বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। রিপোর্ট অনুযায়ী, ভারতের আর্থিক বৃদ্ধির হার এই নিয়ে টানা দ্বিতীয়বার কমল। ২০১৭-১৮ সালে বৃদ্ধির হার ছিল ৭.২ শতাংশ। ২০১৮-১৯ সালে তা কমে দাঁড়ায় ৬.৮ শতাংশ। উৎপাদন ও নির্মাণশিল্প গতি পাওয়ায় শিল্পোৎপাদনের হার বেড়ে হয়েছে ৬.৯ শতাংশ। কৃষিক্ষেত্র ও পরিষেবার বৃদ্ধির হার যথাক্রমে ২.৯ এবং ৭.৫ শতাংশ। রিপোর্ট অনুযায়ী, সার্বিক মুদ্রাস্ফীতির হার ৩.৪ শতাংশ রয়েছে। যার ফলে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে আরবিআই রেপো রেটে মোট ১৩৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। বিশ্বব্যাঙ্ক জানিয়েছে, বাণিজ্যে ভারসাম্য বিঘ্নিত হওয়ার ফলে ভারতের কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিটের পরিমাণ গত বছরের ১.৮ শতাংশ থেকে বেড়ে এবছর ২.১ শতাংশে ঠেকেছে।

সেরা শিরোনাম

Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget