এক্সপ্লোর

Narada Sting Case: ‘ওষুধটুকু নিয়ে যেতে দিন’, জেলের বাইরে শোভনের জন্য উদ্বেগে কান্নায় ভেঙে পড়লেন বৈশাখী

নারদ মামলায় নাটকীয় মোড়!  গতকাল সকালে গ্রেফতার করা হয় সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে।  সন্ধেয় সিবিআই আদালত তাঁদের জামিন দেয়।


কলকাতা: নারদ মামলায় নাটকীয় মোড়!  গতকাল সকালে গ্রেফতার করা হয় সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে।  সন্ধেয় সিবিআই আদালত তাঁদের জামিন দেয়।  রাতে কলকাতা হাইকোর্ট জামিনে স্থগিতাদেশ জারি করে।  এরপর চারজনকেই নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে।  ভোররাতে অসুস্থতার জন্য মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।  সুব্রত মুখোপাধ্যায় এসএসকেএম হাসপাতালে এলেও কোনও পরীক্ষা না করিয়ে ফের জেলেই ফিরে যান।  বুধবার এই মামলার ফের শুনানি হবে।
প্রেসিডেন্সি জেলে গভীর রাতে নিয়ে যাওয়া হয় প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কেও। জেলের বাইরে কান্নায় ভেঙে পড়েন বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।  প্রেসিডেন্সি জেলের ভেতরে শোভনরা পৌঁছতেই বন্ধ হয়ে যায় ফটক। বাইরে ফটক ধরেই ফুঁপিয়ে কাঁদলেন তিনি। বন্ধুর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে কথা বলতে গিয়ে গলা বুজে এল তাঁর। গলায় ফুটে উঠল আর্তি, ওনার ওষুধটুকু অনন্ত নিয়ে যেতে দিন। 
কাঁদতে কাঁদতেই বললেন, ‘ওনার ওষুধ, সবকিছু আমার কাছে।  কী করছে ভেতরে কে জানে।  মুখের ওপর দরজা বন্ধ  করে দিল। উনি হাইলি ডায়বেটিক, ৫০০-র ওপর ইনসুলিন নিতে হয় তাঁকে।  এজন্য কিছু খেতে হয়। ওনার প্রচণ্ড শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। এক ফোঁটা জল খেতে দেওয়া হয়নি।  সিবিআই পশুর মতো ব্যবহার করছে। রাজ্যপাল দেখুন, কী অবস্থা চলছে।  অতিমারীর পরিস্থিতিতে যেভাবে বাড়ি থেকে উঠিয়ে আনা হয়েছে, কোনও আততায়ীকেও এভাবে নিয়ে আসা হয় না’।
এদিন সকালে শোভনের অসুস্থতা সম্পর্কে তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, রাতে এসএসকেএম-এ শুধু চা বিস্কুট খেয়েছেন কলকাতার প্রাক্তন মেয়র।  তার আগে দীর্ঘ সময় সিবিআই দফতরে থাকার সময় তিনি কিছু খাননি। তাই নিতে পারেননি ইনস্যুলিনও।  বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানান, শোভন চট্টোপাধ্যায়ের সিওপিডি-র সমস্যা আছে।  তাই শ্বাসকষ্টের কারণে তাঁকে এসএসকেএম হাসপাতালে অক্সিজেন দিতে হয়।  আজ সকালে তিনি প্রাতঃরাশও করেননি। 

সেরা শিরোনাম

Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Election Commissioner Appointment: মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
মোদি সরকারকে সমর্থন ভুল ছিল? এখন আফশোস করছেন জগন রেড্ডিও, নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন
Airtel Recharge Plan: ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
ডেটা ছাড়া প্রিপেড প্ল্যান আনল এয়ারটেল, ২০০ টাকার কম রিচার্জে ইউজাররা পাবেন কী কী সুবিধা ?
Medical Science News: চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?
চোখের উপর দাঁত গজাল কিশোরের, একটোপিক টুথ কী? কী বলছেন চিকিৎসকরা?

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget