এক্সপ্লোর

Burdwan College Student Suicide: বাবার মৃত্যুর খবর পেয়ে হাসপাতালের ছয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী যুবক !

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতালের ছয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। শুধু তাই নয়, নিজেকে বাবার মৃত্যুর জন্য দায়ী করে দাদার কাছে মেসেজও পাঠিয়েছেন তিনি

কমলকৃষ্ণ দে, বর্ধমান : মর্মান্তিক। বাবার মৃত্যুর খবর পাওয়ার পর হাসপাতালের ছয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক যুবক। শুধু তাই নয়, নিজেকে বাবার মৃত্যুর জন্য দায়ী করে দাদার কাছে মেসেজও পাঠিয়েছেন তিনি। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালের ছয় তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ছোট ছেলে। মৃতের নাম অশোক রুইদাস। তিনি বর্ধমানের বিবেকানন্দ কলেজের ইংরাজি অনার্সের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় কার্তিক রুইদাসের (৪৯)। বিগত কয়েক দিন ধরে ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্ধমানের মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এবং বর্ধমানে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেখানে চিকিৎসা চলছিল তাঁর। এর পর অবস্থার অবনতি হওয়ায় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। গতকাল বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তাঁর(কার্তিক রুইদাস) মৃত্যু হয়। বাবার মৃত্যুর খবর আসতেই ভেঙে পড়েন অশোক। দাদা অলোক রুইদাসকে খবরটা জানান। খবর পেয়ে ভেঙে পড়বেন বলে মা-কে তাঁরা কিছুই জানাননি।

এরপর সাড়ে নটা নাগাদ একটা ফোন আসতেই বেরিয়ে যান অশোক। জানা গেছে, দাদা বারে বারে ফোন করলেও ভাই ফোন কেটে দেন। অবশেষে অশোক তাঁর দাদার ফোনে একটি মেসেজ পাঠান, "বাবার মৃত্যুর জন্য আমি দায়ী"। এই ঘটনার আধ ঘণ্টা পর হাসপাতাল চত্বরে পৌঁছে তাঁর দাদা জানতে পারেন, ভাই ছয় তলা বিল্ডিংয়ের উপর থেকে ঝাঁপ দেওয়ায় মৃত্যু হয়েছে।  

অশোক রুইদাসের ইংলিশ অনার্স শেষ করে ব্যাঙ্গালোরে পড়তে যাওয়ার কথা ছিল । আজ বাবা ও ছেলের মৃতদেহ খণ্ডঘোষের তোড়কোনার বাড়িতে নিয়ে আসা হয়। সেখানেই তাঁদের শেষকৃত্য হয়। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আচমকা এই ধরনের ঘটনায় হতবাক সকলেই। তাঁরা বিশ্বাসই করতে পারছেন না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
বিহারে উপ নির্বাচনে বিজেপির হারের নেপথ্যে কি Gen Z-র আন্দোলন? বৃহস্পতিবার বৈঠকে মোহন ভাগবত
Tarakeswar Shraboni Mela 2026: তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
তারকেশ্বরে রেকর্ড ভিড়, শ্রাবণী মেলা উপলক্ষে তীর্থযাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা রেলের
DA Hike: পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA
পুজোর আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য আরও ২০ শতাংশ DA

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget