এক্সপ্লোর

Andhra Pradesh Bus Fire : বাসের তলায় বাইক! ৪২ যাত্রী নিয়ে ভয়ঙ্কর দুর্ঘটনায় বাস, মুহূর্তে পুড়ে খাক

বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।  কমপক্ষে ১৫ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীরও।

দীপাবলি কাটতে না কাটতেই ভয়াবহ দুর্ঘটনা।  শুক্রবার ভোররাতে যাত্রীবোঝাই বাসে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে মৃত বহু মানুষ। অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটে । তাতে মারা গিয়েছেন বাসের অন্তত ১২ জন। পুলিশ সূত্রে খবর, শুক্রবার ভোরে, একটি বাইকের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বাসে। দুর্ঘটনার সময় চালক ও সহকারীসহ বাসে মোট ৪২ জন যাত্রী ছিলেন। কয়েক মিনিটের মধ্যেই বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে ছাই হয়ে যায়।  কমপক্ষে ১৫ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত্যু হয়েছে ওই বাইক আরোহীরও।

পুলিশের দেওয়া প্রাথমিক তথ্য অনুযায়ী, বেঙ্গালুরু-হায়দরাবাদ হাইওয়েতে কালেশ্বরম ট্রাভেলসের বাসটির সঙ্গে ধাক্কা লাগে একটি মোটরসাইকেলের। তাতে বাসটিতেই আগুন ধরে যায়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় চালক ও সহকারীসহ মোট ৪২ জন যাত্রী ছিলেন। এখনও পর্যন্ত ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  পুলিশের ধারণা, বাসটির ঠিক নিচে দু-চাকার গাড়িটি আটকে যায়, যার ফলে আগুন লেগে যায় ।  পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম।  আগুন লাগার সঠিক কারণ খুঁজছে পুলিশ । যেহেতু এটি একটি এসি বাস ছিল, তাই যাত্রীদের জানালা ভেঙে ফেলতে হয়। যারা কাচ ভাঙতে পেরেছিল, তারাই পালিয়ে যেতে পেরেছে। জানা যাচ্ছে, দুর্ঘটনার সময় বেশ কয়েকজন ঘুমিয়ে ছিলেন। তাই আগুন থেকে বাঁচতে পারেনি অনেকে। হতাহতদের শনাক্ত করার চেষ্টা চলছে। 

অন্ধ্রপ্রদেশের দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এক্স হ্যান্ডেলে, মৃত ও ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি লিখেছেন, "কুরনুল জেলার চিন্নেতকুর গ্রামের কাছে ভয়াবহ বাস দুর্ঘটনার খবর শুনে মর্মাহত। যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সরকার আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সম্ভাব্য সকল সহায়তা প্রদান করবে।" প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকপ্রকাশ করেছেন। 

 

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
Cockroach Janta Party: ‘তেরঙ্গা ওড়ানো অপরাধ নয়’, মতবিরোধের তত্ত্ব উড়িয়ে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গাঁধী
‘তেরঙ্গা ওড়ানো অপরাধ নয়’, মতবিরোধের তত্ত্ব উড়িয়ে ককরোচ জনতা পার্টির পাশে দাঁড়ালেন রাহুল গাঁধী
Flight Emergency Landing: 'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে
'হাইজ্যাক অ্যালার্ট' ? জার্মানি থেকে দিল্লিমুখী এয়ার ইন্ডিয়ার বিমানের জরুরি অবতরণ জয়পুরে

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget