এক্সপ্লোর

‘সাইডলাইনের একস্ট্রা, সেমসাইড গোল করেছেন!’ দিলীপের খোঁচা, ‘প্লেয়ার কিনতে বেরিয়েছেন’ পাল্টা সৌগতর

বিজেপি-র রাজ্য সভাপতি প্রাতঃভ্রমণে বেরিয়ে এদিন তৃণমূলের বর্ষীয়ান সাংসদের উদ্দেশ্যে বিদ্রুপ করে বলেন, ‘মাস্টারমশাই যিনি খুব বড় বড় কথা বলছেন, তিনি খুব জোর ঝটকা খেয়েছেন। সাইড লাইনে বসে থাকেন এক্সট্রা প্লেয়ার হিসেবে। মাঠে নেমে সেমসাইড গোল খেয়ে গিয়েছে তৃণমূল। আর মনে হয় সেই ভুলটা তারা করবেন না।‘

কলকাতা: ‘বুড়ো খোকা’র পর ‘সাইডলাইনে বসে থাকা এক্সট্রা প্লেয়ার’। ফের একবার তৃণমূল সাংসদ সৌগত রায়কে নিশানা করলেন দিলীপ ঘোষ। যার পাল্টা সৌগত রায়ও বলেছেন, ‘প্লেয়ার কিনতে বেরিয়েছেন’। বিজেপি-র রাজ্য সভাপতি প্রাতঃভ্রমণে বেরিয়ে এদিন তৃণমূলের বর্ষীয়ান সাংসদের উদ্দেশ্যে বিদ্রুপ করে বলেন, ‘মাস্টারমশাই যিনি খুব বড় বড় কথা বলছেন, তিনি খুব জোর ঝটকা খেয়েছেন। সাইড লাইনে বসে থাকেন এক্সট্রা প্লেয়ার হিসেবে। মাঠে নেমে সেমসাইড গোল খেয়ে গিয়েছে তৃণমূল। আর মনে হয় সেই ভুলটা তারা করবেন না।‘ নেতৃত্বের সঙ্গে দূরত্ব হওয়ার পর শুভেন্দু অধিকারী একের পর এক গুরুত্বপূর্ণ পদ ও তারপর মন্ত্রীত্ব থেকে পদত্যাগের পর থেকেই বরফ গলানোর চেষ্টা করছিলেন সৌগত রায়। ব্যক্তিগতভাবে নিজে কয়েকবার শুভেন্দুর সঙ্গে আলোচনায় বসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের ভোটকুশলী প্রশান্ত কিশোরের সঙ্গে তাঁকে বৈঠকেও বসিয়েছিলেন তিনি। যে বৈঠকের পর প্রথমে তৃণমূল-শুভেন্দু দূরত্ব কমার ইঙ্গিত মিললেও কয়েক ঘণ্টার মধ্যেই বদলে গিয়েছিল পরিস্থিতি। দূরত্ব কমায় প্রথমে দূরত্ব বজায় রাখার ইঙ্গিত দিলেও ফের শুভেন্দুর ‘আপনাদের সঙ্গে কাজ করা মুশকিল’ বার্তার পরই ফের আগের মতো তাঁকে স্বাগত জানানোর কথা শুরু করেছে রাজ্য বিজেপি। যদিও শুভেন্দুবাবুর কী হল জানতে চাইলে দিলীপবাবু চেনা মেজাজে বলেন, ‘আমি কীভাবে বলব কী হয়েছে, জানতে ডাক্তার দেখাতে বলুন।’ এর মাঝেই যখন শুভেন্দুকে পাল্টা বার্তা দিয়েছেন সৌগত রায়। সূত্রের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরই যে ইঙ্গিত পাঠিয়েছেন তিনি। ইঙ্গিত দিয়েছেন দূরত্ব কমাতে তাঁকে বাড়তি পদক্ষেপের, কেনই বা বৈঠকের মাঝে কোনও অস্বস্তির কথা না জানিয়ে পরে এভাবে হোয়াটসঅ্যাপে বার্তা, সে নিয়েও ঘুরিয়ে জানতে চাওয়া হয়েছে বলেই ইঙ্গিত। তাই শুভেন্দুকে নিয়ে চলতে থাকা অস্বস্তি পর্বের মাঝেই ফের একবার সরাসরি সৌগত রায়কেই আক্রমণ করলেন দিলীপ। কিছুদিন আগেই তৃণমূলকে বুড়োদের দল বলার পাশাপাশি সৌগত রায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বুড়ো খোকা বলেছিলেন দিলীপ। যার পাল্টা কল্যাণ দিলীপকে খোঁচা দিয়েছিলেন ‘দুধবাবু’ বলে। এবারে সৌগত রায়কে ফের ব্যক্তিগত কটাক্ষ করে দিলীপ প্রশ্ন ছুড়লেন তাঁর রাজনৈতিক কার্যকারিতা নিয়ে। দিলীপ ঘোষের যে বক্তব্যের পাল্টা দিয়েছেন সাংসদ সৌগত রায়ও। ‘প্লেয়ার কিনতে বেরিয়েছেন’ বলে দিলীপকে নিশানা করেছেন তিনি।

সেরা শিরোনাম

News Live Update : উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
উৎসবের মরশুমে গড়িয়াহাট ফ্লাইওভার ও চিংড়িঘাটার উড়ালপুলে রাস্তায় রং করা নিয়ে তরজা
Abhijeet Dipke : 'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
'জ্ঞানেশ কুমারের জন্য নিজেদের দেশবাসীর বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা মোদি-শাহর', তোপ দীপকের
News Live: হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
হাইকোর্টে ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন খারিজ, অস্বস্তি বাড়ল প্রাক্তন তথ্য ও সংস্কৃতি মন্ত্রীর
Durga Puja Weather Update: দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?
দুর্গাপুজোর কয়েকদিন কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া ? বৃষ্টি কি হবে ?

ভিডিও

Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP
Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget