এক্সপ্লোর

Uttar Pradesh News: চারচাকা নিয়ে সটান প্ল্যাটফর্মে, গা ঘেঁষে বেরিয়ে গেল ট্রেন, মেরঠে গ্রেফতার মদ্যপ জওয়ান

Viral Video: উত্তরপ্রদেশের মেরঠ থেকে এই ঘটনা সামনে এসেছে।

মেরঠ: গাড়ি চালিয়ে সটান প্ল্যাটফর্মে উঠে গেলেন যুবক। অল্পের জন্য ট্রেনে ধাক্কা মারা থেকে বিরত থাকলেন তিনি। ওই যুবক ভারতীয় সেনায় কর্মরত বলে জানা গিয়েছে। তিনি মত্ত অবস্থায় গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়েন। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। (Uttar Pradesh News)

উত্তরপ্রদেশের মেরঠ থেকে এই ঘটনা সামনে এসেছে। মেরঠ ক্যান্টনমেন্ট রেল স্টেশনের প্ল্যাটফর্মেই গাড়ি নিয়ে উঠে পড়েন সন্দীপ ঢাকা নামের ওই জওয়ান। স্টেশনে বসানো সিসিটিভি ক্যামেরাতেও ওই মুহূর্ত ধরে পড়েছে। প্ল্যাটফর্মে গাড়িটি দাঁড়িয়ে এবং ট্রেন বেরিয়ে যাচ্ছে, এমন একটি ভিডিও-ও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। (Viral Video)

যে গাড়িটি নিয়ে প্ল্যাটফর্মে উঠে পড়েন ওই জওয়ান, সেটির নম্বর প্লেট ঝাড়খণ্ডের। গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (GRP) এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর মেরঠ শাখার টিম ওই জওয়ানকে গ্রেফতার করেছে। নেশাগ্রস্ত অবস্থাতেই যে তিনি গাড়ি নিয়ে প্ল্যাটফর্মে উঠে যান, ডাক্তারি পরীক্ষায় তার প্রমাণ মিলেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নেশায় একেবারে বুঁদ ছিলেন ওই সেনা জওয়ান। স্টেশনে ওঠার পরও গাড়ি দৌড়চ্ছিল। সেই সময় দিল্লির দিক থেকে একটি ট্রেন ঢুকছিল। ট্রেনের সঙ্গে রীতিমতো রেস শুরু করে দেন অভিযুক্ত। প্রথমে স্থানীয়রাই এগিয়ে যান। প্রায় ২০ মিনিট পর ঘটনাস্থলে ছুটে আসে স্টেশনের কর্মীরা, রেল পুলিশের একটি দল। এমন ভাবে ওই জওয়ান গাড়ি তুলেছিলেন স্টেশনে যে, কয়েক জন যাত্রী অল্পের জন্য রক্ষা পান। 

পুলিশের তরফে সোশ্য়াল মিডিয়ায় লেখে হয়. ‘সেনা জওয়ান সন্দীপ ঢাকার আচরণ যাত্রীদের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। তাঁর বিরুদ্ধে রেল আইনের ১৪৫ (বি)/১৪৭/১৫৪/১৫৯ এবং পুলিশ আইনের ৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। বাজেয়াপ্ত করা হয়েছে লাইসেন্স। সেটি বাতিলের জন্য রিপোর্ট জমা দেওয়া হয়েছে। ঘটনার সময় নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন ওই সেনা জওয়ান’।

পুলিশের দাবি, অভিযুক্ত সেনা জওয়ান আসলে বাগপতের বাসিন্দা। মেরঠে এক আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। ভারতীয় সেনায় কর্মরত ওই জওয়ান। সর্বশেষ দিল্লিতে মোতায়েন করা হয় তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন মন্ত্রী
Yogi Govt Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,18 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget