এক্সপ্লোর

Malda News: মালদায় ১০ বছরের পুরনো আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার বিজেপি নেতা

Malda: মালদায় পুরভোটের আগে বিজেপি নেতার গ্রেফতারি ঘিরে সরগরম রাজনীতি। গ্রেফতার হওয়া বিজেপি নেতার দাবি, যে মামলার কোনও অস্তিত্ব নেই, সেই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

করুণাময় সিংহ, মালদা: ১০ বছরের পুরনো মামলায় গ্রেফতার মালদার বিজেপি নেতা। এই বিজেপি নেতার নাম কাজল গোস্বামী। তাঁকে আর্থিক প্রতারণা মামলায় গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া বিজেপি নেতার দাবি, যে মামলার কোনও অস্তিত্ব নেই, সেই মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে। পুরভোটের আগে ফাঁসানো হচ্ছে তাঁকে।

আইন আইনের পথে চলবে প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের। 

অন্যদিকে, বাজার দখল করে বেআইনি নির্মাণের চেষ্টা করছেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর ছেলে বাবু বক্সী। এমন অভিযোগ ঘিরে গতকাল দিনভর সরগরম রইল মালদার রতুয়ার হাটখোলা এলাকা। ৫ ঘণ্টার বেশি সময় ধরে অবরোধ করা হল রাজ্য সড়ক। শেষ পর্যন্ত প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

রতুয়া হাটখোলা বাজার সমিতির সদস্য সাবিনা ইয়াসমিনের অভিযোগ, ‘জমি নিয়ে লড়াই করে আজকে একজন মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁকে আমি স্যালুট জানাই। যেখানেই থাকি না কেন, আমি উনাকে শ্রদ্ধা করি। উনি শুনবেন আমার কথা? আজকে এত এত জনের পেটে লাথি মারছে। কীসের জন্য? রহিম বক্সীর ছেলে বাবু বক্সীর কী রয়েছে এখানে রতুয়ায়?’ 

হাটখোলা বাজার সমিতির সদস্যদের একাংশের অভিযোগ, জেলা তৃণমূল সভাপতির ছেলে সরকারি জমি দখল করে সেখানে ফ্ল্যাট ও মার্কেট কমপ্রেক্স তৈরি করতে চাইছেন। তার জন্য হাটে ব্যবসা করতে আসা ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদ করার চেষ্টা চলছে।  

এই অভিযোগ সামনে আসতেই দুর্নীতি ইস্যুতে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। উত্তর মালদা সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উজ্জ্বল দত্তর কটাক্ষ, ‘এটাই তৃণমূলের কালচার। প্রশাসনকে কাজে লাগিয়ে সরকারি জমি ও অন্যের জমি লুঠ করছে, দখল করছে। এর বিরুদ্ধে মানুষের অবরোধকে সমর্থন করছি।’

তৃণমূলের মালদা জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী অবশ্য দাবি করেছেন, ‘আমাদের জায়গা নয়। আমরা যুক্তও নই। ছেলের শ্বশুরবাড়ির জায়গা। ওরা বুঝবে। কলুষিত করার জন্য রাজনৈতিক চক্রান্ত।’

এই ঘটনা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি মূল অভিযুক্ত তৃণমূল জেলা সভাপতির ছেলে। 

সেরা শিরোনাম

News Live Update : নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে জয়ের পর বিজেপির বিজয় মিছিল
Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget