এক্সপ্লোর

Air India Flight Crash: হস্টেলে লাঞ্চ করছিলেন MBBS পড়ুয়ারা, সেই সময়ই বিল্ডিংয়ে আছড়ে পড়ল বিমান, ছড়িয়ে ছিটিয়ে খাবারের থালা! মর্মান্তিক দৃশ্য

Air India Plane Crash: সংবাদসংস্থা এএনআইকে ওই হস্টেলের মেসে থাকা এক ডাক্তারি পড়ুয়ার মা বলেছেন, 'আমার ছেলে এই মেসেই থাকে। সেই সময় ওদের ওখানে লাঞ্চ ব্রেক চলছিল।'

আমদাবাদ: দুপুরের খাবার খাওয়ার সময়। হস্টেলে চলছিল সেই তোড়জোর। ধীরে ধীরে লাঞ্চ টেবিলে জমায়েত বাড়ছিল এমবিবিএস পড়ুয়াদের। কিন্তু মুহূর্তেই সব অন্ধকার। বিকট বিস্ফোরণ বিল্ডিংয়ে, চোখের সামনে যেন ভেঙে পড়ল সব। কিছু ভাবারই আর অবকাশ পায়নি কেউ। আমদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমানটি তখন আছড়ে পড়েছে মেঘানী নগরের বিজে মেডিকেল কলেজের ইউজি হোস্টেলের মেসে। 

ভয়ঙ্কর সেই মুহূর্তের ছবি দেখা গিয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে বিল্ডিংয়ের কোথাও আছড়ে পড়েছে বিমানের অংশ, কোথাও দেওয়াল ভেদ করে এসে পড়েচে চাকার অংশ, লাঞ্চ রুমে ভেঙে পড়েছে বিমানের বেশ কিছু অংশ। চতুর্দিক যেন ছারখার। যেখানে রান্না হয় সেখানেও ভয়াবহ দৃশ্য। একাধিক ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর আশঙ্কা রয়েছে। সূত্রের খবর, সিভিল হোস্টেলে বসবাসকারী প্রায় ১৫ জন জুনিয়র ডাক্তার আহত হয়েছেন। 

সংবাদসংস্থা এএনআইকে ওই হস্টেলের মেসে থাকা এক ডাক্তারি পড়ুয়ার মা বলেছেন, 'আমার ছেলে এই মেসেই থাকে। সেই সময় ওদের ওখানে লাঞ্চ ব্রেক চলছিল। সবাই খাওয়া দাওয়া করছিল। সেই সময় বিমানটি ভেঙে পড়ে। আমার ছেলে কোনওক্রমে হস্টেলের দোতলার জানলা দিয়ে নিচে লাফ দেয়। ও আহত হয়েছে। তবে প্রাণে বেঁচে গিয়েছে। এখন আমদাবাদের সিভিল হাসপাতালে ভর্তি রয়েছে।' 

স্থানীয় সূত্রের খবর, এই হস্টেলের মেসের উপর বিমানের কিছু অংশ ভেঙে পড়েছে। সেই সময়ই দাউদাউ করে জ্বলে ওঠে বিল্ডিংয়ের একাংশ। বিমান দুর্ঘটনার কারণে মেঘানীনগরের অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। 

বৃহস্পতিবার টেক অফের পরেই ভেঙে পড়ল আমদাবাদ থেকে লন্ডনগামী বিমান। বোয়িং ড্রিমলাইনার ৭৮৭ বিমানে প্রচুর পরিমাণ জ্বালানি মজুত ছিল। ২০১৩-র ১৪ ডিসেম্বরে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭-এর প্রথম উড়ান। ১২ বছরের পুরনো বিমান বোয়িং ড্রিমলাইনার ৭৮৭।  বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন নাগরিক, ৭ জন পর্তুগালের।           

সেরা শিরোনাম

Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,12 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget