এক্সপ্লোর

PM Modi : 'ভীতিপ্রদর্শন পরাজিত হয়েছে', ফলতায় গেরুয়া ঝড়ের পর কী বার্তা প্রধানমন্ত্রীর ?

PM Modi On Falta Win : পুনর্নির্বাচনে ফলতায় উড়ল গেরুয়া ঝড়। ঝুঁকেই যেতে হল ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ‘পুষ্পা’ খানকে। জয়ের পর ফলতার মানুষদের উদ্দেশে বিশেষ বার্তা প্রধানমন্ত্রী মোদির। 

কলকাতা : পুনর্নির্বাচনে ফলতায় উড়ল গেরুয়া ঝড়। বলেছিলেন ঝুঁকবেন না, কিন্তু ফল প্রকাশের পর ঝুঁকেই যেতে হল ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী জাহাঙ্গির ‘পুষ্পা’ খানকে। ভেঙে চুরমার ডায়মন্ড হারবার মডেল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে যেখানে ফলতায় ৪০ হাজারের বেশি ভোটে জিতেছিল তৃণমূল, সেখানে ২০২৬ সালের পুনর্নির্বাচনে একেবারে চতুর্থ স্থানে পৌঁছে গেল তারা। ২২ রাউন্ড গণনার শেষে মাত্র ৭৭৮৩টি ভোট পেয়েছেন জাহাঙ্গির। নিমেষে এতটা অধঃপতন, ভাবতেই পারছেনা কেউ। আর পুনর্নির্বাচনের জয়ের পর ফলতার মানুষদের উদ্দেশে নিজের এক্স-হ্যান্ডেলে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী মোদি। 

প্রধানমন্ত্রী মোদি জনগণের উদ্দেশে লেখেন, ''ফলতার জনগণ তাঁদের মত জানিয়েছেন! গণতন্ত্র জিতেছে এবং ভীতিপ্রদর্শন পরাজিত হয়েছে। অভূতপূর্ব ব্যবধানে ফলতায় জেতার জন্যে শ্রী দেবাংশু পান্ডাজিকে অভিনন্দন। বিজেপির প্রতি পশ্চিমবঙ্গের মানুষের অটল বিশ্বাসেরই চিহ্ন এটি। বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের ব্যতিক্রমী কাজ মানুষ দেখছেন এবং সেইজন্যেই আমাদের আবারো আশীর্বাদ করেছেন। তাঁদের অসাধারণ কাজের জন্য পশ্চিমবঙ্গে বিজেপির সব কার্যকর্তাদের আমার অভিনন্দন। ভবিষ্যতেও আমরা পশ্চিমবঙ্গের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাব।''

নির্বাচনের আগে, অর্থাৎ প্রচারের শেষ দিনেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভোটের লড়াই থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছিলেন জাহাঙ্গির। প্রথমে না ঝোঁকার কথা বললেও, ফলাফল তাঁকে ঝুঁকিয়েই দিল। জয়ের পর বিজেপি প্রার্থী দেবাংশু বলেন, "এই জয় ফলতাবাসীর জয়। মানুষ দু'হাত তুলে আশীর্বাদ করেছেন। বিজেপি-কে বিশ্বাস করেছেন তাঁরা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এসে আবেদন জানিয়েছিলেন। ফলতায় গণতান্ত্রিক উপায়ে ভোট হয়েছে। গণনাও হয়েছে সেই রকম। কোনও রকম অশান্তি হয়নি। গণতন্ত্রের উৎসবে সকলে শামিল হয়েছিলেন।"

আরও পড়ুন - ‘তৃণমূলের হার-বার মডেল' ! সোনার ফলতা গড়ার আশ্বাস দিয়ে পোস্ট মুখ্যমন্ত্রীর, কী লিখলেন ?

ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের ফলাফল  শোরগোল ফেলে দিয়েছে রাজ্যে। ২২ রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা  ১ লক্ষ ৯ হাজার ২১ ভোটে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শম্ভুনাথ কুড়মিকে পরাজিত করেন। বিজেপি প্রার্থী পেয়েছেন ১ লক্ষ ৪৯ হাজার ৬৬৬টি ভোট। সিপিএম প্রার্থী পেয়েছেন ৪০ হাজার ৬৪৫টি ভোট। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget