এক্সপ্লোর

Ram Navami Violence: রামনবমীতে হিংসা, অশান্তি নিয়ে মামলা শুভেন্দুর, NIA তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের

Calcutta High Court: এ নিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

সৌভিক মজুমদার, কলকাতা: রামনবমীতে হাওড়া, হুগলি, ডালখোলায় অশান্তির ঘটনায় এনআইএ তদন্তের নির্দেশ (Ram Navami Violence)। নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চের। আগামী দুই সপ্তাহের মধ্যে এনআইএ-কে সমস্ত নথি হস্তান্তরের জন্য রাজ্যকে নির্দেশ (Calcutta High Court)। এ নিয়ে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। 

রামনবমীতে অশান্তির ঘটনায় তদন্তে NIA

এখনও পর্যন্ত নির্দেশনামার বিশদ নথি আসেনি। তবে বিচারপতি জানিয়েছেন, রামনবমীতে যে অশান্তি ঘটেছিল, তার তদন্ত করবে এনআইএ। রাজ্য পুলিশের তরফে সব তথ্য এবং নথি তুলে দিতে হবে এনআইএ-র হাতে। মূলত এই মামলায় শুভেন্দু জানিয়েছিলেন, হাওড়া-সহ একাধিক জায়গায় পর পর যে অশান্তি হয়, তা সিবিআই বা এনআইএ,  বা দুই সংস্থাকেই যৌথ ভাবে তদন্তের ভার দেওয়া হোক। দীর্ঘ দিন সেই নিয়ে শুনানি চলছিল। বিচারপর্ব চলেছে। দু'পক্ষের আইনজীবীরা সওয়াল জবাব করছিলেন এতদিন। তবে রায়দান স্থগিত ছিল। বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাল কলকাতা হাইকোর্ট

তবে এই মামলার তদন্তভার আপাতত সিবিআই-কে নয়, এনআইএ-কে দেওয়া হল। মামলা দায়ের হওয়ার পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি আগেই জানিয়েছিলেন যে, গোটা ঘটনায় যাঁরা প্ররোচনা জুগিয়েছেন বলে দেখা যাচ্ছে, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যাঁরা উস্কানি জুগিয়েছেন এবং তা থেকে ফায়দা তোলার চেষ্টা করেছেন, সকলকে খুঁজে বার করতে হবে। গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ প্রকাশ করেন তিনি।  শোভাযাত্রা এবং মিছিলে অনুমোদনের ক্ষেত্রে গাইডলাইন মানা হয়েছিল কিনা, কী কী হওয়া উচিত ছিল, তা নিয়েও ওঠে প্রশ্ন। 

আরও পড়ুন: Anubrata Mondal: ‘মিথ্যা মামলা দিয়েছে CBI, আসানসোলে ফিরতে দিন’, আদালতে কাতর আর্জি অনুব্রতর

এ ব্যাপারে রাজ্যের তিন জেলার পুলিশের তরফে একটি রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে। তাতে গন্ডগোল, তার জন্য় কারা দায়ী, কী কী ঘটেছিল, কারা যুক্ত ছিলেন, তার বিশদ তথ্য তুলে ধরা হয়।  রামনবমীর অশান্তিতে রেল পরিষেবা আটকে দেওয়ার যে অভিযোগ উঠেছিল, তার যৌক্তিতকতা নিয়েও ওঠে প্রশ্ন।

শুভেন্দুর দায়ের করা মামলায় রায় আদালতের

সবমিলিয়ে বিরোধী দলনেতার অভিযোগ ছিল, গত কয়েক বছরে এমন মিছিল এবং শোভাযাত্রার ক্ষেত্রে অশান্তি, হিংসা, ইট ছোড়ার মতো ঘটনা নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর পাল্টা আদালতে রাজ্য সরকার জানায়, মিছিল এবং শোভাযাত্রার অনুমতি দেওয়া হলেও, কার্যক্ষেত্রে সময়ের পার্থক্য ছিল। কারা অশান্তির জন্য দায়ী হতে পারেন, তা নিয়ে রাজ্যের তরফেও তথ্য পেশ করা হয়। এমনকি আইনশৃঙ্খলা রাজ্যের বিষয়, কেন্দ্রীয় সরকারের কোনও ভূমিকা নেই, জানানো হয় আদালতে। শোভাযাত্রায় পরিকল্পকিত ভাবে আক্রমণ হয়ে থাকতে পারে, তার কারণ খুঁজে বের করার কথাও বলে রাজ্য। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget