এক্সপ্লোর

পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত জম্মু-কাশ্মীরের বিজেপি নেতা রাকেশ পণ্ডিতা

গতকাল, বুধবার ঘটনাটি ঘটেছে পুলওয়ামার ত্রালে

নয়াদিল্লি: পুলওয়ামায় জঙ্গি হামলায় নিহত হলেন বিজেপি নেতা তথা স্থানীয় কাউন্সিলর রাকেশ পণ্ডিতা। গতকাল, বুধবার পুলওয়ামার ত্রালে ঘটেছে ঘটনাটি। জম্মু ও কাশ্মীরের পুলিশের মুখপাত্র জানিয়েছেন, রাত ১০ টা ১৫ মিনিট নাগাদ গুলি চালানোর ঘটনা ঘটেছে। সূত্রের খবর, গতকাল নিরাপত্তারক্ষীদের সঙ্গে না নিয়েই বাইরে বেরিয়েছিলেন ত্রাল পুরসভার কাউন্সিলর তথা বিজেপি নেতা রাকেশ পণ্ডিতা। 

কাশ্মীরের আইজি বিজয় কুমার জানিয়েছেন, শ্রীনগরে একটি বাড়িতে থাকতেন রাকেশ। বাড়িতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। এমনকি রাকেশের সঙ্গে দু'জন ব্যক্তিগত নিরাপত্তারক্ষী থাকতেন। এদিন সন্ধের পর ত্রাল পাইনে বন্ধুর বাড়িতে যাচ্ছিলেন তিনি। সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় তিন জঙ্গি। সঙ্গে সঙ্গে তাঁকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয়। ঘটনায় গুরতর আহত হয়েছে, রাকেশর বন্ধ সোমনাথ পণ্ডিতার মেয়েও। তিনি আরও জানিয়েছেন, তাঁর জন্য ২ জন নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। কিন্তু নিরাপত্তারক্ষীদের সঙ্গে না নিয়েই বন্ধু বাড়িতে গিয়েছিলেন বিজেপি নেতা রাকেশ পণ্ডিতা। 

এই ঘটনার পরই নড়েচড়ে বসেছে প্রশাসন। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ এবং নিরাপত্তবাহিনী। জম্মু ও কাশ্মীরে বিজেপির মুখপাত্র আলতাফ ঠাকুর বলেন, এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। একইসঙ্গে তিনি বলেছেন, এইভাবে হামলা করে মানুষের কাজ করা থেকে বিজেপিকে রোখা যাবে না। কোনও অস্ত্রহীন ব্যক্তির উপর এই ধরনের হামলা সাহসীকতার পরিচয় দেয় না। এই ঘটনায় অবিলম্বে তদন্ত শুরু করতে হবে এবং দোষীদের শাস্তি দিতে হবে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, "যে রাজনীতিবিদরা খুন হয়েছেন তাঁদের তালিকায় এবার যোগ হল রাকেশের নামও। নির্বাচনী রাজনীতির সঙ্গে জড়িত থাকার কারণে বিজেপির কাউন্সিলর কাশ্মীরে টার্গেট হয়ে ওঠেন রাকেশ পাণ্ডিতা।  এই আক্রমণের তীব্র নিন্দা করছি। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। তাঁর আত্মার শান্তি কামনা করি।"

সেরা শিরোনাম

Operation Sindoor: ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
ভারতের উত্থান  রুখতে অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানকে সাহায্য করেছিল চিন, আমেরিকার রিপোর্টে প্রকাশ্যে তথ্য
Railways News: ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
ট্রেনে ইয়ারফোন ছাড়া রিলস দেখছেন, তারস্বরে ফোন বাজাচ্ছেন, পাবেন কড়া শাস্তি, কী জানাল পূর্ব রেল ?
Kunal Ghosh: 'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
'কারণে অকারণে তেল মারা...', সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে বিঁধলেন কুণাল ঘোষ, কী লিখেছেন তিনি ?
West Bengal News Live Updates: বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget