এক্সপ্লোর

Rahul Gandhi: 'সম্পূর্ণ মিথ্যা', লাদাখ-ইস্যুতে ফের প্রধানমন্ত্রীকে নিশানা রাহুলের

Ladakh Issue : তাঁর আরও অভিযোগ, লাদাখে এক ইঞ্চিও জমি চিন নিতে পারেনি দাবি করে মিথ্যা বলেছেন প্রধানমন্ত্রী।

কার্গিল : দক্ষিণ আফ্রিকায় (South Africa) BRICS সম্মেলনের যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে আলোচনার আবহেই চিনের (China) সঙ্গে সীমান্ত ইস্যু তুলে আক্রমণ শানালেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী (Rahul Gandhi)। তাঁর বক্তব্য, ভারতের জমি দখল করেছে PLA। লাদাখে এক ইঞ্চিও জমি চিন নিতে পারেনি দাবি করে মিথ্যা বলেছেন প্রধানমন্ত্রী।

লাদাখের কার্গিলের এক ব়্যালিতে যোগ দিয়ে এদিন কংগ্রেস সাংসদ বলেন, "লাদাখ হচ্ছে কৌশলগত জায়গা। একটা জিনিস পরিষ্কার যে, চিন ভারতের জমি নিয়েছে। এটা খুবই দুঃখের যে প্রধানমন্ত্রী বিরোধীদের বৈঠকে বলেছেন, চিন লাদাখের এক ইঞ্চি জমিও নিতে পারেনি। এটা সম্পূর্ণ মিথ্যা।"

গত সপ্তাহ থেকে লাদাখে রয়েছেন ওয়েনাড়ের সাংসদ। কার্গিল যুদ্ধের স্মৃতিশৌধে শহিদদের উদ্দেশে মালা দেবেন তিনি। এরপর শ্রীনগর যাওয়ার পথে, দ্রাসের মানুষের সঙ্গে কথা বলার জন্য থামবেন রাহুল।

বৃহস্পতিবার ভারতের বিদেশ সচিব বিনয় কাতরা জানিয়েছিলেন, 'পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর অমীমাংসিত বিষয় নিয়ে ভারতের ভাবনার কথা শি-কে জানিয়েছেন মোদি।' তবে চিনের তরফে দাবি করা হয়েছে, উভয় রাষ্ট্রনেতার মধ্যে বুধবার স্পষ্ট ও গভীর আলোচনা হয়েছে। 

এই আবহে লাদাখ ইস্যুতে সুর চড়ান রাহুল। পাশাপাশি, "ভারত জোড়ো যাত্রার কথা তুলে ধরেন। কংগ্রেস নেতা বলেন, "কয়েক মাস আগে আমরা ভারত জোড়ো যাত্রায় কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত হেঁটেছি। এর লক্ষ্য ছিল, বিজেপি ও আরএসএস দেশে যে ঘৃণা ও হিংসা ছড়াচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো। যাত্রার সময় আমি লাদাখে আসতে পারিনি। শীতের তুষারের কারণে। লাদাখে যাত্রা করার ইচ্ছা আমার মনে ছিল এবার এবার মোটরবাইকে তা এগিয়ে নিয়ে গেছি।"

মোদিকে খোঁচা দিয়ে তিনি বলেন, "অন্যান্য নেতারা তাঁদের 'মন কি বাত' বলতে ব্যস্ত। আমি আপনাদের 'মন কি বাত' শুনতে চাইছিলাম। একটা বিষয় পরিষ্কার- গাঁধীজি ও কংগ্রেসের মতাদর্শ রয়েছে লাদাখের রক্ত ও ডিএনএ-তে রয়েছে।" 

গত ২০ অগাস্ট  লাদাখের প্যাংগং সো হ্রদের ধারে বাবা রাজীব গাঁধীকে জন্মদিনের শ্রদ্ধা জানান ওয়েনাড়ের সাংসদ। পরে তিনি বলেন, "চিন আমাদের জমি দখল করে নেওয়ায় এখানকার স্থানীয় মানুষজন চিন্তিত। ওঁরা বলছেন, চিনের বাহিনী তাঁদের চারণ ভূমি দখল করে নিয়েছে। যদিও প্রধানমন্ত্রী বলেন, এক ইঞ্চিও জমি নেয়নি। এটা সত্যি নয়। এখানকার যাকে হোক আপনি জিজ্ঞাসা করতে পারেন।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July Rally : 'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
'হুমকি দিয়ে গেছে, সভা তো হবে, তারপরে...', চাঞ্চল্যকর অভিযোগ কুণালের; ২১ জুলাই সমাবেশের আগে...
West Bengal News Live : বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও বিশেষভাবে সক্ষমদের পেনশন বৃদ্ধি করল রাজ্য সরকার
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 21 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget