এক্সপ্লোর

Hooghly: হুগলির গোঘাটে কাঠ পাচারের চেষ্টার অভিযোগ, তৃণমূলকে কটাক্ষ বিজেপির

তৃণমূল পঞ্চায়েত প্রধানের মদতেই কাঠ পাচার হচ্ছে, বিস্ফোরক অভিযোগ উপপ্রধানের স্বামীর।

মোহন দাস, গোঘাট (হুগলি) : এবার হুগলির গোঘাটে কাঠ পাচারের চেষ্টার অভিযোগ উঠল। গতকাল, সোমবার কাঠ ভর্তি ট্রাক আটক করে পুলিশ। তৃণমূল পঞ্চায়েত প্রধানের মদতেই কাঠ পাচার হচ্ছে, বিস্ফোরক অভিযোগ উপপ্রধানের স্বামীর। যা নিয়ে রাজ্যের শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। ঘটনায় তদন্তের আশ্বাস দিয়েছে প্রশাসন।

অরণ্য সপ্তাহের মধ্যেই সবুজ ধ্বংস। রাতের অন্ধকারে নির্বিচারে কাটা হচ্ছে গাছ। উঠল কাঠ পাচারের চেষ্টার অভিযোগ। শাসক নেতার মদতেই কি সক্রিয় পাচারকারীরা? হুগলির গোঘাটে কাঠ ভর্তি ট্রাক আটকের পরই উঠছে এই প্রশ্ন‍। আর এই ঘটনা সামনে আসার পরই নিয়ে প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীকোন্দল। রবিবার গোঘাটের শ্যামবাজারে কাঠ ভর্তি ট্রাক আটক করে পুলিশ। সূত্রের খবর, আটক করা কাঠের বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। পলাতক চালকের খোঁজ শুরু করা হয়েছে।

পুলিশের দাবি, হুগলি ও পশ্চিম মেদিনীপুরের সীমানা দিয়ে এই কাঠ ভিন রাজ্যে পাচারের ছক ছিল। অন্যদিকে এই ঘটনায় সরাসরি তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের প্রধানের দিকে আঙুল তুলেছেন উপপ্রধানের স্বামী। গোঘাটের শ্যামবাজারের তৃণমূল নেতা তথা উপপ্রধানের স্বামী নিতাইচন্দ্র নন্দী বলেন, বেআইনিভাবে গাছ কাটার অনুমতি দিয়েছেন প্রধান। তার নির্দেশেই কাঠ পাচার হচ্ছে।

ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। এ নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপানউতোর। গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক বলেন, তৃণমূল নেতৃত্বের মদতেই গাছ কাটা হচ্ছে। এই ঘটনায় পূর্ণাঙ্গ তদন্তেরে দাবিও করেছেন তিনি। তিনি বলেন, দোষীদের শাস্তি হোক। গোঘাট ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি তপন মণ্ডল দলের তরফে তদন্ত করে দেখা হবে। জেলা নেতৃত্বকে বিষয়টি জানাব। প্রশাসনকেও তদন্ত করতে বলেছি। কাঠ পাচার প্রসঙ্গে গোঘাট ২ নম্বর ব্লকের বিডিও জানিয়েছেন, বন দফতর ও পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। তদন্ত শুরু হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget