এক্সপ্লোর

১৩ দিনে ৫০ মিলিয়ন ডাউনলোড, আরোগ্য সেতু পিছনে ফেলল পোকেমনকেও

তুলনা টানলে অবাক হবেন, জনপ্রিয় অ্যাপ পোকেমন গো-ও ৫০ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছিল ১৯ দিনে। অর্থাৎ ৬ দিন কম সময়েই আরোগ্য সেতু সেই মাইলস্টোন পার করল।

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯ কনট্যাক্ট ট্রেসিং অ্যাপ আরোগ্য সেতু হু হু করে ডাউনলোড করছে দেশের মানুষ। ১৪ এপ্রিল ভাষণেও আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। মঙ্গলবার রাত পর্যন্ত প্রায় ৫০ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছেন এই অ্যাপ। পরিসংখ্যান বলছে নরেন্দ্র মোদির ভাষণের পরই আরও দ্রুত হারে সকলে এই অ্যাপ নামাতে শুরু করে। মিনিটে প্রায় ১ লাখ লোক অ্যাপ ডাউনলোড করতে থাকেন। তুলনা টানলে অবাক হবেন, জনপ্রিয় অ্যাপ পোকেমন গো-ও ৫০ মিলিয়ন মানুষ ডাউনলোড করেছিল ১৯ দিনে। অর্থাৎ ৬ দিন কম সময়েই আরোগ্য সেতু সেই মাইলস্টোন পার করল। ২ এপ্রিল এই অ্যাপ্লিকেশন লঞ্চ হয়। কোভিড-১৯ সংক্রমণের ঝুঁকি নিয়ে সতর্ক করতেই, এই অ্যাপ আনে কেন্দ্রীয় সরকার। নীতি আয়োগের ফ্রন্টিয়ার টেকনোলজির প্রোগ্রাম ডিরেক্টর অর্ণব কুমার জানালেন, তাঁরা আশা করেছিলেন ১৫ এপ্রিলের মধ্যে ৫০ মিলিয়ন ডাউনলোড হবে, কিন্তু তার একদিন আগেই সেই লক্ষ্য ছোঁয়া গেল। প্রধানমন্ত্রীর ভাষণের পর শুধু মঙ্গলবারই ১১ মিলিয়ন মানুষ ওই অ্যাপ ডাউনলোড করেছেন। এই অ্যাপে ১১টি ভাষায় ইউজারদের নির্দেশ দেওয়া হয়েছে। এখানে প্রত্যেকের পরিচয় ও তথ্য গোপন রাখা হচ্ছে। কী কী করলে সংক্রমণ থেকে দূরে থাকা যায় ও চিকিৎসা বিষয়ক উপদেশ পাওয়া যাচ্ছে এই অ্যাপে। কারও যদি করোনা-পজিটিভ হয়ে থাকে, কিংবা করোনা-ঝুঁকি খুব বেশি হয়ে থাকে, তাহলে সেই সংক্রান্তে তথ্য সার্ভারে আপলোড করা হয়, স্বাস্থ্য দফতরে জানানো হয়। তারপরই কনট্যাক্ট চেনে থাকা সবাইকে এই ব্যাপারে জানানো হয়। কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডা. কে বিজয় রাঘবন জানালেন, ধরা যাক একজন, A, ট্রেনে চড়ে কাজে গেলেন, আবার ফিরে এলেন বাড়িতে। তারপর তাঁর সংক্রমণের উপসর্গ দেখা দিল, পরীক্ষা করে দেখা গেল করোনা-পজিটিভ, তখন ওই ব্যক্তির সংস্পর্শে আসা বা আশেপাশে থাকা মানুষদের কাছে সতর্কবার্তা পৌঁছে যাবে। তাঁর মতে, অনেক সময়ই ভাইরাসের সংক্রমণ হলেও উপসর্গ থাকে না। তার মারফত অন্য লোকও সংক্রমিত হয়। এভাবেই রোগ ছড়িয়ে পড়ে। যদি সবাইকে কোয়ারেন্টিন করা হয়, তাহলে কিছু সন্দেহভাজনকে কোয়ারেন্টিন করতে পারা যাচ্ছে। কোনও করোনা-পজিটিভ মানুষের সংস্পর্শে আসা সব মানুষকে সতর্ক করাই আরোগ্য সেতু অ্যাপের উদ্দেশ্যে, জানালেন ডা. বিজয়রাঘবন। এই অ্যাপে ব্যক্তিগত তথ্য সবসময় গোপন রাখা হয়। কখনও কাউকে সংক্রমিতর পরিচয় জানানো হয় না।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
CJP নেতা সৌরভ, আশুতোষদের বিরুদ্ধে বড় পদক্ষেপ ! ৫ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের

ভিডিও

Santoshpur Lake Pally | সন্তোষপুর লেক পল্লির থিম 'তাণ্ডব' | Durga Puja 2026 | ABP ANANDA
Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget