এক্সপ্লোর

Primary Tet : ২০২১-এর প্রাথমিকের টেটের ফল ঘোষণা, উত্তীর্ণ ৯,৮৯৬

Primary Tet result declared : মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন।

কলকাতা : ২০২১-এর প্রাথমিকের টেটের (Primary TET) ফল ঘোষণা। পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন জন। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ জন। তার মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪ জন।

২০২১ সালের ৩১ জানুয়ারি প্রাইমারি টেট( ক্লাস ওয়ান টু ক্লাস ফাইভ)-এর পরীক্ষা গ্রহণ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। সেই পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত (Result Published) হল। যাঁরা উত্তীর্ণ হলেন তাঁরা প্রাথমিক শিক্ষায় শিক্ষক হিসেবে যোগদানের যোগ্য বলে বিবেচিত হবেন বলে জানানো হয়েছে।

একনজরে পরীক্ষা সংক্রান্ত তথ্য-

  • মোট পরীক্ষার্থীর সংখ্যা ২ লক্ষ ৪৫ হাজার ৩৪৪ 
  • পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৫৫ হাজার ৮১৮ জন
  • ১২ জনের পরীক্ষা বাতিল বলে বিবেচিত হয়েছে
  • পরীক্ষা দিয়েছিলেন ১ লক্ষ ৮৯ হাজার ৮১৪
  • ভুল কোড লেখার জন্য বা অসম্পূর্ণ ইএমআরের জন্য ৯২ জনের পরীক্ষা প্রত্যাখ্যাত হয়েছে।
  • পাশ করেছেন ৯ হাজার ৮৯৬ জন।

আরও পড়ুন ; ‘৬টি প্রশ্ন ভুল-মামলায় ত্রুটি শোধরাবে বোর্ডই’ হাইকোর্টে প্রস্তাব প্রাথমিক শিক্ষা পর্ষদের

আজ ফল ঘোষণার সময়ে কর্তৃপক্ষের তরফে জানানো হয়, "মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) চান নিয়মিত টেট ও নিয়োগ হোক। টেট-এর সঙ্গে শিক্ষক নিয়োগের সম্পর্ক নেই। টেট-এ উত্তীর্ণ হলে শিক্ষকতার জন্য আবেদন করা যাবে।" তবে সেক্ষেত্রে নিয়োগের সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার।

প্রসঙ্গত, ২০১৪ সালে রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের টেট হয়। সেই পরীক্ষার ৬টি প্রশ্নে ভুল ছিল। যা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে সেই ছটি ভুল প্রশ্নের উত্তর দিলে ফুল মার্কস দেওয়ার নির্দেশ দেয় আদালত। তবে সেই নির্দেশ শুধু মামলাকারীদের জন্যই প্রযোজ্য হবে, না বাকি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম বলবত্‍ হবে, তা নিয়ে পরবর্তীকালে আদালতে একাধিক মামলা হয়। যা এখনও বিচারাধীন। এই পরিস্থিতিতে ২০২০ সালের ২৩ ডিসেম্বর, বিজ্ঞপ্তি দিয়ে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তখন, ভুল প্রশ্নের উত্তর দিয়েও নম্বর পাওয়া যায়নি বলে ফের মামলা হয় আদালতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
ট্রলারডুবিতে মৃত ৯ মৎস্যজীবীর পরিবারকে আর্থিক সাহায্য় মুখ্যমন্ত্রীর, চাকরি ও ভাতার আশ্বাস
News Live: ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
ধৃতরা ছাত্র নয়, আন্দোলনকারীও নয়, ওরা গুন্ডা,এদের বিরুদ্ধে গুন্ডাদমন আইনে ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী
CM On Annapurna Yojana: পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
পূর্ব মেদিনীপুরে গিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর ? “আমি পরামর্শ দিলাম..”
Dharmatala Protest : দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের
দেশ-বিরোধী স্লোগান দিলে হাসপাতাল ঘুরে যেতে হবে, ধর্মতলায় ধুন্ধুমারকাণ্ডে হুঁশিয়ারি শমীকের

ভিডিও

Sebaashray Camp News: ফলতার সেবাশ্রয় ক্যাম্পে ঝাঁ চকচকে 'অ্যান্টিচেম্বার'! কার জন্য তৈরি এই 'অ্যান্টিচেম্বার'?
TMC News: জমি দখল ও তোলাবাজি-সহ একাধিক অভিযোগে পুরুলিয়ায় গ্রেফতার TMCP নেতা
Sebasray Scam : সেবাশ্রয় রোগীদের রিপোর্টে নেই ডাক্তারদের নাম, সই, রেজিস্ট্রেশন! চাঞ্চল্যকর তথ্য
Dharmatala Protest: ধর্মতলায় ধুন্ধুমার, অভিযুক্ত আফরোজের সঙ্গে তৃণমূল-যোগ!
Rajnath Singh: পাকিস্তানের সঙ্গে আলোচনা হলে তা হবে শুধুমাত্র POK নিয়েই : রাজনাথ সিং

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
Abhishek Banerjee: শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
শপিং মলের বেসমেন্টে গোডাউন, সেখানেই মজুত অভিষেকের সেবাশ্রয়ের কাঁড়ি কাঁড়ি ওষুধ-সরঞ্জাম, পেরিয়ে গিয়েছে মেয়াদও
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Embed widget