এক্সপ্লোর

Howrah: ডেঙ্গির প্রকোপ রুখতে চিকিৎসকদের সঙ্গে বৈঠক হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর

Howrah dengue outbreak: হাওড়া পুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। কয়েকদিন আগে মধ্য হাওড়ার কদমতলা এলাকায় একটি ৮ বছরের বাচ্চা মেয়ে ডেঙ্গিতে মারা যায়।

সুনীত হালদার, হাওড়া: ডেঙ্গির সংক্রমণ ক্রমশ বাড়ছে হাওড়া পুরসভা এলাকায়। ডেঙ্গির (dengue) প্রকোপ রুখতে হাওড়ার শরৎ সদনে শহরের ৫০  জন চিকিৎসক নিয়ে বিশেষ বৈঠক করেন হাওড়া (howrah) পুরসভা প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী। তিনি জানিয়েছেন এখন থেকে শহরের এইসব চিকিৎসকদের সঙ্গে পুরসভা যোগাযোগ রেখে কাজ করবে।

হাওড়া পুর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গির প্রকোপ দেখা দিয়েছে। কয়েকদিন আগে মধ্য হাওড়ার কদমতলা এলাকায় একটি ৮ বছরের বাচ্চা মেয়ে ডেঙ্গিতে মারা যায়। মধ্য হাওড়ার টিকিয়াপাড়া, কদমতলা এলাকা ছাড়াও শিবপুর, সালকিয়া এবং বেলগাছিয়া এলাকায় ডেঙ্গির সংক্রমণ ছড়িয়ে পড়েছে। হাওড়া পুরসভা সূত্রে খবর গত দু'মাসে আক্রান্তের সংখ্যা প্রায় ২০০।

ডেঙ্গি রুখতে আজ হাওড়া পুরসভার পক্ষ থেকে শরৎ সদনে শহরের চিকিৎসকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়। এই বৈঠকে চিকিৎসকরা ডেঙ্গি নিয়ন্ত্রণে পুরসভাকে কিছু প্রস্তাব দেয়। পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্যরাও ডেঙ্গি প্রতিরোধে চিকিৎসকদের সহযোগিতা চেয়েছেন। ঠিক করা হয়েছে চিকিৎসকদের নিয়ে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে। যে গ্রুপের মাধ্যমে ডেঙ্গি সংক্রান্ত তথ্যের আদান-প্রদান করা হবে।

এদিকে বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের অভিযোগ পুরসভার কর্মীরা এলাকায় মশা মারার তেল ছড়ায় না। অল্প বৃষ্টিতে জল জমে যায়। যার ফলে ডেঙ্গি রোগীর সংখ্যা বাড়ছে। এ ব্যাপারে তাঁরা আতঙ্কিত। যদিও হাওড়া পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী জানিয়েছেন গত কয়েক বছরের তুলনায় এ বছরে শহরে ডেঙ্গির প্রকোপ কম। তবে ডেঙ্গি রুখতে শহরের চিকিৎসকদের সাহায্য নেওয়া হচ্ছে। এর পাশাপাশি মশা মারার তেল স্প্রে করা হচ্ছে এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্য বাড়ি বাড়ি প্রচার করা হচ্ছে। এদিকে বিজেপি রাজ্য কমিটির সদস্য উমেশ রায় পুরসভার এই উদ্যোগকে কটাক্ষ করেন। তিনি অভিযোগ করেন পুরসভায় শুধু মিটিং হয়। কাজের কাজ কিছুই হয় না। গত কয়েক বছর পুরসভা পরিচালনায় প্রশাসক মন্ডলী সম্পূর্ণ ব্যর্থ।

আরও পড়ুন: রাজপুরে মারমুখী মেজাজে লাভলি ও কুহেলির অনুগামীরা ! গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে নামল পুলিশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : 'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
'অপমানিত হওয়ার পরেও ভুলতে পারেননি কলকাতার আবেগ', রাজ্যে বড় শিল্প-গোষ্ঠীর আসার ঘোষণা শমীকের
Bankura News: টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
টানা বৃষ্টিতে বেড়েছে দ্বারকেশ্বরের জল, তলিয়ে গিয়েছে সেতু, একেবারে বন্ধ যাতায়াত
Shootout News: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু স্কুল শিক্ষকের
Weather Alert: কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া
কবে থেকে কমবে বৃষ্টি? আশার বাণী কি শোনাল হাওয়া অফিস? আগামী সপ্তাহে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget