এক্সপ্লোর

Australia News: বিয়ে করলেন প্রধানমন্ত্রী, অনুষ্ঠান হল সরকারি বাসভবনেই, অস্ট্রেলিয়ায় এই প্রথম

Anthony Albanese Wedding: শনিবার ক্যানবেরায় সরকারি বাসভবনেই বিয়ে সারেন অ্যান্টনি এবং জোডি।

নয়াদিল্লি: দেশের প্রথম ‘ডিভোর্সি’ প্রধানমন্ত্রী হয়েছিলেন। প্রধানমন্ত্রী পদে আসীন থাকাকালীন বিয়ের পিঁড়িতে বসার নজির এবার স্থাপন করলেন তিনিই। বিয়ে করলে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। ৬২ বছর বয়সে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন সঙ্গী জোডি হেডনকে। (Anthony Albanese Wedding)

শনিবার ক্যানবেরায় সরকারি বাসভবনেই বিয়ে সারেন অ্যান্টনি এবং জোডি। প্রধানমন্ত্রী পদে আসীন থাকাকালীন এই প্রথম কেউ বিয়ে সারলেন অস্ট্রেলিয়ায়। তাঁদের পরিবার, আত্মীয় এবং বন্ধুবান্ধবরা উপস্থিত ছিলেন বিয়েতে। নিজেই পরে বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অ্যান্টনি। পরে যৌথ বিবৃতিতে বলেন, 'আনন্দের সঙ্গে সকলকে জানাচ্ছি, পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে পরস্পরকে ভালবাসার, ভবিষ্যৎ জীবন একসঙ্গে কাটানোর শপথ নিয়েছি আমরা'। (Australia News)

সরকারি বাসভবনে বিয়ে হলেও, খরচখরচা সব অ্যান্টনি এবং জোডিই করেছেন। ছ’মাস আগেই পুনরায় নির্বাচিত হয়েছেন অ্যান্টনি। চলতি বছরের জন্য দেশের সংসদের অধিবেশনও শেষ হয়েছে সম্প্রতি। তার পরই বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অ্যান্টনি ও জোডি। দেশের বিদেশমন্ত্রী পেনি ওং, অর্থমন্ত্রী কেটি গ্যালাগের, ALP জাতীয় সচিব পল এরিকসন, প্রধানমন্ত্রীর চিফ অফ স্টাফ টিম গার্টেলও উপস্থিত ছিলেন বিয়েতে। বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর ফ্র্যাঙ্ক সিনাত্রার ‘The Way You Look Tonight’ গানে পা মেলান অ্যান্টনি এবং জোডি। 

এই নিয়ে দ্বিতীয় বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অ্যান্টনি। ২০০০ সালে সাউথ ওয়েলসের ডেপুটি প্রিমিয়ার কার্মেল টেবাটের সঙ্গে বিয়ে হয় তাঁর। তাঁদের এক ছেলেও রয়েছে, নেথান। দিন বাবার বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন তিনিও। ২০১৯ সালের জানুয়ারি মাসে অ্যান্টনি ও কার্মেলের দাম্পত্যে ইতি পড়ে। ২০২০ সালের জুন মাসে জোডির সঙ্গে তাঁর সম্পর্কের কথা সামনে আসে। কোভিডের সময় তাঁরা পরস্পরের আরও কাছাকাছি চলে আসেন বলে জানা গিয়েছিল। ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে তাঁদের বাগদান হয়। ভ্যালেন্টাইন্স ডে-তে তাঁকে বিয়ের প্রস্তাব দেন অ্যান্টনি। ৪৫ ঊর্ধ্ব জোডি নারীর অধিকার সংক্রান্ত কাজে যুক্ত। হেডনের ভাইঝি বিয়েতে ফ্লাওয়ার গার্লের ভূমিকা পালন করে। আংটির দায়িত্বে ছিল তাঁদের পোষ্য।

এদিন অ্যান্টনিকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি লেখেন, 'আমার ভাল বন্ধু প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও জোডি হেডনকে অভিনন্দন। ওঁদের বিবাহিত জীবন সুখী হোক'। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget