এক্সপ্লোর

Primary TET : ‘৬টি প্রশ্ন ভুল-মামলায় ত্রুটি শোধরাবে বোর্ডই’ হাইকোর্টে প্রস্তাব প্রাথমিক শিক্ষা পর্ষদের

Primary TET Update: ১৫ দিনের মধ্যে বোর্ডের অনলাইন পোর্টালে জানানো যাবে ত্রুটি’ হাইকোর্টে প্রস্তাব দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ত্রুটি শোধরাতে যথাযথ পদক্ষেপ করবে বোর্ড। 

কলকাতা : হাইকোর্টে প্রাথমিক টেট (Primary TET)মামলায় নতুন মোড় । ‘৬টি প্রশ্ন ভুল-মামলায় ত্রুটি শোধরাবে বোর্ডই’, অভিযোগ সেল খুলে ত্রুটি শোধরানোর (High Court) প্রস্তাব  প্রাথমিক শিক্ষা পর্ষদের। ‘২০১৪-র টেটের খাতা পুনর্মূল্যায়নের ত্রুটি জানাতে পারবেন পরীক্ষার্থীরা, ১৫ দিনের মধ্যে বোর্ডের অনলাইন পোর্টালে জানানো যাবে ত্রুটি’ হাইকোর্টে প্রস্তাব দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ত্রুটি শোধরাতে যথাযথ পদক্ষেপ করবে বোর্ড। 

নম্বর দেওয়া ও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিছু ত্রুটি থেকে গিয়েছে। বুধবার প্রাথমিকের টেটে ভুল প্রশ্ন মামলায়, আদালতে ত্রুটি স্বীকার করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

বোর্ডের প্রস্তাব :

  • ৬টি প্রশ্ন ভুল-মামলায় ত্রুটি শোধরাবে বোর্ডই
  • অভিযোগ সেল খুলে ত্রুটি শোধরানোর প্রস্তাব, হাইকোর্টে প্রস্তাব প্রাথমিক শিক্ষা পর্ষদের
  • ২০১৪-র টেটের খাতা পুনর্মূল্যায়নের ত্রুটি জানাতে পারবেন পরীক্ষার্থীরা
  • বোর্ডের অনলাইন পোর্টালে অভিযোগ জানালে ১৫ দিনের মধ্যে নিষ্পত্তি
  • ত্রুটি শোধরাতে যথাযথ পদক্ষেপ করবে বোর্ড
  • ৭৩৮ জন পরীক্ষার্থীর নির্ঘণ্ট মেনেই হবে ইন্টারভিউ

২০১৪ সালে রাজ্যে প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের টেট হয়। সেই পরীক্ষার ৬টি প্রশ্নে ভুল ছিল। যা নিয়ে মামলা হয় কলকাতা হাইকোর্টে। বিশেষজ্ঞ কমিটির রিপোর্টের ভিত্তিতে সেই ছটি ভুল প্রশ্নের উত্তর দিলে ফুল মার্কস দেওয়ার নির্দেশ দেয় আদালত। তবে সেই নির্দেশ শুধু মামলাকারীদের জন্যই প্রযোজ্য হবে, না বাকি পরীক্ষার্থীদের ক্ষেত্রেও একই নিয়ম বলবত্‍ হবে, তা নিয়ে পরবর্তীকালে আদালতে একাধিক মামলা হয়। যা এখনও বিচারাধীন। এই পরিস্থিতিতে ২০২০ সালের ২৩ ডিসেম্বর, বিজ্ঞপ্তি দিয়ে ১৬ হাজার ৫০০ শিক্ষক নিয়োগের জন্য আবেদনপত্র চায় প্রাথমিক শিক্ষা পর্ষদ। তখন, ভুল প্রশ্নের উত্তর দিয়েও নম্বর পাওয়া যায়নি বলে ফের মামলা হয় আদালতে।

আরও পড়ুন :

মুখ্যমন্ত্রীর নিরাপত্তারক্ষীদের আগ্নেয়াস্ত্র খোয়া যাওয়ার অভিযোগ

৬টি ভুল প্রশ্নের উত্তর দিয়েও যাঁরা নম্বর পাননি বলে অভিযোগ, আদালতের নির্দেশে, শিক্ষকপদের জন্য অফলাইনে আবেদন করেন সেরকম প্রায় ২৬ হাজার চাকরিপ্রার্থী। ৭৩৮টি শূন্য পদে নিয়োগের জন্য একটি ইন্টারভিউ প্যানেল লিস্ট প্রকাশ করে পর্ষদ। এই প্রেক্ষাপটে, চাকরিপ্রার্থীদের একটা অংশ মঙ্গলবার ফের আদালতের দ্বারস্থ হন। যার শুনানিতে এদিন মামলাকারীর আইনজীবী আদালতে বলেন, 

অফলাইনে যাঁরা ফর্ম ফিল আপ করেছিলেন, তাঁদের অনেকেই এখনও (ভুল প্রশ্নের) প্রাপ্য নম্বর পাননি। ফলে ইন্টারভিউয়ের প্যানেলে তাঁদের নাম নেই। উত্তরে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী স্বীকার করে নেন, অফলাইনে বড় সংখ্যক চাকরিপ্রার্থী আবেদন করেছেন। সেখানে নম্বর দেওয়ার ক্ষেত্রে কিছু ত্রুটি রয়ে গেছে। আদালতের নির্দেশ মেনে প্রাপ্য নম্বর দিয়ে প্যানেল তৈরি করা হবে। একথা শুনে বিচারপতি অমৃতা সিনহা বলেন, এখন কয়েকজন মামলাকারী এসেছেন।এই সংখ্যা তো দিন দিন বাড়বে। আপনারা প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়ে কেন ওয়েবসাইটে তা আপলোড করছেন না। এরপরেই এদিনের শুনানি শেষ হয়ে যায়।  

এরপর বৃহস্পতিবার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানায়, ‘৬টি প্রশ্ন ভুল-মামলায় ত্রুটি শোধরাবে বোর্ডই’

 

সেরা শিরোনাম

News Live: রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
রাজ্যে আসছে শিল্পের জোয়ার, কৃষ্ণনগরে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Calcutta High Court: ‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র
‘বিচারব্যবস্থা নিউট্রাল নয়’, ফের বললেন অভিষেক, ‘কোনও পরিবর্তন নেই’, পাল্টা নিশানা বিজেপি-র
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget