এক্সপ্লোর

কাল ব্রিগেডে আরএসএসের সভা, নির্দেশ অমান্য করায় পুলিশ কমিশনারকে শোকজ হাইকোর্টের

কলকাতা: সাংসদ মেলার অনুমতি না দেওয়ায় হাইকোর্টে ভর্ৎসিত হতে হয়েছে আসানসোল পুর কর্তৃপক্ষকে। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে এবার ব্রিগেডে আরএসএসের অনুষ্ঠান নিয়ে হাইকোর্টের ক্ষোভের মুখে খোদ কলকাতার পুলিশ কমিশনার! শনিবার মকরসংক্রান্তি উপলক্ষে শহরে স্বরসঙ্ঘচালক মোহন ভাগবতের সভা করার কর্মসূচি নেয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ। প্রথমে খিদিরপুরের ভূকৈলাস ময়দানে কর্মসূচির জন্য অনুমতি চায় তারা। তা খারিজ করে দেয় পুলিশ। এরপর ব্রিগেডে কর্মসূচির জন্য আবেদন জানালে সেনার অনুমতি মিললেও, পুলিশ ছাড়পত্র দিতে চায়নি। ফলে হাইকোর্টের দ্বারস্থ হয় আরএসএস। কলকাতার পুলিশ কমিশনারকে গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত। যদিও কমিশনারের বদলে জয়েন্ট কমিশনার আরএসএসের আবেদন খারিজ করে দেন। কিন্তু, কমিশনারের বদলে জয়েন্ট কমিশনার কেন? এ নিয়ে ক্ষোভপ্রকাশ করে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ অমান্য করেছেন কলকাতার পুলিশ কমিশনার। তাঁর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করল আদালত। একই সঙ্গে কমিশনারকে শোকজ করা হচ্ছে। কেন আদালতের নির্দেশ অমান্য করা হয়েছে, ২ সপ্তাহের মধ্যে উত্তর দিতে হবে। শুনানিতে সরকারি আইনজীবী বলেন, গঙ্গাসাগর মেলার জন্য পুলিশ কর্মীর অভাব রয়েছে। আরএসএসের অনুষ্ঠানে এত পুলিশ দেওয়া অসুবিধেজনক। পাল্টা বিচারপতির প্রশ্ন, পুজোতেও তো একাধিক জায়গায় প্রচুর জনসমাগম হয়। সেক্ষেত্রে কীভাবে সামলান? কোনও সদুত্তর দিতে পারেননি সরকারি আইনজীবী। সবপক্ষের বক্তব্য শুনে হাইকোর্ট নির্দেশ দেয়, শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই আরএসএসের কর্মসূচি হবে। সর্বাধিক ৪ হাজার লোক অংশগ্রহণ করতে পারবেন। শুধুমাত্র আমন্ত্রিতরাই থাকতে পারবেন। শনিবার বেলা ১২টার মধ্যে পুলিশের কাছে আমন্ত্রিতদের নাম-ঠিকানা সহ তালিকা জমা দিতে হবে। আমন্ত্রিত নন, এমন কারও জমায়েত চলবে না। সরকারি সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে তার দায় থাকবে আরএসএসের। এ বিষয়ে আয়োজকদের হলফনামাও জমা দিতে হবে। আরএসএস জানিয়েছে, আদালতের নির্দেশ অনুসারেই তারা জমায়েত করবে। রাজ্য প্রশাসনকেও তুলোধোনা করেছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget