এক্সপ্লোর

Bihar News: স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল, হতাশায় ৩ সন্তানকে কুয়োয় ফেলে খুন মহিলার !

Crime News: তদন্ত চলাকালীন, পুলিশ সীমা দেবীর কার্যকলাপে সন্দিহান হয়ে পড়ে। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে নিজের অপরাধ স্বীকার করে নেয় ওই মহিলা।

পটনা : স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছিল । সেই রাগে তিন সন্তানকেই খুন করে দিল মহিলা ! তিন জনকেই কুয়োয় ফেলে খুন করে। এই অভিযোগে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। বিহারের সমস্তিপুর জেলার ঘটনা। অভিযুক্ত মহিলা বছর ৩৬-এর সীমা দেবীকে গ্রেফতার করা হয়েছে। মৃত তিন সন্তান হল- তরুণ (৬), তানিয়া (৪) ও তানিস্ক (২)।

ওই মহিলার স্বামীর নাম চন্দন মাহাতা। এই দম্পতির সমস্তিপুরের মালনগর গ্রামে বাস। সর্বভারতীয় সংবাদ মাধ্যম NDTV সূত্রে খবর, প্রথমে তিন সন্তানকে মারধর করে ওই মহিলা। পরে তাদের কুয়োয় ফেলে দেয়। এরপর স্বামীকে বলে, তিন সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন পুলিশে অভিযোগ দায়ের করেন চন্দন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ।

এরপর ওই দম্পতির বাড়ির কাছে কুয়ো থেকে তিন সন্তানের দেহ উদ্ধার করে পুলিশ। তদন্ত চলাকালীন, পুলিশ সীমা দেবীর কার্যকলাপে সন্দিহান হয়ে পড়ে। পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে নিজের অপরাধ স্বীকার করে নেয় ওই মহিলা। পরে তাকে গ্রেফতার করা হয়। ঘটনায় পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করা হয়েছে।

একই রকমের ঘটনা আগেও !

গত বছর নভেম্বর মাসে একই ধরনের একটি ঘটনা ঘটে। চার মাসের যমজ সন্তান হাসান ও ফতিমাকে খুন করে এক মহিলা। রতলামের ঘটনা। পরে স্বীকারোক্তিতে, ওই মহিলা জানায়, সন্তানদের মানুষ করতে তাকে খুব কষ্ট করতে হচ্ছিল। অথচ তার স্বামী কোনও সাহায্য করেন না। যে কারণে এই অপরাধ করে সে। বারবার সে তার স্বামী আমির কুরেশির কাছে  সাহায্য চাইছিল। কিন্তু, কোনও সাহায্য না মেলায় ওই মহিলা পাম্মি ওরফে মুসকান মনে মনে ঠিক করে নেয় যে, সন্তানদের খুন করলে হয়তো সমস্যার সমাধান হবে।  

গত বছর অগাস্ট মাসে বিহারে ঘটনা একটি ঘটনাও শোরগোল ফেলে দিয়েছিল। বিহারের মুজফফরপুরে মিলেছিল ৩ বছরের এক শিশুকন্যার দেহ। একটি স্যুটকেসের মধ্যে বন্দি ছিল ওই শিশুর দেহ। ওই ঘটনার তদন্তে নেমে মোড় ঘোরানো পর্দাফাঁস করে পুলিশ। শিশুকন্যাকে হত্যার অভিযোগে খোদ ওই শিশুর মাকেই গ্রেফতার করে পুলিশ। এনডিটিভির প্রতিবেদন সূত্রে জানা যায়, পুলিশ জানিয়েছে যে ওই অভিযুক্ত মহিলা স্বীকার করেছে যে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিল সে। স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তার প্রেমিক শিশুকন্যাকে মেনে নিতে চায়নি, সেই কারণে নিজেই গলা কেটে মেয়েকে হত্যা করে ওই মহিলা এবং স্যুটকেসে দেহ রেখে ছুড়ে ফেলে দিয়েছিল- এমনটাই দাবি করে পুলিশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Adjournment of Lok Sabha: প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
প্রশ্নফাঁস ইস্যুতে ফের উত্তপ্ত লোকসভা, মুলতুবি অধিবেশন, আজ বক্তব্য রাখবেন রাহুল গান্ধী
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 29 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Priyanka Gandhi On CJP Protest:
"দেশের যুবকদের ওপর পেলেট গান চালানোর অর্ডার কে দিলেন?", শাহ-মোদির কাছে 'জবাব' চাইলেন প্রিয়ঙ্কা, উত্তাল সংসদ

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৮.০৭.২০২৬)। NDA- র আমন্ত্রণে প্রথমবার বৈঠকে হাজির NCPI সাংসদরা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(২৮.০৭.২০২৬)। সংসদে তোলপাড়, পুলিশি অত্যাচারের অভিযোগে বিক্ষোভ বিরোধীদের
BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget