এক্সপ্লোর

ISKCON On Chinmay Krishna Das : চিন্ময়কৃষ্ণ কেউ নন ইসকনের? তাঁর আন্দোলনে কি পাশে আছে তারা? স্পষ্ট জানাল ইসকন

Bangladesh Unrest : ধৃত সন্ন্যাসী  চিন্ময়কৃষ্ণ দাসের পাশে নেই ইসকন? নিজেদের অবস্থান স্পষ্ট করল তারা ।

জাতি-ধর্ম না দেখে সমাজসেবামূলক কাজে ঝাঁপিয়ে পড়তেন।  সংখ্যালঘু হিন্দুদের উপর লাগাতার অত্যাচারের প্রতিবাদে, গর্জে উঠেছিলেন।  গত শুক্রবার এক সমাবেশের ডাকে জড়ো করেছিলেন চার লক্ষ মানুষকে। আর এর পরই দেড় মাস আগের রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে।  আদালতে জামিন না পাওয়ায়, এখন জেলেই কাটাতে হচ্ছে তাঁকে। তাঁর মুক্তির দাবিতে গর্জে উঠেছে ভারতের মানুষও। প্রতিবাদ প্রতিধ্বনিত হয়েছে আমেরিকা ও ব্রিটেনেও। এরই মধ্যে একাংশের দাবি ধৃত সন্ন্যাসী  চিন্ময়কৃষ্ণ দাসের পাশে নেই ইসকন, তাঁরা নাকি নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। এই জল্পনার মধ্যেই চিন্ময়কৃষ্ণ দাসকে নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিন ধর্মীয় সংগঠন ইসকন।

ইসকন স্পষ্টতই জানাচ্ছে, চিন্ময় কৃষ্ণ দাসের অধিকার এবং স্বাধীনতাকে সমর্থন জানানো থেকে কোনওভাবেই সরে যাচ্ছে না ইসকন। বরং বাংলাদেশে হিন্দুদের এবং তাদের উপাসনালয়গুলিকে রক্ষার জন্য চিন্ময়দাসের শান্তিপূর্ণ আহ্বানকে সমর্থনই জানাচ্ছে তারা। জানানো হয়েছে অফিসিয়াল বিবৃতিতে। 

আমরা অন্যান্য সকল সনাতানী সংগঠনের মতোই হিন্দুদের সুরক্ষা, নিরাপত্তার বিষয়ে চিন্তিত। বাংলাদেশে  এবং  সংখ্যালঘুদের শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ পুনঃপ্রতিষ্ঠার দাবিকে সমর্থন করি। আমাদের ইতিমধ্যে প্রকাশিত বিভিন্ন প্রেস বিবৃতি এবং সাক্ষাৎকারে ইসকনের অবস্থান সম্পূর্ণরূপে পরিষ্কার করা হয়েছে। আমরা কেবলমাত্র স্পষ্ট করে দিয়েছি, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চিন্ময় কৃষ্ণ দাস ইসকনের প্রতিনিধিত্ব করেন না।  

কেন এই ভাবে বিবৃতি দিয়ে নিজেদের অবস্থান বোঝাতে হল ইসকনকে? আসলে বিভ্রান্তির সূত্রপাত বৃহস্পতিবার। বাংলাদেশ ইসকনের পক্ষ থেকে দাবি করা হয়, চিন্ময়কৃষ্ণ ইসকনের প্রতিনিধি নন। সঙ্গে সঙ্গে চর্চা শুরু হয়, তাহলে কি ধৃত সন্ন্যাসীর থেকে দূরত্ব বাড়াতে চায় ধর্মীয় সংস্থা ? ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক, চারু চন্দ্র দাস ব্রহ্মচারী বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বলেন, চিন্ময় কৃষ্ণ দাসের কোনও বক্তব্য বা কর্মের জন্য ইসকন দায়ী নয়। তিনি দাবি করেন চিন্ময় কৃষ্ণ দাসকে সংগঠনের নিয়ম লঙ্ঘনের জন্য সংগঠনের সব পদ থেকে আগেই  সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁর দাবি, বেশ কয়েক মাস আগে, প্রবর্তক শ্রী কৃষ্ণ মন্দিরের প্রধান লীলারাজ গৌর দাস, গৌরাঙ্গ দাস এবং চট্টগ্রামের শ্রী শ্রী পুণ্ডরীক ধামের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসকে শৃঙ্খলা ভঙ্গের কারণে পদ থেকে এবং ইসকনের সমস্ত সাংগঠনিক কার্যক্রম থেকে অপসারণ করা হয়।  চারু চন্দ্র দাস আরও বলেন, "আমরা ইতিমধ্যেই একাধিক প্রেস কনফারেন্স এবং সরকারি ও প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টা পরিষ্কার করেছি। দুঃখের বিষয়, কিছু গোষ্ঠী ইচ্ছাকৃতভাবে আমাদের সংস্থা সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছে এবং ইসকনকে নিষিদ্ধ করার জন্য অযৌক্তিক দাবি করছে।" প্রশ্ন ওঠে ইসকনকে নিষিদ্ধ করার মামলা উঠতেই কি চিন্ময়দাসের পাশ থেকে সরে গেল তারা ? 
না। চিন্ময়কৃষ্ণের পাশেই আছে তারা। জানাল ইস্কন। শুধু স্পষ্ট করা হল, তিনিই ইসকন-বাংলাদেশের হয়ে আনুষ্ঠানভাবে প্রতিনিধিত্ব করছেন না।  

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget