এক্সপ্লোর

Article 370 Verdict: ৩৭০ ধারা রদ মামলায় আজ সুপ্রিম-রায়, কাশ্মীরে কড়া নিরাপত্তা

Supreme Court: ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল। সেগুলির একত্রে শুনানির পর, রায়দান করতে চলেছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।

নয়াদিল্লি: জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা (Article 370) রদ করার সিদ্ধান্ত সঠিক কি না, তার সুপ্রিম-রায় জানা যাবে আজই। ৩৭০ ধারা বাতিলের বৈধতাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে (Supreme Court) বেশ কয়েকটি মামলা দায়ের হয়েছিল। সেগুলির একত্রে শুনানির পর, রায়দান করতে চলেছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ।

কারা রয়েছেন ওই বেঞ্চে?
পাঁচ সদস্যের (5 Member Bench) বেঞ্চে রয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জয় কিষাণ কউল, বিচারপতি সঞ্জীব খন্না, বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি সূর্য কান্ত। চলতি বছরে ধারাবাহিক শুনানির পর, গত ৫ সেপ্টেম্বর রায়দান স্থগিত রাখে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ। আজ রায় দেওয়ার কথা ওই মামলার (Article 370 Verdict)। 

কাশ্মীরে কড়া নিরাপত্তা:
অন্যদিকে, যে কোনও রকম অশান্তি এড়াতে জম্মু কাশ্মীরজুড়ে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। PDP-র দাবি, দলনেত্রী মেহবুবা মুফতিকে গৃহবন্দি করা হয়েছে। যদিও কাশ্মীরের লেফটেন্যান্ট মনোজ সিনহা বলেছেন, 'এর কোনও ভিত্তি নেই। কাউকে গৃহবন্দি করা হয়নি বা রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়নি। গুজব ছড়ানো হচ্ছে।' ANI-কে পিডিপি নেতা মহম্মদ সৈয়দ খান জানিয়েছেন, বিচারব্যবস্থার উপর আস্থা রয়েছে তাঁদের। ন্যাশনাল কনফারেন্সের নেতা হাসনাইন মাসুদির দাবি, 'আমরা আশাবাদী যে জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের পক্ষেই সিদ্ধান্ত আসবে। আমরা শান্তির পক্ষে।'

২০১৯-এ দ্বিতীয়বার ক্ষমতায় এসেই ৩৭০ ধারা রদ করে মোদি সরকার। আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল করে দেওয়া হয় জম্মু ও কাশ্মীরকে। পূর্ণ রাজ্যের তকমা তুলে দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হয় কাশ্মীরকে। লাদাখকেও আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়। জঙ্গি-হানায় বিধ্বস্ত কাশ্মীরবাসীকে এক নতুন জীবনের স্বপ্ন দেখিয়েছিলেন প্রধানমন্ত্রী। তারপরেও একদিকে সন্ত্রাসহানার শিকার হয়েছে কাশ্মীর। অন্যদিকে কাশ্মীরেই হয়েছিল G20-এর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের মিটিং। বিভিন্ন বিরোধী দলগুলি ৩৭০ ধারা বাতিলের বিরোধিতা করে। সুপ্রিম কোর্টে একের পর এক মামলা দায়ের হয়। সেই সমস্ত মামলার একত্রে শুনানির পর, আজ রায়দান করবে সর্বোচ্চ আদালত।  

আরও পড়ুন: আজও দৌড় শেয়ার বাজারে? আজ কোন স্টকে লক্ষ্মীলাভ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget