এক্সপ্লোর
ফের শাসনের নামে নির্মম অত্যাচার স্কুলে, ২ পড়ুয়াকে পিছমোড়া করে মুখে রুমাল গুজে মার

কলকাতা: ফের শাসনের নামে আনোয়ার শা রোডের সরকারি স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ২ পড়ুয়াকে বেধড়ক মারধরের অভিযোগ উঠল। মুখে রুমাল গুঁজে পিছমোড়া করে বেঁধে মারধর করা হয় বলে দাবি পড়ুয়াদের। পড়ুয়াদের আরও দাবি, গত শুক্রবার তৃতীয় ও চতুর্থ শ্রেণির ছাত্র-ছাত্রীরা খেয়ে যাওয়ার পর অন্য পড়ুয়াদের টেবিল মুছতে বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। কিন্তু টেবিল মুছতে পড়ুয়ারা অস্বীকার করায় মারধর করেন তিনি। শুধু শুক্রবারই নয় শনিবার ও সোমবারও পড়ুয়াদের মারধর করা হয়। এর পরই স্কুলে গিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে টালিগঞ্জ থানার পুলিশ। অভিযুক্ত প্রধান শিক্ষিকাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। চক্রান্ত করে তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি ওই শিক্ষিকার। শিক্ষিকার দাবিকে সমর্থন জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। যদিও এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন অন্যান্য শিক্ষিকারা।
Before You Go
Jadavpur Incident News | "ABVP-এর দায়িত্ব BJP নেয়নি। এটা স্বাভাবিক শিক্ষার সঙ্গে সংযোগ না থাকবে ছাত্রসংগঠন না থাকারই কথা" : Anirban Banerjee

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















