এক্সপ্লোর

Mathura Boat Accident: সেতুর ধাক্কায় টালমাটাল নৌকা, মর্মান্তিক দুর্ঘটনা মথুরায়! বহু পর্যটকের মৃত্যু

Mathura News: নৌকায় অনেকেই ছিলেন, তাঁদের মধ্যে ১৫ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। তবে শেষমেষ বাঁচানো যায়নি ১০ জনকে।

কলকাতা: মথুরায় ভয়াবহ দুর্ঘটনা! শুক্রবার উত্তরপ্রদেশের মথুরার বৃন্দাবনে ঘটে যায় একটি ভয়াবহ দুর্ঘটনা (Mathura Boat Accident)। পুলিশর সূত্রে খবর, দুপুর ৩টে নাগাদ কেশি ঘাটের কাছে নৌকাডুবির মর্মান্তিক ঘটনাটি ঘটে যায়। ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। মৃতরা সকলেই পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা। লুধিয়ানা থেকে ৩০ জনের একটি দল, নৌকা ভাড়া করে বৃন্দাবন ঘুরতে এসেছিলেন। এই দলটি যমুনা নদীতে ঘোরার জন্য ২টি নৌকা ভাড়া করেন। পুলিশ জানাচ্ছে, সম্ভবত যমুনার ওপর পন্টুন সেতুর সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায় একটি নৌকা। একেবারে উল্টে যায়।

মথুরায় ভয়াবহ দুর্ঘটনা

দুঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই অবশ্য বিষয়টা নজরে আসে। শুরু হয় উদ্ধারকার্য। নৌকায় অনেকেই ছিলেন, তাঁদের মধ্যে ১৫ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। তবে শেষমেষ বাঁচানো যায়নি ১০ জনকে। জলে ডুবে মৃত্যু হয় ওই ১০ জনের, এমনটাই সূত্রের খবর। তবে এখনও বেশ কিছু পর্যটক নিখোঁজ রয়েছেন। তাঁদের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ জানাচ্ছে, যথাযথ তদন্ত হওয়ার পরেই নৌকাডুবির আসল কারণ বোঝা যাবে। জাতীয় এবং রাজ্য় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে উদ্ধারকার্যে ঝাঁপিয়ে পড়ে ভারতীয় সেনাও। তবে শেষমেষ সবাইকে বাঁচানো যায়নি।

দুর্ঘটনায় শোকপ্রকাশ মোদি-যোগীর

এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ও যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ঘটনায় সমস্তরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন, যোগী আদিত্যনাথ। মথুরার জেলাশাসক চন্দ্রপ্রকাশ সিংহ জানিয়েছেন, আহতদের উদ্ধার করে বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাত হয়ে গেলেও, এখনও চেষ্টা চালানো হচ্ছে মানুষকে উদ্ধার করার জন্য। ডুবুরি নামিয়ে চলছে খোঁজ। তবে এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ তদন্ত চালাচ্ছে। কীভাবে এই ঘটনা ঘটল, সেটা জানার জন্য ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে পুলিশ।

এই ঘটনায় স্থানীয়রা অভিযোগ করছে যে, একটা নৌকার যতজন যাত্রীবহন করার ক্ষমতা রয়েছে, তার থেকে অনেক বেশি যাত্রী নৌকায় তোলা হয়েছিল। ফলে সেতুর সঙ্গে ধাক্কা লাগার কার্যত সঙ্গে সঙ্গেই উল্টে যায় নৌকাটি। সামলানোর সময় পর্যন্ত পাওয়া যায়নি। যাত্রী-ভারে দ্রুত ডুবে যায় নৌকাটি। ঘটনাটির কথা ছড়িয়ে পড়তেই তৎপর হয়েছে পুলিশ প্রসাশন। কিন্তু এভাবে, এত তীর্থযাত্রীর অকালে চলে যাওয়ার মতো ঘটনায়, এলাকায় দেখা দিয়েছে শোকের ছায়া। কিন্তু কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা, তা তদন্ত করে দেখছে পুলিশ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা ? ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা ? ইরান বসল কি শেষপর্যন্ত ?
Mathura Boat Accident: সেতুর ধাক্কায় টালমাটাল নৌকা, মর্মান্তিক দুর্ঘটনা মথুরায়! বহু পর্যটকের মৃত্যু
সেতুর ধাক্কায় টালমাটাল নৌকা, মর্মান্তিক দুর্ঘটনা মথুরায়! বহু পর্যটকের মৃত্যু
UP SIR Final Voter List: উত্তরপ্রদেশে SIR-এর পর প্রকাশিত চূড়ান্ত তালিকা, ভোটার তালিকা থেকে বাদ ২ কোটিরও বেশি !
উত্তরপ্রদেশে SIR-এর পর প্রকাশিত চূড়ান্ত তালিকা, ভোটার তালিকা থেকে বাদ ২ কোটিরও বেশি !
RG Kar Case:
"আমরাই চাইনি, সঞ্জয়ের ফাঁসি হোক, কারণ..", RG কর কাণ্ডে হাইকোর্টের নতুন নির্দেশের পর কী প্রতিক্রিয়া অভয়ার মা-বাবার ?
Advertisement

ভিডিও

Sange Suman (০৯.০৪.২৬)পর্ব ২ |
Sange Suman (০৯.০৪.২৬) পর্ব ১ | রাজনীতিতে ঝড় তুলল হুমায়ুনের স্টিং-ভিডিও
Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran Peace Talks, Pakistan LIVE : পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
পাকিস্তানে শুরু আমেরিকা-ইরান শান্তি আলোচনা, ইরান বসল কি শেষপর্যন্ত ?
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Embed widget