এক্সপ্লোর

Bengal SIR Row : 'কেউ আইনের উর্ধ্বে নয়..', SIR নিয়ে সংসদে সরব, কল্যাণের নিশানায় কমিশন

Kalyan On Bengal SIR Row: SIR নিয়ে সংসদে সরব, এদিন কী বললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ?

নয়াদিল্লি: SIR নিয়ে সংসদে সরব তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 'নাগরিকত্ব বিচার করতে পারে না কমিশন। কে নাগরিক আর কে নাগরিক নন, এটা ঠিক করা কমিশনের কাজ নয়', দাবি জানান তিনি। কল্যাণের কথায়, 'বিহারে SIR-এর সময়ে অনুপ্রবেশের কথা বলেছিল বিজেপি। বিহারে কোনও অনুপ্রবেশকারী ধরা পড়েছে?' প্রশ্ন ছুঁড়ে দেন বর্ষীয়ান নেতা। এবং স্পষ্ট বলেন, 'অনুপ্রবেশ হলে, সেটা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী দায়।'

আরও পড়ুন, 'প্ল্যান করে করেছে..', SIR-এর পিছনে বিজেপির এই 'ষড়যন্ত্র' দেখছেন মমতা !

এদিন কমিশনকে নিশানা করে তিনি বলেন, কী দুর্ভাগ্যজনক পরিস্থিতি চলছে গোটা দেশে।' এরপরেই কল্যাণ বলেন, আমার বিধানসভা কেন্দ্রে একজন ভদ্রমহিলা এসে জানান, যে তিনি খুব জটিল পরিস্থিতির মুখোমুখী হয়েছেন। কী হয়েছে জানতে চাইতেই বলেন, আমার শ্বশুর ও শাশুড়ির নাম ১৯৯৫ সালের ভোটার তালিকায় ছিল। তাঁরা খড়গপুরে, রেলওয়ে ডিপার্টমেন্টে কাজ করতেন। ২০০১ সালে, তাদের বদলি হয়ে যায়। এরপর যখন ২০০২ এর SIR প্রক্রিয়া হয়, তাঁরা সেখান থেকে চলে যাওয়ায়, তাঁদের নাম আর অন্তর্ভুক্ত করা হয়নি ভোটার তালিকায়!..'। এরপরেই নাম অন্তর্ভুক্তকরণ নিয়ে তিনি কমিশনকে নিশানা করেন। কল্যাণের কথায়,' কেউ আইনের উর্ধ্বে নয়। এবং শেষ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টই নেবে। আধারকার্ড প্রথম এনুমারেশন তালিকায় উল্লেখিত ছিল না, বিহারের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট, আধার কার্ড অন্তর্ভুক্ত করল।  

কিছুদিন আগেই ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন,' সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা আমি নিজে করব, আমি দেখে নেব। দেখে নেব। নির্বাচন কমিশনকে দেখে নেব, বিজেপি, নরেন্দ্র মোদিকে দেখে নেব। রাজনৈতিকভাবে,আইনগতভাবে দেখে নেব। কোনও মুসলিম ভোটারের নাম কাটতে দেব না। বিজেপি যতই চক্রান্ত করুক না কেন। তারা ভারতের নাগরিক।'

 পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ' ওই স্পেশাল ভোটব্যাঙ্ক ওনার সঙ্গে না থাকলে উনি তো জিততে পারবেন না।  একটা নামও আমরা রাখতে দেব না মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী। AI ফটো স্ক্যান হবে। যারা পিতামাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দেবেন, ইলেকশন কমিশনের সফটওয়ার সেটা নেবে না। ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিমবাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে।'

উল্লেখ্য, এবছর বিহারে প্রথম SIR চালু হওয়ার সময় থেকেই, তার বিরোধিতায় সরব হয়েছিল কংগ্রেস। ভোট চুরির অভিযোগ একযোগে বিজেপি ও নির্বাচন কমিশনকে নিশানা করেছেন রাহুল গান্ধী। হরিয়ানা বিধানসভা নির্বাচনে ২৫ লক্ষ ভোট চুরির অভিযোগ তুলেও সরব হয়েছেন তিনি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Fire: ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
ইলেকট্রিক স্যুইচ বোর্ড থেকেই কি শর্ট সার্কিট হয়ে আগুন?
New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 19 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget