এক্সপ্লোর

Bangladesh News: বাংলাদেশে নোট বাতিলের আশঙ্কা? কমল টাকার দাম, ভারতের ১০০ টাকায় বাংলাদেশি টাকা কত মিলবে?

Bangladesh Protest News:  এই নোট বাতিল হয়ে যেতে পারে  কিংবা বদলে যেতে পারে বলে আশঙ্কা। সেই কারণে কমে গেছে ভারতীয় টাকার সঙ্গে বিনিময় মূল্যও। 

কলকাতা: সেনার অধীনেও নৈরাজ্য বহাল বাংলাদেশে। হত্যাপুরী বাংলাদেশে লাশের সারি, হিংসার ক্ষত পদ্মাপারে। কোথাও সেতু থেকে ঝুলছে মৃতদেহ, কোথাও হোটেলেই পুড়িয়ে খুন। এরই মধ্যে এবার বাংলাদেশ ব্যাঙ্কেও চরম অস্থিরতা।  

জানা গিয়েছে, গভর্নর, ডেপুটি গভর্নরদের পদত্যাগের দাবিতে কর্মীদেরই একাংশের বিক্ষোভ শুরু করে দিয়েছে। চাপের মুখে ইস্তফা দিয়েছেন গভর্নর-সহ উচ্চপদস্থ কর্তাদের। সেনার নিরাপত্তায় কোনওক্রমে ব্যাঙ্ক ছাড়েন পদত্যাগী কর্তারা।                                                                             

এদিকে, বাংলাদেশী নোটের ওপর মুজিবুর রহমানের ছবি।  এই নোট বাতিল হয়ে যেতে পারে  কিংবা বদলে যেতে পারে বলে আশঙ্কা। সেই কারণে কমে গেছে ভারতীয় টাকার সঙ্গে বিনিময় মূল্যও। 

গুগলে সার্চ করলে দেখা যাচ্ছে, ভারতীয় মুদ্রা ১ টাকায় (রুপি) বাংলাদেশী মুদ্রা ১.৪০ টাকা হচ্ছে। অর্থাৎ, ভারতের ১০০ টাকা নিয়ে বাংলাদেশী মুদ্রা নিতে চান তাহলে প্রায় ১৪০ বাংলাদেশি টাকা পাবেন। বাংলাদেশে অস্থিরতার আগে পেট্রাপোল সীমান্তে বাংলাদেশী ১০০ টাকার পরিবর্তে ভারতীয় মুদ্রায় মানি এক্সচেঞ্জে ৭১ টাকা দেওয়া হত। তবে এবার বাংলাদেশী ১০০ টাকার পরিবর্তে পাওয়া যাচ্ছে ভারতের ৬৫ টাকা। প্রতি বাংলাদেশী ১০০ টাকায় ভারতীয় মুদ্রার হিসেব অনুযায়ী ৬ টাকা করে কম পাওয়া যাচ্ছে।                     

আরও পড়ুন, ঢাকার ধানমণ্ডি এলাকায় চলছে লুঠতরাজ, মারধর করা হচ্ছে সাংবাদিক ও সংবাদকর্মীদের

এদিকে, অশান্ত বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে। আজই চূড়ান্ত হবে অন্তর্বর্তী সরকারের বাকি সদস্যদের নাম। নোবেল শান্তি জয়ী ইউনুস কি বাংলাদেশে শান্তি ফেরাতে পারবেন? তাকিয়ে গোটা বিশ্ব। গতকালই জেল থেকে মুক্তি পেয়েছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া। আজ বাংলাদেশে ফিরছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলে তারিক রহমান। সন্ধেয় ঢাকায় বিএনপি-র সমাবেশে যোগ দেবেন খালেদা-পুত্র। ১৩ বছর পর ঢাকায় কেন্দ্রীয় অফিসের তালা খুলল জামাত। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
Chinese On Delhi: ঢাকার বস্তিকে দিল্লি বলে প্রচার চিনাদের, এবার কড়া তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে দাবি ভারতের
ঢাকার বস্তিকে দিল্লি বলে প্রচার চিনাদের, এবার কড়া তাদের বিরুদ্ধে পদক্ষেপ করতে দাবি ভারতের
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget