এক্সপ্লোর

Ahmedabad Plane Crash: আমদাবাদে বিমান বিপর্যয়, নজরে ব্ল্যাক বক্স; কীভাবে মিলবে তথ্য?

Air India Flight Crash: তখনও যাত্রীরা জানতেন না, লন্ডন নয়, ধীরে ধীরে মৃত্য়ুর দিকে এগিয়ে যাচ্ছেন তাঁরা। কয়েক সেকেন্ডের মধ্য়ে আচমকা ঝুপ করে নীচের দিকে নেমে যায় বিমান।

কলকাতা: আমদাবাদে বিমান বিপর্যয় ঘটল কীকরে? এই উত্তর মিলতে পারে বিমানের 'ব্ল্য়াক বক্স' থেকে। যে কারণেই বিমান বিপর্যয় ঘটে থাকুক সেটা যান্ত্রিক ত্রুটি হোক বা নাশকতা, সূত্র একমাত্র মিলতে পারে ব্ল্য়াক বক্স থেকেই। DGCA, ব্য়ুরো অফ সিভিল অ্য়াভিয়েশন, এয়ার ইন্ডিয়া ও বিমান নির্মাণকারী সংস্থা 'বোয়িং' এই বিমান বিপর্যয়ের তদন্ত করবে।

তখনও যাত্রীরা জানতেন না, লন্ডন নয়, ধীরে ধীরে মৃত্য়ুর দিকে এগিয়ে যাচ্ছেন তাঁরা। কয়েক সেকেন্ডের মধ্য়ে আচমকা ঝুপ করে নীচের দিকে নেমে যায় বিমান। তারপরই ভয়ঙ্কর বিস্ফোরণ। ধ্বংসস্তূপ সরাতেই বেরোতে শুরু করে একের পর এক পোড়া দেহ। দেহগুলোর অবস্থা এমনই যে কোনটা কার দেহ, তা চিহ্নিত করতে এখন DNA পরীক্ষার প্রয়োজন। কিন্তু, এই বিপর্যয় ঘটল কেন তার উত্তর মিলতে পারে বিমানের 'ব্ল্য়াক বক্স' থেকে। কোনও বিমান বিপর্যয়ের পর খোঁজ শুরু হয় ব্ল্যাক বক্সের। কারণ যাবতীয় তথ্য পাওয়া যায় এই বক্স থেকেই। বিপর্যয়ের কবলে পড়া বিমান থেকে ব্ল্য়াক বক্স উদ্ধার করে তা DGCA-র অধীনস্থ ফরেনসিক ল্য়াবরেটরিতে পরীক্ষার জন্য় পাঠানো হয়। তারপর বিশেষজ্ঞরা 'ব্ল্য়াক বক্স' থেকে তথ্য় উদ্ধার করে তা ডিকোড করেন। ফ্লাইট ডেটা, রাডার লগ, ATC রেকর্ড ঘেঁটে বিপর্যয়ের কারণ জানার চেষ্টা হয়। 

দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তৈরি হয়েছে উচ্চপর্যায়ের কমিটির দিকে। বিশেষজ্ঞরা সবথেকে বেশি গুরুত্ব দিচ্ছেন বিমানের ব্ল্য়াক বক্স উদ্ধারের ওপর। কারণ, যে কারণেই বিমান বিপর্যয় ঘটে থাকুক, সেটা যান্ত্রিক ত্রুটি হোক বা নাশকতা সূত্র একমাত্র মিলতে পারে ব্ল্য়াক বক্স থেকেই।  পোশাকি নাম ফ্লাইট ডেটা রেকর্ডার। বিমানের যাবতীয় তথ্য় এর মধ্য়েই নথিবদ্ধ হয়। বিমান কত উচ্চতায় উড়েছে, কত গতিবেগে উড়েছে, বিমান কোন পথে এগিয়েছে, ইঞ্জিন কী অবস্থায় ছিল, সমস্ত তথ্য় জমা হয় এই ব্ল্য়াক বক্সে। বোয়িংয়ের অত্য়াধুনিক বিমানে  সেকেন্ড সেকেন্ডে ককপিট থেকে দেওয়া কমান্ড ককপিট ভয়েস রেকর্ডারে ধরা পড়া ককপিটের কথোপকথন, রেডিও ট্রান্সমিশন, ওয়ার্নিং অ্য়ালার্ম এবং অন্য়ান্য় যান্ত্রিক শব্দও 'ব্ল্য়াক বক্সে' সংরক্ষিত থাকে। ফলে কোন কারণে বিমান বিপর্যয় ঘটে থাকতে পারে, সেই তথ্য় একমাত্র মিলতে পারে ব্ল্য়াক বক্স থেকে।

বিমান দুর্ঘটনায় গতকাল রাতে প্রথম দফার উদ্ধারকাজ শেষ হয়েছে। আজ সকাল থেকে ফের শুরু হয়েছে উদ্ধারকাজ। সেনা এবং NDRF-এর সঙ্গে হাত লাগিয়েছে সিভিল ডিফেন্স ও স্থানীয় পুলিশ। বিমান দুর্ঘটনার উচ্চ পর্যায়ের তদন্তের জন্য টিম গঠন করা হয়েছে। এদিন সকালেই আমদাবাদে পৌঁছে গিয়েছে ব্রিটেনের বিশেষজ্ঞ দল। সাতসকালে দুর্ঘটনাস্থলে পৌঁছন এয়ার ইন্ডিয়ার CEO। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget