এক্সপ্লোর

Nitish Kumar: আস্থাভোটে জয় নীতীশের, ওয়াক আউট আরজেডি-নেতৃত্বাধীন বিরোধীদের

Bihar Assembly: আস্থাভোটে জিতলেন নীতীশ কুমার। আস্থাভোটের আগে বিহার বিধানসভায় যখন 'হেড কাউন্ট' চলছে, তখনই ওয়াক আউট করেছিল আরজেডি-নেতৃত্বাধীন বিরোধী শিবির।

পটনা: আস্থাভোটে জিতলেন নীতীশ কুমার। ডেপুটি স্পিকার মহেশ্বর হাজারি এনডিএ-র জয়ের ঘোষণা করেন। আস্থাভোটের আগে বিহার বিধানসভায় যখন 'হেড কাউন্ট' চলছে, তখনই ওয়াক আউট করেছিল আরজেডি-নেতৃত্বাধীন বিরোধী শিবির। ফলে ১২৯-০ ভোটে জেতে জেডি(ইউ)-নেতৃত্বাধীন এনডিএ। 

যা ঘটল...
বিরোধীদের অনুপস্থিতিতে প্রথমে ধ্বনিভোটে নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেন জেডি(ইউ) প্রধান। পরে ম্যানুয়াল ভোটিং হয়। গত মাসে 'মহাগঠবন্ধন' ছেড়ে বেরিয়ে এসে ফের বিজেপির হাত ধরেছিলেন জেডি(ইউ)। তার পরে এই আস্থাভোট। যদিও ভোটাভুটির আগে আরজেডি নেতা,  তেজস্বী যাদবের বার্তা ছিল, নরেন্দ্র মোদির বিজেপিকে বিহারে আটকে দেবেন তিনি। মুখ্যমন্ত্রিত্বের মেয়াদে যে ভাবে তিনি তিন তিন বার দল বদলেছেন, সেই নিয়েও কটাক্ষ হানতে শোনা যায় লালু প্রসাদ যাদবের ছোট ছেলেকে। তবে একই সঙ্গে নীতীশকে বলেন, 'আপনাকে পরিবারের সদস্য বলে মনে করি। দেশে নরেন্দ্র মোদিকে আটকাতে যে পতাকা আপনি তুলে নিয়েছিলেন, এবার বিহারে সেই পতাকা তুলে নেবে আপনার ভাইপো।' 
নীতীশ অবশ্য এদিনও প্রাক্তন জোটসঙ্গীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন। তেজস্বীর পাশাপাশি লালুপ্রসাদ ও রাবড়ি দেবীকেও একহাত নিতে শোনা যায় তাঁকে। বলেন, 'ওঁর মা-বাবাও বিহারের জন্য কাজ করার সুযোগ পেয়েছিলেন। কী হয়েছিল এরাজ্যের? সে সময় রাতের বেলা কেউ বেরোনোর সাহস পেতেন? কোনও রাস্তাঘাট ছিল?' জেডি(ইউ) প্রধানের দাবি, প্রাক্তন জোটসঙ্গী আরজেডি নেতারা তখন নিজেদের পকেট ভরতে ব্যস্ত ছিলেন। এতেই শেষ নয়। অভিযুক্ত আরজেডি নেতাদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরুরও আশ্বাস দিয়েছেন নীতীশ। তাঁর কথায়, 'ওঁদের ভরসা করেছিলাম। কিন্তু এই সব কীর্তির কথা শুনে দুঃখ হয়েছিল।'

I.N.D.I.A. জোট নিয়ে...
লোকসভা ভোটের আগে বিজেপি-বিরোধী দলগুলিকে একছাতার তলায় আনতে জেডি(ইউ) প্রধান যে উদ্যোগ নিয়েছিলেন, সে কথা অনেকেই মেনে নিয়েছেন। কিন্তু তার পর সেই বিজেপির হাতে হাত দেওয়ার সিদ্ধান্ত কী ভাবে? নীতীশ কুমারের বক্তব্য, সমস্ত দলগুলিকে একছাতার তলায় আনতে আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু পারেননি। প্রসঙ্গত, গত ২৮ জানুয়ারি, মুখ্যমন্ত্রী পদে শপথ নেন জেডি(ইউ) প্রধান। লোকসভা ভোটের কয়েক মাস আগে বিহার বিধানসভার বিন্যাস বদলের সম্ভাবনা আটকাতে মরিয়া চেষ্টা করেছিল 'ইন্ডিয়া' জোটের একাধিক শরিক দল। তবে আখেরে আটকানো যায়নি। তাঁর সঙ্গে উপমুখ্যমন্ত্রীর পদে শপথ নেন ২ বিজেপি বিধায়ক। 'সব কিছু ঠিক চলছিল না', শপথগ্রহণের দিন কংগ্রেস-আরজেডি-কে নিশানা করে মন্তব্য করেন জেডি(ইউ) প্রধান।

আরও পড়ুন:ঝাঁসি থেকে মুম্বই, ৯ দিন ধরে সাইকেল চালিয়ে প্রিয় অভিনেতার কাছে অনুরাগী, জল খাওয়ালেন কার্তিক আরিয়ান

সেরা শিরোনাম

News Live Updates: 'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
'সমস্ত পুজো মণ্ডপের VIP পাস বাতিল', চোরবাগান বিপর্যয়ের পর বড় সিদ্ধান্ত
CM Suevndu On Chorbagan Stampede :
"সবাইকেই বলব, এই সময় উচিত রাজনীতি থেকে দূরে থাকা", চোরবাগান কাণ্ডে সাংবাদিকদের মুখোমুখি মুখ্যমন্ত্রী
Hyderabad: হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
হায়দরাবাদে ইঞ্জিনিয়ারিং কলেজে ডান্ডিয়া অনুষ্ঠানে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ২ ছাত্রীর
Chorbagan Stampede: বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু
বিহার থেকে কলকাতায় সপরিবারে এসেছিলেন পুজো দেখতে, চোরবাগানে গিয়ে চোখের সামনে দেখলেন স্বামী ও শিশু সন্তানের মৃত্যু

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget