এক্সপ্লোর

Lok Sabha Election: লোকসভা নির্বাচনের মাঝেই বিজেপিতে যোগ অভিনেতা শেখর সুমন ও প্রাক্তন কংগ্রেস নেত্রী রাধিকা খেরার

BJP News:

নয়াদিল্লি: প্রাক্তন কংগ্রেস নেত্রী রাধিকা খেরা (Radhika Khera) ও অভিনেতা শেখর সুমন (Shekhar Suman) যোগ দিলেন বিজেপিতে (Join BJP)। লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) তৃতীয় দফার দিনেই, অর্থাৎ আজ ৭ মে, পদ্মশিবিরে যোগ দিলেন তাঁরা। 

বিজেপিতে যোগ অভিনেতা শেখর সুমনের, সঙ্গে প্রাক্তন কংগ্রেস কর্মী

কংগ্রেসের মিডিয়া ডিপার্টমেন্টের জাতীয় আহ্বায়ক রাধিকা খেরা, দলেরই ছত্তিসগঢ় অফিসে অপর এক নেতার সঙ্গে তাঁর বাকবিতণ্ডার কয়েকদিন পর, রবিবারই পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে পাঠানো তাঁর ইস্তফাপত্রে তিনি এও উল্লেখ করেন যে অযোধ্যায় রামমন্দিরে যাওয়ার জন্য রাধিকা খেরাকে দলের অন্দরেই বিরোধিতার সম্মুখীন হতে হচ্ছিল। 

রাধিকা খেরা ও শেখর সুমন দু'জনেই এদিন বিজেপির প্রধান কার্যালয়ে, একাধিক প্রথম সারির নেতার উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে, জাতীয় মিডিয়া ডিপার্টমেন্ট ইন চার্জ অনিল বালুনি। বিজেপিতে যোগ সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে শেখর সুমন বলেন, 'আমি একেবারে ক্লিন স্লেট হিসেবে এখানে এসেছি। যখন কেউ সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, তখন তাকে ঘুরিয়ে প্রশ্ন করতে নেই। তখন সম্পূর্ণ আত্মবিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে সেই কাজ করতে হয়। আমি নিজেকে নেতা নয় অভিনেতা হিসেবেই দেখছি। সকলের কিছু না কিছু সামাজিক দায়িত্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা কী কী করতে পারি, সেই ভেবে আমি এখানে এসেছি।'

 

আরও পড়ুন: Salman Khan: সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত

প্রসঙ্গত, এই মাসের প্রথম দিনেই পদ্মশিবিরে যোগ দেনন জনপ্রিয় অভিনেত্রী রূপালি গঙ্গোপাধ্যায়। জল্পনা চলছিলই, শেষ পর্যন্ত তাতেই সিলমোহর দিলেন বাঙালি অভিনেত্রী। দিল্লিতে পদ্মপতাকা হাতে তুলে নিয়েছিলেন তিনি। গলায় উত্তরীয় পরিয়ে, হাতে ফুলের তোড়া তুলে দিয়ে তাঁকে দলে স্বাগত জানান খোদ বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রূপালির সঙ্গে এদিন বিজেপি-তে যোগ দিলেন জ্যোতিষ অমেয় জোশীও। (Rupali Ganguly Joins BJP)

BJP-তে যোগ দিতে মুম্বই থেকে দিল্লি উড়ে গিয়েছিলেন রূপালি। সেখানে তাঁকে দলে স্বাগত জানান খোদ নাড্ডা। এর পর সাংবাদিক বৈঠকেও যোগ দেন রূপালি। তিনি বলেন, "উন্নয়নের মহাযজ্ঞ দেখে আমারও রাজনীতিতে যোগ দিতে মন চাইছিল। নাগরিক হিসেবে আমাদের সকলেরই এতে শামিল হওয়া উচিত। ঈশ্বরের আশীর্বাদে কিছু মানুষের সান্নিধ্যে আসার সুযোগ হয়। সেখান থেকেই এই সিদ্ধান্ত।" (Rupali Joins BJP)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
North 24 Parganas News: উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের পঞ্চায়েত স্তরে এবার বড়সড় ভাঙন, বিরাট যোগদান NCPI-তে
EC On TMC: কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
কমিশনে শুনানি শেষ, কার দখলে 'জোড়াফুল' প্রতীক ? সাংবাদিকদের মুখোমুখি কল্যাণ-ঋতব্রত
Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget