এক্সপ্লোর

Anantanag Encounter:অনন্তনাগে থামল রুদ্ধশ্বাস লড়াই, নিহত ১ লস্কর কম্যান্ডার-সহ ২ জঙ্গি

2 Terrorists Killed:থামল দিনসাতেকের রুদ্ধশ্বাস লড়াই, ভারতীয় নিরাপত্তাবাহিনীর আক্রমণে মারা গেল লস্কর-ই-তইবার এক কম্যান্ডার-সহ ২ জঙ্গি।

শ্রীনগর: থামল দিনসাতেকের রুদ্ধশ্বাস লড়াই, ভারতীয় নিরাপত্তাবাহিনীর আক্রমণে মারা গেল লস্কর-ই-তইবার এক কম্যান্ডার-সহ ২ জঙ্গি। নিহত লস্কর কম্যান্ডারের নাম উজেইর খান বলে জানিয়েছেন কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিজি বিজয় কুমার। তবে দ্বিতীয় জঙ্গির দেহ দেখা গেলেও সেটি উদ্ধার করা যায়নি। অন্য দিকে ভারতীয় সেনার যে জওয়ান নিখোঁজ ছিলেন বলে শোনা যাচ্ছিল, গত কাল, সোমবার তাঁরও দেহ মেলে বলে সূত্রের খবর।

'অনন্তনাগ এনকাউন্টার'...
গত বুধবার থেকে কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের সঙ্গে ভারতীয় নিরাপত্তাবাহিনীর 'এনকাউন্টার' শুরু হয়। গাদোলের জঙ্গল এলাকার মধ্যে চলে গুলির লড়াই চলতে থাকে। গত বুধবারই মারা যান সেনার দুই অফিসার, মৃত্যু হয় জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি হুমায়ুন ভাটের। তবে সংঘর্ষ থামেনি। ঘন জঙ্গল ও বন্ধুর ভূ-প্রকৃতির জেরে তুমুল অসুবিধার মুখে পড়তে হয় ভারতীয় নিরাপত্তাবাহিনীকে। সূত্রের খবর, নিহত লস্কর কম্যান্ডার উজেইর খান এলাকাটি হাতের তালুর মতো চিনত। বার বার তারই ফয়দা নেওয়ার চেষ্টা করেছে সন্ত্রাসবাদীরা। হাল ছাড়ার প্রশ্ন ছিল না, হাল ছাড়েনিও নিরাপত্তাবাহিনী। অত্যাধুনিক সমরাস্ত্র, বিশেষত অস্ত্র হিসেবে ব্যবহৃত হতে পারে এমন ড্রোন নিয়ে আসা হয়। সেনা সূত্রে খবর, সেই ড্রোন ব্যবহার করেই একের পর এক জঙ্গি ডেরা উড়িয়ে দেওয়া হয়। রবিবার জঙ্গি ডেরা লক্ষ্য করে একাধিক মর্টার শেলও ছোড়া হয়। সেই রুদ্ধশ্বাস অভিযান আজ, মঙ্গলবার শেষ হলেও কাশ্মীর পুলিশের অ্যাডিশনাল ডিজি বিজয় কুমার জানিয়েছেন, এখনও তল্লাশি অভিযান চলবে।
এর মধ্যে, গত কাল সেনা সূত্রে খবর পাওয়া যায়, মেজর আশিস ধোনচাকের সঙ্গে যিনি নিখোঁজ হয়েছিলেন, সেই সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়েছে। তাঁর নাম প্রদীপ, আরও খবর সেনাসূত্রে। এই এনকাউন্টারে আগেই প্রাণ হারান কর্নেল মনপ্রীত সিংহ ও মেজর আশিস ধোনচাক, মারা যান পুলিশের ডিএসপি হুমায়ুন ভাটও। সূত্রের খবর, গত মঙ্গলবার রাতে ২-৩ জন জঙ্গির খোঁজে অনন্তনাগ জেলার গারোল গ্রামে যৌথ অভিযান শুরু করে সেনা ও পুলিশ। তার পরই তীব্র সংঘর্ষ। সূত্রের খবর, নিহত তিন জনের সাহায্যার্থে বিপুল 'রিইনফোর্সমেন্ট' পাঠানো হয়েছিল। কিন্তু তুমুল গুলির লড়াইয়ের মাঝ থেকে তাঁদের উদ্ধার করা যায়নি। বুধবারের হামলার দায়স্বীকার করে 'লস্কর-ই-তইবা'-র শাখা গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।সেপ্টেম্বরের গোড়ায় পাক অধিকৃত কাশ্মীরে 'দ্য রেজিস্ট্যান্স, ফ্রন্ট'-এর নেতা রিয়াজ আহমেদকে হত্যার বদলা হিসেবেই এই হামলা, দাবি তাদের। গোয়েন্দা সূত্রে অবশ্য খবর, গত এপ্রিলে, পুঞ্চ-এ ৫ সেনা জওয়ানের উপর হামলার নেপথ্যে জঙ্গিদের যে মডিউল কাজ করেছিল, বুধবারের হামলাও তাদেরই কাজ।

আরও পড়ুন:দেশের মাটিতে হিংসা ঘটানোর অভিযোগ, ভারত-কানাডা সংঘাত চরমে, উদ্বেগপ্রকাশ আমেরিকা-ব্রিটেনের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
'পুলিশকে দিয়ে ভয় দেখিয়ে হলফনামায় সই করানো হয়েছে', দিল্লিতে ভিডিও প্রকাশ করে অভিযোগ অভিষেকের
Vande Bharat Train : বন্দে ভারতের খাবারে মিলল ভয়ঙ্কর এই জিনিস ! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উদ্বেগ-প্রকাশ যাত্রীর
Vande Bharat Train : বন্দে ভারতের খাবারে মিলল ভয়ঙ্কর এই জিনিস ! সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে উদ্বেগ-প্রকাশ যাত্রীর
TMC News: গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
গোপন ভিডিও প্রকাশ করলেন অভিষেক, জাল হলফনামা তৈরির মারাত্মক অভিযোগ, আঙুল পুলিশের দিকেও
Kolkata News: ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক
ভিসার মেয়াদ শেষের পরেও দীর্ঘদিন কলকাতায় বসবাস, নিউটাউন থেকে বেঙ্গল STF - এর জালে আফগান নাগরিক

ভিডিও

SRFTI Clash News | ফের SRFTI-তে ছড়াল উত্তেজনা | ABP ANANDA LIVE
Shatabdi Roy | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে NCPI সাংসদ শতাব্দী রায় | #suvenduadhikari
Dilip Ghosh | 'আসামীর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নেবে', আসানসোলে রুদ্ধশ্বাস অভিযান, দিলীপ ঘোষ বললেন...
Pradip Das | অবশেষে পুলিশের জালে ধরা পড়ল আসানসোলে গুলিকাণ্ডে অভিযুক্ত প্রতাপ দাস
Nadia News | নদিয়ার চাকদায় স্বামীকে বেঁধে রেখে মহিলাকে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ উঠল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget