এক্সপ্লোর

Air India Plane Crash: কম টাকায় টিকিট দেওয়ার জন্য কি খামতি থেকে যাচ্ছে মেনটেন্যান্সে? প্রশ্ন তুলেছেন ড্রিমলাইনারে সফর করা যাত্রীরাই

Air India Flight: বিমানযাত্রীর কথায়, 'আমরা যেন একটা ট্যাক্সিতে রয়েছি। এসি কাজ করছে না। টিভি স্ক্রিন কাজ করছে না। কেবিন ক্রুকে ডাকার বাটনও কাজ করছে না।'

আমদাবাদ: আন্তর্জাতিক রুটে কি একটি বিমানকেই বার বার ওড়ানো হচ্ছে? কম টাকায় টিকিট দেওয়ার জন্য কি অদেখা থেকে যাচ্ছে যান্ত্রিক ত্রুটি? খামতি থেকে যাচ্ছে মেনটেন্যান্সে? প্রশ্ন তুলেছেন ড্রিমলাইনারে সফর করা যাত্রীরাই। আমদাবাদে বিমান দুর্ঘটনাক কারণ নিয়ে যখন চলছে কাটাছেঁড়া, তখন ভাইরাল হয়েছে তেমনই কিছু ভিডিও।

বিমান তখন ৬২৫ ফুট উপরে। হঠাৎ, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল ATC-র সঙ্গে। তারপরই দ্রুত গতিতে নীচের দিকে নামতে থাকে বিমান।কিছু বুঝে ওঠার আগে, কয়েক সেকেন্ডের মধ্যে আগুনের গোলায় পরিণত হয় সেটি। আমদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী বিমানটি আমেরিকার বোয়িং সংস্থার তৈরি ‘সেভেন এইট সেভেন ড্যাস এইট ড্রিমলাইনার’ সিরিজের। আর এই বিমানে বিপর্যয়ের দিনেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। 

যেখানে এক বিমানযাত্রী দাবি করছেন, ২ ঘণ্টা আগে তিনি ওই বিমানেই ছিলেন। এই বিমানেই দিল্লি থেকে আমদাবাদে আসেন তিনি। বিমানযাত্রীর কথায়, 'আমরা যেন একটা ট্যাক্সিতে রয়েছি। এসি কাজ করছে না। টিভি স্ক্রিন কাজ করছে না। কেবিন ক্রুকে ডাকার বাটনও কাজ করছে না। এমনকী লাইটটা পর্যন্ত কাজ করছে না। তাহলে আপনারা কী পরিষেবা দিচ্ছেন?'

ভাইরাল হওয়া এই ভিডিওতে, এই বিমানযাত্রী দাবি করছেন, এই বিমানটিই দিল্লি থেকে আমদাবাদ আসার পর, ফের লন্ডনের উদ্দেশে রওনা হয়। অতীতে এই সেভেন এইট সেভেন ড্য়াশ এইট ড্রিমলাইনার বিমানে চড়া যাত্রীদের অভিযোগ, তখনও অভাব ছিল রক্ষণাবক্ষণের।  

বিমানযাত্রী অনুরাগ হালদারের কথায়, 'বোয়িং 787-8 ড্রিমলাইনার বলে যেটাকে, আমি সেই বিমানে করেই দিল্লি থেকে মেলবোর্ন এসেছিলাম। খুবই মেনটেনেন্সের অভাব ছিল এই এয়ারলাইন্স কর্তৃপক্ষের থেকে। এবং বারবার এই এয়ারলাইন কর্তৃপক্ষের উপর বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে তাদের মেনটেনেন্স নিয়ে, তাদের নামে বিভিন্ন রকমের নোটিস ইস্যু করেছে DGCA'। 

কম টাকায় উড়ান পরিষেবা দিতে গিয়ে কি যান্ত্রিক ত্রুটিও থেকে যাচ্ছে নজরদারির বাইরে উঠছে এই প্রশ্নও। বিমানযাত্রীর কথায়, 'দিল্লি থেকে মেলবোর্ন বা দিল্লি থেকে লন্ডন বা আমেদাবাদ থেকে লন্ডন- হয়তো একটাই ফ্লাইট ট্রাভেল করে সারা দিনে। তাহলে কি এখানে ব্যবসার কোনও অ্যাঙ্গেল রয়েছে? এবং সব সময় দেখা যায় যে এই পার্টিকুলার এয়ারলাইন্সের বেশিরভাগ সময় সব থেকে কম এয়ার ফেয়ার থাকে। সেখানে কি কম টাকায় ফ্লাইট টিকিট দেওয়ার জন্য যান্ত্রিক ত্রুটি রেখে দেওয়া হচ্ছে? মেনটেনেন্স করা হচ্ছে না?' 

জানা গিয়েছে, অহমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দরের অদূরে ভেঙে পড়া বিমানটি প্রায় ১২ বছরের পুরনো।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Hyderabad Jewelery Shop: বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
বোরখা পরে দোকানে ঢুকে বিশেষ কায়দায় ১০ লক্ষের গয়না চুরি, স্পষ্ট দেখা গেল সিসিটিভিতে!
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget