এক্সপ্লোর

জালে কোঠারির জাল ডাক্তার

কলকাতা: নরেন পাণ্ডে, শুভেন্দু ভট্টাচার্যের পর এবার অজয় তিওয়ারি। ফের সিআইডি-র জালে জাল চিকিৎসক। শনিবার রাতে খিদিরপুর এলাকার এক ক্লিনিক থেকে গ্রেফতার করা হয় কোঠারি মেডিক্যাল সেন্টারে চিকিৎসক হিসেব কর্মরত অজয় তিওয়ারিকে। সিআইডি সূত্রে দাবি, ১৯৯৬ সালের ১৭ অগাস্ট থেকে কোঠারি মেডিক্যাল সেন্টারে গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট হিসেবে কর্মরত অজয়। এন্ডোস্কোপিও করতেন তিনি। ধৃত অজয়ের রেজিস্ট্রেশন নম্বর ও এমবিবিএস ডিগ্রি ভুয়ো। যদিও ধৃত অজয় নিজেকে হোমিওপ্যাথি চিকিৎসক বলে দাবি করেছেন। কিন্তু, হোমিওপ্যাথি চিকিৎসক হয়ে কীভাবে এন্ডোস্কোপি করতেন অজয় তিওয়ারি? প্রশ্ন তদন্তকারীদের। সিআইডি সূত্র দাবি, খিদিরপুরের বাবুবাজার থেকে, পাহারপুর রোড, গার্ডেনরিচ, কলুটোলা ও সিআইটি ফিলিপস মোড়ে চেম্বার রয়েছে অজয়ের। কোঠারি মেডিক্যাল সেন্টারের পাশাপাশি আইএলএস হাসপাতালের সঙ্গেও অজয় যুক্ত ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। এদিন গ্রেফতারির পর ধৃতকে নিয়ে ওয়েলিংটনে ৬ নম্বর মঠ লেনে, তাঁর বাড়িতে তল্লাশি চালায় সিআইডি। এর আগে গত ৩ মে উত্তর দিনাজপুরের চোপড়া থেকে কাইজার আলম নামে এক জাল ডাক্তারকে গ্রেফতার করে সিআইডি। পরদিন, আলিপুরদুয়ারের বীরপাড়া গ্রেফতার হয় খুশিনাথ হালদার নামে আরও একজন। জাল চিকিৎসক খুঁজতে গিয়ে মালদা থেকেও ধরা পড়ে আরও ২ জাল চিকিৎসক। জাল সার্টিফিকেট দিয়ে চিকিৎসা করার অভিযোগে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকেও গ্রেফতার হন একজন। গত ২৫ তারিখ ডাক্তারির ভুয়ো শংসাপত্রের কারবারি বলে অভিযুক্ত রমেশচন্দ্র বৈদ্য নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি। এন্টালি থেকে ধরা পড়েন নরেন পাণ্ডে। যিনি দীর্ঘসময় ধরে বেলভিউ হাসপাতালে চিকিৎসা করতেন। তারপর হাওড়ার শুভেন্দু ভট্টাচার্য। এবার জাল চিকিৎসকের তালিকায় নবতম সংযোজন অজয় তিওয়ারি।

সেরা শিরোনাম

Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget