এক্সপ্লোর

Salman Khan: সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার পঞ্চম অভিযুক্ত

Salman Khan Firing Case: ইতিমধ্যেই জটিল হয়েছে ঘটনা। সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তদন্ত চলাকালীনই থানার মধ্যেই আত্মঘাতী হন এক অভিযুক্ত যুবক। এবার গ্রেফতার আরও ১।

নয়াদিল্লি: সলমন খানের (Salman Khan) বাড়িতে গুলি চালানোর (firing at residence) ঘটনায় আরও অগ্রগতি হল মুম্বইয়ের পুলিশের অপরাধ দমন শাখার (Mumbai Crime Branch)। এই ঘটনায় মঙ্গলবার পঞ্চম গ্রেফতার করা হল। রাজস্থান পুলিশ (Rajasthan Police) এই পঞ্চম অভিযুক্তকে গ্রেফতার করে, এবং সংবাদ সংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ধৃতের নাম মহম্মদ চৌধুরি। 

সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায় পঞ্চম অভিযুক্ত গ্রেফতার

নয়া মোড় সলমন খানের বাড়ির সামনে গুলি চালানোর ঘটনায়। রাজস্থান পুলিশ গ্রেফতার করল ঘটনায় পঞ্চম অভিযুক্তকে। তদন্তের অগ্রগতি অনুযায়ী, মহম্মদ চৌধুরি ওই দুই শ্যুটারকে সাহায্য করেছিলেন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলিচালনায়। ওই ঘটনা ঘটে ১৪ এপ্রিল, রবিবার। কীভাবে সাহায্য? অভিযোগ মহম্মদ ওই দুই ব্যক্তিকে ঘটনাস্থলের রেকি করতে সাহায্য করে এবং তাদের আর্থিক সাহায্যও করে। 

মুম্বই ক্রাইম ব্রাঞ্চ তাদের বিবৃতিতে বলেছে, 'মহম্মদ চৌধুরীকে মুম্বইয়ে নিয়ে আসা হচ্ছে এবং এখানে তাঁকে আদালতে পেশ করা হবে। হেফাজতে নেওয়ার আবেদন করা হবে।' এই গুলি চালানোর ঘটনায় এখনও তদন্ত চলছে যা ক্রমশ জটিল রূপ নিয়েছে। 

 

গুলি চালানোর ঘটনার তদন্তে উঠে আসছে একাধিক প্রশ্ন

সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। তদন্ত চলাকালীনই থানার মধ্যেই আত্মঘাতী হন এক অভিযুক্ত যুবক। অনজ থাপান নামের ৩২ বছরের ওই যুবকের মৃত্যুতে চাঞ্চল্য ছড়ায়। আর সেই সঙ্গে এই ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে মুম্বই পুলিশের ভূমিকাও। কারণ এই নিয়ে গত ন’মাসে মুম্বইয়ের বিভিন্ন থানার লকআপে হেফাজতে থাকাকালীন তিন জনের মৃত্যুর ঘটনা সামনে এল। অনুজ আত্মঘাতী হননি, তাঁকে খুন করা হয়েছে বলে দাবি করছেন আত্মঘাতী যুবকের পরিবারের লোকজনও। এর সঙ্গে তোলাবাজি, অর্থযোগ রয়েছে কি না, সেই নিয়েও প্রশ্ন উঠছে। 

আরও পড়ুন: 'Jamal Kudu' Trend: ববি দেওল নয়! অনেক আগে রেখা নজর কেড়েছিলেন 'জামাল কুদু' ভাইরাল নাচের স্টেপে

গত ১৪ এপ্রিল ভোরবেলা সলমনের বাড়ির সামনে বেশ কয়েক রাউন্ড গুলি চলে। ভাইজানের বাড়ির দেওয়ালেও গুলির দাগ স্পষ্ট চোখে পড়ে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মোটরসাইকেলে চেপে এসে অভিনেতার বাড়ির সামনে গুলি চালিয়েছিল দুই আততায়ী, যাদের অস্ত্র জোগাড় করে দিয়েছিলেন অনুজ। কিন্তু গ্রেফতারির পর লকআপে কী কারণে আত্মঘাতী হলেন তিনি, কারও চোখে পড়ল না কেন, সেই নিয়ে প্রশ্ন উঠছে। হেফজতে এই মৃত্যুতে বিশদ তদন্তের দাবি উঠছে। এবার সেই ঘটনায় গ্রেফতার আরও এক। কোথায় গিয়ে দাঁড়ায় এই তদন্ত সেই দিকে নজর সকলের। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
Poonam Pandey on Govinda: 'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
'এত ভাল স্বামী পেয়েছেন, তারপরেও খারাপ কথা...', পরকীয়া বিতর্কে গোবিন্দের পাশে পুনম পাণ্ডে
Jaayjeet Banerjee: গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?
গাড়িতে বেপরোয়া গতির লরির ধাক্কা, দুর্ঘটনার সম্মুখীন জয়জিৎ! কেমন আছেন জনপ্রিয় অভিনেতা?

ভিডিও

Jadavpur University News: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শাসক ঢোকার চেষ্টা করে: Subhamoy Maitra | ABP Ananda
Jadavpur University News: সংঘাতে ভাঙল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গর্বের প্রতীক! ভেঙে গেল JU-র এমব্লেম
JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget