এক্সপ্লোর

‘ভাইপো’, ওটাই তোমার পরিচয়! কটাক্ষ বাবুলের, অভিষেককে আক্রমণ শুভেন্দুর

বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, এখানে তৃণমূলের ঝান্ডা লাগানোর লোক ছিল না। আমি দলকে দাঁড় করিয়েছিলাম। আর এখন বিজেপির সদস্য হয়ে আমিই এই পার্টিকে উপড়ে ফেলব। এর আগে ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দু অধিকারীকে আলাদা দল গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

হলদিয়া: দল বদলের পর একের পর এক সভা থেকে তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন শুভেন্দু অধিকারী।  কাঁথির পর হলদিয়া, ফের তৃণমূলকে আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। মেদিনীপুর থেকে তৃণমূলকে উপড়ে ফেলব। হুঙ্কার নন্দীগ্রামের প্রাক্তন বিধায়কের। পাল্টা উত্তর দিয়েছে রাজ্যের শাসকদল। বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেন, এখানে তৃণমূলের ঝান্ডা লাগানোর লোক ছিল না। আমি দলকে দাঁড় করিয়েছিলাম। আর এখন বিজেপির সদস্য হয়ে আমিই এই পার্টিকে উপড়ে ফেলব। এর আগে ডায়মন্ডহারবারের সভা থেকে শুভেন্দু অধিকারীকে আলাদা দল গড়ার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন যার জবাব দেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি ভাইপো অস্ত্রে ফের আক্রমণ করেন। শুভেন্দুর সুরে সুর মিলিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বিজেপিতে যোগদানের পর থেকে চাঁচাছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ করে চলেছেন শুভেন্দু অধিকারী। শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ার কাছে দ্বারিবেরার সভা থেকেও যার অন্যথা হল না। এদিন শুভেন্দু বলেন, অভিষেক আমি যদি আঞ্চলিক দল গড়তাম তাহলে আমি মরে গেলে ভাইপো হয়ত মালিক হত। ভাইপোর পুলিশ ফোন ট্যাপ করছে। উল্লেখ্য, শনিবার স্থানীয় বেশ কয়েকজন তৃণমূল নেতা-কর্মী শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেন। শুভেন্দু অধিকারীর পাশাপাশি এদিন ‘ভাইপো’ অস্ত্রে শাণ দিয়ে তৃণমূলকে আক্রমণ করেন বাবুল সুপ্রিয়ও। কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র কথায়, তোমাকে সবাই ভাইপো বলে কেন? কারণ ওটাই তোমার পরিচয়। দিদি শব্দটার সংজ্ঞাই বদলে দিয়েছেন। এখন দিদি বললে লোকে বিরক্ত হয়। কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।

সেরা শিরোনাম

Abhijit Dipke News: দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
দিল্লির আন্দোলনের মধ্যেই অভিজিৎ দীপকের পরিবারে দুঃসংবাদ! আটক থাকায় তাঁর কাছে খবর পৌঁছাল?
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 11 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget