এক্সপ্লোর

Darjeeling Election Result 2026: বিরাট জয় শঙ্কর ঘোষের, গেরুয়া শিবিরের গড় দার্জিলিং, ফের হোয়াইটওয়াশ করল বিজেপি

Darjeeling All constituencies Results 2026: ২০২১ নির্বাচনের আগে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন শঙ্কর ঘোষ।

দার্জিলিং: ​এবারের বিধানসভা নির্বাচনে দার্জিলিং জেলায় পাঁচটি বিধানসভা কেন্দ্র। এই জেলা গত পাঁচ-ছয় বছর ধরেই বিজেপির শক্ত ঘাঁটি। দক্ষিণবঙ্গকে এখনও কবজা করতে না পারলেও উত্তরবঙ্গ কিন্তু বিজেপি দখল করে নিয়েছিল আগের বিধানসভা ভোটেই। ২০২১ নির্বাচনের আগে সিপিএম থেকে বিজেপিতে যোগ দিয়েই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্র থেকে জয় ছিনিয়ে নিয়েছিলেন শঙ্কর ঘোষ। তৃণমূল কংগ্রেস বা সিপিএম কোনও আসনই এই জেলায় পায়নি। বিজেপির একচ্ছত্র আধিপত্য ছিল। দার্জিলিং বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী নীরজ তামাং জিম্বা ২০১৯ এর উপ নির্বাচন ও একুশের বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিলেন। এবারও তাঁরই জেতার সম্ভাবনা প্রবল। 

এবারের পাহাড়ের রাজনৈতিক সমীকরণ কিছুটা আলাদা। দার্জিলিং, কার্শিয়ং ও কালিম্পং এই তিনটি কেন্দ্রে তৃণমূলের সঙ্গে জোট বেঁধেছে অনীত থাপার নেতৃত্বাধীন ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। তাঁরা নিজেদের প্রতীকেই এই তিনটি আসনে লড়ছে। পাহাড় মূলত বিজেপির পাল্লা ভারী থাকলেও মাটিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া কেন্দ্রে তৃণমূলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে বিজেপির।

পাহাড়ের শান্তি, উন্নয়ন এখানকার মানুষের প্রধান দাবি-দাওয়া। যা হাতিয়ার এবারও সব দলেরই। বিজেপি এবারও পাহাড়ে বিমল গুরুংয়ের গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন পেয়েছে। গোর্খাদের মধ্যে স্থায়ী রাজনৈতিক সমাধানই এখানে প্রধান লক্ষ্য তাঁদের। দার্জিলিং, কার্শিয়ং, কালিম্পং এলাকায় পানীয় জলের সমস্য়া এবারের নির্বাচনে একটা ইস্যু ছিল। এছাড়া চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধি ও পাট্টা প্রদান নিয়ে শাসক ও বিরোধীদের মধ্য়ে তরজা অব্যাহত। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে সাম্প্রতিক সময়ের শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি বিভিন্ন ইস্যুতে বিঁধেছে বিজেপি এখানে। তবে একপেশে যেভাবে পদ্ম শিবির এখানে গত বিধানসভার পর থেকে ছেয়ে আছে, তাতে এবারও বিজেপির পাল্লাই ভারী এখানে। ভোটের আগে কার্শিয়ংএর বিজেপি প্রার্থী সোনম লামা বলছিলেন, 'বিকশিত ভারতের মিশনে যা যা কাজ হচ্ছে, মানুষ বুঝতে পারছেন, উত্তরবঙ্গে উন্নতি হচ্ছে। কিন্তু রাজনৈতিক কারণে, দার্জিলিং পিছিয়ে পড়ছে। তাই দার্জিলিংয়ের মানুষ ও এবার চাইছেন, যেভাবে বিহার, উত্তরপ্রদেশ বদলাচ্ছে, সেই গতিতেই উন্নয়ন আসুক দার্জিলিংয়েও।'

২০২৬ বিধানসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে নজরকাড়া প্রার্থী? কে এগিয়ে?

কেন্দ্র নজরে প্রার্থী (দল) কে এগিয়ে?
দার্জিলিং নোমান রাই (বিজেপি সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চা) নোমান রাই (বিজেপি সমর্থিত গোর্খা জনমুক্তি মোর্চা)
শিলিগুড়ি শঙ্কর ঘোষ (বিজেপি) শঙ্কর ঘোষ (বিজেপি)
মাটিগাড়া-নকশালবাড়ি আনন্দময় বর্মন (বিজেপি) আনন্দময় বর্মন (বিজেপি)
কার্শিয়ং সোনম লামা (বিজেপি) সোনম লামা (বিজেপি)
ফাঁসিদেওয়া দুর্গা মুর্মু (বিজেপি) দুর্গা মুর্মু (বিজেপি)

২০২১ বিধানসভা নির্বাচনের ফল

কেন্দ্র জয়ী প্রার্থী দল
দার্জিলিং নীরজ তামাং জিম্বা  বিজেপি
শিলিগুড়ি শঙ্কর ঘোষ বিজেপি
মাটিগাড়া-নকশালবাড়ি আনন্দময় বর্মন বিজেপি
কার্শিয়ং বিষ্ণুপ্রসাদ শর্মা বিজেপি
ফাঁসিদেওয়া  দুর্গা মুর্মু বিজেপি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Aishe Ghosh: ‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
‘গ্রেফতারির ওয়ারেন্ট’ নিয়ে ঐশী ঘোষের খোঁজে দিল্লি পুলিশ, পৌঁছল সিপিএমের সদর দফতরে..
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
Advertisement

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget