এক্সপ্লোর
ফের রাতের শহরে দুর্ঘটনা, খিদিরপুরে ফুটপাতে ট্রেলার, ৬ বছরের শিশুর মৃত্যু

কলকাতা: রাতে খিদিরপুরে ফ্যান্সি মার্কেটের কাছে ফুটপাতে ট্রেলার। ৬ বছরের শিশুর মৃত্যু। এক কিশোর-সহ আহত আরও ৩। গ্রেফতার ট্রেলারচালক। রাত ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দরের দিক থেকে আসা ২ টি ট্রেলার রেষারেষি করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলার ফুটপাথে উঠে পড়ে। ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটি। ৬ বছরের মহম্মদ শাহিদ ট্রেলারের নিচে আটকে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে মোমিনপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। আহত আরও এক কিশোর ওই হাসপাতালেই ভর্তি। বাকি ২ জনকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। ঘাতক ট্রেলারের চালককে গ্রেফতার করে ওয়াটগঞ্জ থানার পুলিশ।
Before You Go
India-Nepal Meeting: প্রধানমন্ত্রী মোদির সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠকে নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
অটো





















