এক্সপ্লোর

পার্কিনসন রোগে ভুগছেন, জেলে স্ট্র, চপ্লল চেয়ে ফের আবেদন ভিমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত ৮৩ বছরের ফাদার স্ট্যান স্বামীর

গত নভেম্বরের গোড়ায় স্বামীর আইনজীবী শরিফ শেখ আবেদন করেন, গ্রেফতারির সময় যে স্ট্র, চপ্পল তাঁর মক্কেলের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, সেগুলির ব্যবস্থা করতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) নির্দেশ দেওয়া হোক। যদিও বৃহস্পতিবার এনআইএ-র বিশেষ সরকারি কৌঁসুলি প্রকাশ শেট্টি আদালতকে জানান, স্বামীর কোনও জিনিসপত্রই তাঁদের কাছে নেই।

নয়াদিল্লি: মাওবাদী সন্দেহে গ্রেফতার জেসুইট ধর্মযাজক স্ট্যান স্বামী নিজের জন্য শীতবস্ত্র, একটি স্ট্র, চপ্পলের বন্দোবস্ত করতে ফের আবেদন করলেন তালোজা জেল কর্তৃপক্ষের কাছে। ২০১৮-র ১ জানুয়ারি মহারাষ্ট্রের পুণের কাছে ভিমা কোরেগাঁওয়ের বিক্ষোভে মানুষজনকে হিংসায় উসকানি দেওয়ায় অভিযুক্ত করে গত ৮ অক্টোবর রাঁচির বাড়ি থেকে গ্রেফতার করা হয় ৮৩ বছরের স্বামীকে। তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। সেই থেকে তালোজা জেলই তাঁর ঠিকানা। গত নভেম্বরের গোড়ায় স্বামীর আইনজীবী শরিফ শেখ আবেদন করেন, গ্রেফতারির সময় যে স্ট্র, চপ্পল তাঁর মক্কেলের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল, সেগুলির ব্যবস্থা করতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিকে (এনআইএ) নির্দেশ দেওয়া হোক। যদিও বৃহস্পতিবার এনআইএ-র বিশেষ সরকারি কৌঁসুলি প্রকাশ শেট্টি আদালতকে জানান, স্বামীর কোনও জিনিসপত্রই তাঁদের কাছে নেই। তারপরই অভিযুক্ত স্বামীর আইনজীবীরা জেল কর্তৃপক্ষকে তাঁকে অর্থের বিনিময়ে ওইসব জিনিসপত্রের বন্দোবস্ত করতে নির্দেশ দিতে বলে আবেদন পেশ করেন। তাঁরা বলেন, স্বামী পার্কিনসন রোগে ভুগছেন, প্রতিদিনের ব্যবহারের জন্য স্ট্র, স্লিপার চাই তাঁর। নতুন আবেদন পেয়ে আদালত এবার ডিসেম্বরে রিপোর্ট পেশ করতে বলেছে জেল কর্তৃপক্ষকে। ঝাড়খন্ডের আদিবাসীদের অধিকার রক্ষার লড়াইয়ে জড়িত বলে সবাই চেনে স্বামীকে। ১৯৯৬ সালে ইউরেনিয়াম কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেডের বিরুদ্ধে ঝাড়খন্ড অর্গানাইজেশন এগেইনস্ট ইউরেনিয়াম রেডিয়েশন নাম দিয়ে যে প্রচার আন্দোলন হয়, তাতে সামিল ছিলেন তিনি। বোকারো, সাঁওতাল পরগণা, কোডারমার উচ্ছেদ হওয়া লোকজনের উন্নয়ন ও অধিকার রক্ষার সংগ্রামে কাজ করছিলেন তিনি। প্রসঙ্গত, গ্রেফতার হওয়ার আগে এক বিবৃতিতে স্বামী বলেছিলেন, আমার বিরুদ্ধে যে এনআইএ তদন্ত চলছে, তার চরিত্রের সঙ্গে ভিমা-কোরেগাঁও মামলার কোনও সম্পর্কই নেই। ওই মামলায় আমায় সন্দেহভাজন অভিযুক্ত হিসাবে উল্লেখ করা হয়েছে। তারপর দুবার অভিযানও চালানো হয়েছে। কিন্তু এটা পরিষ্কার, কোনওভাবে আমার সঙ্গে উগ্র বামপন্থীদের যোগসাজশ দেখানোর চেষ্টা হচ্ছে।

সেরা শিরোনাম

"দিল্লিতে কি চম্বলের ডাকাতরা জড়ো হয়েছে ?" সুর চড়ালেন অভিজিৎ দীপকের বাবা-মা...
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Abhijeet Dipke : আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...
আটক অবস্থাতেই কাছের মানুষের মৃত্যুর খবর পেলেন অভিজিৎ দীপকে, জানাল দিল্লি পুলিশ...

ভিডিও

Delhi Protest: দিল্লিতে AISA ও SFI-র প্রতিবাদ বিক্ষোভ মিছিলে উত্তেজনা | ABP Ananda
Mamata Banerjee Detained: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে Delhi-তে আটক পুলিশের
CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget