এক্সপ্লোর

Bangladesh Unrest : 'অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারেন', চিন্ময়কৃষ্ণকে কী ইঙ্গিত অন্তর্বর্তী সরকারের?

আদালত মামলা খারিজ করে দেওয়ার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায়, ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনও আলোচনা হয়নি। 

কলকাতা : প্রায় ৬ দশকের পুরনো সংস্থা। বিশ্বজুড়ে দীক্ষিতের সংখ্যা ১০ লক্ষের বেশি। এশিয়া, ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে বিভিন্ন দেশে কয়েকশো শাখা, কোটি কোটি ভক্ত। সারা বিশ্বে বহু সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সেই ইসকনকেই  মৌলবাদী সংগঠন তকমা লাগিয়ে নিষিদ্ধ করার দাবি উঠেছে বাংলাদেশে। যদিও ইসকনকে নিষিদ্ধ ঘোষণার করার আর্জি বৃহস্পতিবারই খারিজ করে দিয়েছে  বাংলাদেশের আদালত।

চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় গত কয়েকদিন ধরেই উত্তপ্ত বাংলাদেশ। সেখানে একদিকে সন্ন্যাসীর মুক্তির দাবিতে পথে নেমেছেন সংখ্যালঘু হিন্দুরা। অভিযোগ, সেই বিক্ষোভে লাগাতার আঘাত হানছে জামাত নেতা-কর্মীরা। আর তাতেই অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশে। এই আবহেই ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করার দাবিতে মামলা করেন সে-দেশের সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান।   যদিও আদালত ইসকন নিষিদ্ধ করতে রাজি হয়নি। আদালত মামলা খারিজ করে দেওয়ার পরই বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানায়, ইসকনকে নিষিদ্ধ করা নিয়ে কোনও আলোচনা হয়নি। 

বাংলাদেশের সংবাদপত্র ডেইলি স্টারের প্রতিবেদন অনুসারে, অন্তর্বর্তী সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, কোনও সংস্থা নিষিদ্ধ করার কোনও আলোচনাই সরকারের মধ্যে হয়নি । সেই সঙ্গে তাঁর মন্তব্য , ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধ আমরা জড়িয়ে ফেলছি না। 

তবে  চিন্ময়কৃষ্ণকেও এখনই অপরাধীও বলেননি অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। বলেন, 'আইনি প্রক্রিয়া চলছে, তিনি অভিযুক্ত হতেও পারেন, অভিযুক্ত নাও হতে পারে, সেটা আদালত দেখবে'। তিনি বলেন, 'আজকেই দেখলাম, ইসকনের পক্ষ থেকে একটি সম্মেলন করে বলা হয়েছে তাদের সঙ্গে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই।'

বৃহস্পতিবারই বাংলাদেশের ইসকন সাংবাদিক বৈঠক করে জানায়,ধৃত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের কোনও মন্তব্য বা কাজের দায়িত্ব ইসকন - বাংলাদেশএর নয়। কারণ আগেই সংগঠনের নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাঁকে পদ থেকে সরানো হয়েছে। তবে এই বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ইসকন গভীর রাতে জানায়, চিন্ময় কৃষ্ণ দাসের অধিকার এবং স্বাধীনতাকে সমর্থন জানানো থেকে কোনওভাবেই সরে যাচ্ছে না তারা।  

আরও পড়ুন : 

চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে                  

সেরা শিরোনাম

Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
West Bengal News Live Updates: কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কালনা থানার পর এবার লালবাজারে সাইবার সেলে অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Uber Driver Killed: নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে
নাম অপছন্দ, উবের চালককে শেষ করে দিলেন যাত্রী, অভিযুক্তর কীর্তি শুনে শিউরে উঠছেন সকলে

ভিডিও

NCPI News:
Mamata Banerjee:
Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget