এক্সপ্লোর

Indians Evacuation:অশান্ত সুদান থেকে ১৭০০-রও বেশি ভারতীয়কে সরানো গিয়েছে, ঘোষণা বিদেশসচিবের

Evacuation From Sudan:অশান্ত সুদান থেকে ১ হাজার সাতশো জনেরও বেশি ভারতীয়কে সরিয়ে আনা গিয়েছে, জানালেন বিদেশসচিব বিনয় কাওয়াত্রা।বাকিদের যাতে কোনও ক্ষতি না হয়, সে জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে সরকার।

নয়াদিল্লি: অশান্ত সুদান (Sudan) থেকে ১ হাজার সাতশো জনেরও বেশি ভারতীয়কে সরিয়ে (Indians Evacuated) আনা গিয়েছে, জানালেন বিদেশসচিব (Foreign Secretary) বিনয় কাওয়াত্রা। বাকিদের যাতে কোনও ক্ষতি না হয়, সে জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে সরকার। সুদানের ৩৪০০ ভারতীয়ের মধ্যে যাঁরা এখনও ওই দেশে আটকে রয়েছেন, তাঁদেরও যাতে দ্রুত সরিয়ে আনা যায় সেই ব্যবস্থা করা হচ্ছে, আশ্বাস বিদেশসচিবের। 

কী জানা গেল...
রাজধানী শহর খার্তুমের বাইরে বেরোতে এখনও বড়সড় ঝুঁকি পোহাতে হচ্ছে অনেককে। সংঘর্ষে জেরবার এলাকাতেও আটকে রয়েছেন বহু ভারতীয়। তবে ভারতের তরফে তাঁদের যত দ্রুত সম্ভব সুদান বন্দরে সরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে যাতে সেখান থেকে যুদ্ধজাহাজ ও সেনা বিমানে করে সৌদি আরবের জেড্ডায় নিয়ে আসা যায়। বিদেশসচিবের কথায়, 'আমাদের লক্ষ্য একটাই, প্রত্যেক ভারতীয়কে যত দ্রুত সম্ভব ঝুঁকির পরিবেশ থেকে সরিয়ে আনা।' গোটা অভিযানের নাম দেওয়া হয়েছে 'অপারেশন কাবেরী'। 

কী পরিস্থিতি?
গত মঙ্গলবার থেকে ৭২ ঘণ্টার সংঘর্ষবিরতি ঘোষণা হয়েছিল সুদানে। কিন্তু বাস্তব ছবিটা ঠিক কী রকম? দেখা গেল, বেশ কিছু ক্ষেত্রে বিবদমান দু'তরফ সংঘর্ষবিরতি মানলেও বিক্ষিপ্ত লড়াই ও গুলিচালনার ঘটনা ঘটেছে। মোটের উপর সংঘর্ষবিরতি সফল হলেও উত্তেজনার স্রোত স্পষ্ট। যে কোনও সময় যা কিছু ঘটতে পারে। ভারতের বিদেশসচিবের কথায়, 'এসবের জেরেই সুদানের ছবিটা অত্যন্ত উদ্বেগজনক হয়ে রয়েছে।' এখনও পর্যন্ত খার্তুমে ভারতের দূতাবাসে অনলাইন বা সরাসরি ৩৪০০ নাগরিক যোগাযোগ করেছেন। তাঁদের মধ্যে ১৭০০ জনকে অশান্ত এলাকা থেকে সরিয়ে আনা গিয়েছে এর মধ্যেই। এঁদের ৬০০ জন হয় ভারতে পৌঁছে গিয়েছেন বা দেশে ফেরার পথে। বুধবার রাতে একটি চার্টার্ড বিমান ৩৬০ জনকে ফিরিয়ে আনে। পাশাপাশি ভারতীয় বিমানবাহিনীর C-17 গ্লোবমাস্টারে করে আরও ২৪৬ জনকে ফেরানো হচ্ছে। জেড্ডায় এই মুহূর্তে ৪৯৬ জন ভারতীয় দেশে ফেরার অপেক্ষায়। তা ছাড়া সুদান বন্দরে রয়েছেন ৩২০ জন। 

কী চলছে সুদানে?
বেশ কিছু দিন ধরেই হিংসাত্মক সংঘর্ষে উত্তাল সুদান। দেশের সেনা ও আধাসেনার মধ্যে তুমুল অশান্তি চলছে। নির্বাচিত সরকারের হাতে কবে দেশের শাসনভার তুলে দেওয়া হবে, তাই নিয়েই এই অশান্তির সূত্রপাত। রাজধানী খার্তুমে সংঘর্ষ শুরু হওয়া ইস্তক ভারতীয়-সহ অন্তত ৩০০ জন খুন হয়েছেন। মূলত দেশের শাসনভার নিয়ে সেনা ও আধানসেনার মধ্যে এই লড়াই।    

আরও পড়ুন:রামনবমীতে হিংসা, অশান্তি নিয়ে মামলা শুভেন্দুর, NIA তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget