এক্সপ্লোর

Bihar: ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৫২ কোটি টাকা, চোখের নিমেষে 'কোটিপতি' বিহারের বৃদ্ধ কৃষক

Bihar: রাম বাহাদুর শাহের কথায়, 'আমরা গরিব কৃষক। চাষবাস করেই দিন কাটে। রাজ্য সরকারের কাছে আমাদের আর্তি আমাকে কিছু অর্থ সাহায্য করা হোক যাতে আমার বাকি জীবনটা নির্বিঘ্নে কেটে যায়।'

পটনা: বিগত কিছুদিন ধরেই বিহারের বেশ কিছু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা ঢুকছে বলে খবর পাওয়া যাচ্ছে। তেমনই একটি ঘটনা বিহারের মুজফ্ফরপুর জেলার সিঙ্গারি গ্রামে ঘটেছে। রাম বাহাদুর শাহ নামের এক বৃদ্ধ কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সম্প্রতি ৫২ কোটি টাকা ঢুকেছে। 

ঘটনাটি সামনে আসে শুক্রবার, যখন রাম বাহাদুর শাহ কাটরার এক সিএসপি আউটলেটে গিয়ে পেনশনের খোঁজ করেন। ব্যাঙ্কে পেনশনের টাকা পড়েছে কি না জানতে চান ওই কৃষক। তখন তাঁর অ্যাকাউন্টে লগ ইন করে তাজ্জব হয়ে যান সেখানকার কর্মী। তিনিই খেয়াল করেন কৃষকের অ্যাকাউন্টে ৫২ কোটি টাকা ক্রেডিট হয়েছে। 

৫২ কোটি টাকার খবর ওই এলাকায় ছড়িয়ে পড়তেও বিশেষ সময় লাগেনি। রাম বাহাদুর শাহের কথায়, 'আমরা গরিব কৃষক। চাষবাস করেই দিন কাটে। রাজ্য সরকারের কাছে আমাদের আর্তি আমাকে কিছু অর্থ সাহায্য করা হোক যাতে আমার বাকি জীবনটা নির্বিঘ্নে কেটে যায়।'

তাঁর ছেলে সুজিত শাহ বলছেন, 'বাবার অ্যাকাউন্টে ওই টাকাটা ঢোকার পর থেকেই আমাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমরা কৃষক পরিবার আর সরকারের থেকে আমাদের সাহায্যের প্রয়োজন।'

সুজিত শাহ আরও বলেন, 'আমি জানি না এই টাকাটা আমার বাবার অ্যাকাউন্টে কীভাবে এল কিন্তু ব্যাঙ্কের উচিত যেদিন থেকে এই টাকা এসেছে সেদিন থেকে সুদটা অন্তত দেওয়ার। এটা আমাদের দোষে হয়নি। এটা তো ব্যাঙ্কের ভুল।'

কাটরা থানার সাব-ইনস্পেক্টর মনোজ পাণ্ডে বলেন, 'স্থানীয় সূত্রে আমরা জানতে পেরেছি যে একজন বয়স্ক ভদ্রলোকের অ্যাকাউন্টে ৫২ কোটি টাকা এসে পৌঁছেছে। জেলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাঙ্ককেও জানানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।'

বিহারে এমন ঘটনা এই প্রথম নয়। কাটিহারের ষষ্ঠ শ্রেণির দুই স্কুল ছাত্র বৃহস্পতিবারই হঠাৎ কোটিপতি হয়ে যায়। কাটিহারের জেলাশাসক উদয়ন মিশ্র জানান, যান্ত্রিক ত্রুটির জন্য এমন ঘটনা ঘটেছে।

এরই পাশাপাশি, খাগাড়িয়া জেলার রঞ্জিত দাস নামে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে আচমকা সাড়ে পাঁচ লক্ষ টাকা পৌঁছে যায়। তিনি সেই টাকা ফেরৎ দিতে অস্বীকার করেন। তাঁর মতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সকল দেশবাসীকে ১৫ লক্ষ টাকা করে দেবেন বলে কথা দেন এবং এই সাড়ে ৫ লক্ষ টাকা তারই প্রথম কিস্তি। যদিও তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষ এবং আপাতত ওই ব্যক্তি জেলে রয়েছেন।

আরও পড়ুন: Bihar: ব্যাঙ্ক অ্যাকাউন্টে হঠাৎ সাড়ে পাঁচ লক্ষ টাকা, প্রধানমন্ত্রী পাঠিয়েছেন, ফেরত দেব না, দাবি বিহারের বাসিন্দার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Annapurna Yojana : 'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
'যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন...', অন্নপূর্ণা যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য মন্ত্রী দিলীপ ঘোষের
West Bengal News Live : টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা
Mark Zuckerberg : প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?
প্রধানমন্ত্রীর ভিডিও ডিলিট থেকে শুরু করে শিশু নির্যাতনমূলক কনটেন্ট, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা, কী বার্তা সিইওর ?

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget