এক্সপ্লোর

খারের বাড়িতেও বেআইনি নির্মাণ? কঙ্গনাকে ফের নোটিস বিএমসির

খার পশ্চিমের ওই আবাসনে তিনটি ফ্ল্য়াট আছে কঙ্গনার। তিনি থাকেন পাঁচতলায়। বিএমসির বক্তব্য, পালি হিলের দপ্তরের চেয়ে কঙ্গনার বাড়ি, ফ্ল্য়াটের নির্মাণে অনেক বেশি অসঙ্গতি, অনিয়ম হয়েছে।

মুম্বই: এবার কঙ্গনা রানাউতের বিরুদ্ধে তাঁর খারের বাড়ির নির্মাণেও অনিয়মের অভিযোগ উঠল। মহারাষ্ট্র সরকার ও কঙ্গনার বিরোধ, সংঘাতের মধ্য়েই সম্প্রতি অভিনেত্রীর পালি হিলের দপ্তরের একাংশ বেআইনি অদলবদলের অভিযোগে বুলডোজার চালিয়ে ভেঙে দিয়েছে শিবসেনা পরিচালিত বৃহন্মুম্বই পুরসভা (বিএমসি)। খার পশ্চিমের ওই আবাসনে তিনটি ফ্ল্য়াট আছে কঙ্গনার। তিনি থাকেন পাঁচতলায়। বিএমসি এবার তাঁকে ফ্ল্যাটে বেআইনি নির্মাণের অভিযোগে নোটিস পাঠিয়েছে বলে খবর। বিএমসির বক্তব্য, পালি হিলের দপ্তরের চেয়ে কঙ্গনার বাড়ি, ফ্ল্য়াটের নির্মাণে অনেক বেশি অসঙ্গতি, অনিয়ম হয়েছে। শিবসেনার সঙ্গে বিরোধ চলছে বলে মহারাষ্ট্র সরকার তাঁকে টার্গেট করেছে বলে অভিযোগ কঙ্গনার। গত ৯ সেপ্টেম্বর বিএমসির লোকজন পুলিশবাহিনী সঙ্গে নিয়ে কঙ্গনার দপ্তরে পৌঁছয়। জেসিবি, বুলডোজার,অন্যান্য় ভারী যন্ত্রপাতি দিয়ে বাইরে থেকে দপ্তরের কিছুটা ভেঙে দেয়। গত ৮ সেপ্টেম্বর কঙ্গনার আইনজীবী রিজওয়ান সিদ্দিকির বিএমসির নোটিসের প্রেক্ষিতে পাঠানো জবাব খারিজ করে তাঁর অফিসের বাইরে নোটিস সেঁটে দিয়ে আসে। তার কয়েক ঘন্টার মধ্যেই হয় ‘অবৈধ নির্মাণ’ ভাঙা। যদিও বম্বে হাইকোর্ট কঙ্গনার অফিসে ভাঙাচোরা বন্ধ রাখতে বলে স্থগিতাদেশ জারি করে। কঙ্গনা মুম্বইকে পাকিস্তান অধিকৃত কাশ্মীরের সঙ্গে তুলনা করেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর মামলায় মুম্বই পুলিশের তদন্ত নিয়েও সংশয় প্রকাশ করেন। সেই থেকে তাঁর সঙ্গে মহারাষ্ট্র সরকারের সঙ্গে বিবাদের সূত্রপাত। যদিও কেন্দ্র তাঁর জন্য ওয়াই ক্যাটাগরির সুরক্ষার বন্দোবস্ত করেছে।

সেরা শিরোনাম

Tathagata Roy : BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
BJP-র একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, কী প্রতিক্রিয়া বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতির ?
News Live: দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
দমদমের স্কুলের সিঁড়ি থেকে ঝাঁপ স্কুল পড়ুয়ার
Baruipur Municipality: এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
এবার ভাঙতে চলেছে বারুইপুর পুরসভার তৃণমূলের বোর্ড
সমুদ্রের জলস্তরে শতাব্দীর রেকর্ড! উপকূলে ৫০ ফুটের দানবীয় ঢেউ! কেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি?
সমুদ্রের জলস্তরে শতাব্দীর রেকর্ড! উপকূলে ৫০ ফুটের দানবীয় ঢেউ! কেন এমন ভয়ঙ্কর পরিস্থিতি?

ভিডিও

Suvendu Adhikari:
BJP News | নেতাজি ইন্ডোরে হনুমান চালিশা পাঠ। হিন্দু ঐক্যের ডাক Samik Bhattacharya-র
Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধাত্রী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonia Gandhi Memoir: ‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
‘মুখটা আর দেখতে পাব না? চোখ দু’টো…ডাক্তার বললেন, কিচ্ছু অক্ষত নেই’, রাজীব গাঁধীকে শেষবার দেখতে চেয়েছিলেন সনিয়া গাঁধী
TMC News: ‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
‘পুলিশের অস্ত্র নিয়ে পালাচ্ছে, কী করে এত শক্তি ধরছে অপরাধীরা?’, পর পর এনকাউন্টার নিয়ে প্রশ্ন অভিষেকের
Govt Schemes Rate : PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
PPF, সুকন্যা সমৃদ্ধি না KVP ? কোন সরকারি স্কিমে এখন দিচ্ছে সবথেকে বেশি সুদ, জেনে নিন শেষ রেট   
Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
Weather Update : টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
টানা তিন দিন কলকাতায় দুর্যোগ? আকভানের প্রভাবে পিছিয়ে গেল শীত? বড় আপডেট
November Astrology : টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
টাকা থেকে গয়না, চাকরি থেকে ব্যবসা, ভাগ্যের পথ ঝকঝকে ৬ রাশির, নভেম্বর শেষেই কেল্লাফতে
Tech CEO: Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
Mark Zuckerberg বা Elon Musk-র পর কে? এনভিডিয়ার Jensen Huang-র বিদায়ের পর প্রশ্ন উঠছে উত্তরাধিকার নিয়ে
ASI Arrested: অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
অ্যান্টি-করাপশন ব্রাঞ্চের হাতে গ্রেফতার চন্দ্রকোণা থানার ASI, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে ?
Embed widget