এক্সপ্লোর

সারদায় রাজীব কুমারকে হেফাজতে নিয়ে জেরা করতে চায়, 'কোনও জবরদস্তি নয়', ধারা প্রত্যাহার চেয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

সারদা ও রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারির তদন্তের ব্যাপারে সিবিআইয়ের সঙ্গে সংঘাতের জেরে বিতর্কে নাম জড়িয়েছে প্রাক্তন পুলিশ কমিশনারের। তিনি ওই পদে থাকাকালে গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই দুই মামলা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর কলকাতার বাসভবনে গিয়ে ঢুকতে গিয়ে বাধা পান সিবিআই অফিসাররা।

কলকাতা: সারদা কেলেঙ্কারি মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা করতে চায় বলে তাঁর বিরুদ্ধে ‘কোনও দমনমূলক ব্যবস্থা না নেওয়া’র শর্তটি প্রত্যাহারের আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই। এ ব্যাপারে কেন্দ্রীয় শীর্ষ তদন্ত সংস্থার এক অফিসার সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, এই মামলার খুঁটিনাটি ব্যাপার বিস্তারিত জানার ক্ষেত্রে জোরজবরদস্তি করা চলবে না, এই ধারা না রেখে রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে পারলে ভাল হয়। রাজীব কুমারের বিরুদ্ধে কোনও পীড়নমূলক ব্যবস্থা নয়, এই শর্তের অপসারণ চাইতে সুপ্রিম কোর্টে যাব আমরা। বাড়তি সুরক্ষার ব্যবস্থা থাকলে অনেক সময়ই তথ্য জানাতে চান না অনেকে। সারদা ও রোজভ্যালি আর্থিক কেলেঙ্কারির তদন্তের ব্যাপারে সিবিআইয়ের সঙ্গে সংঘাতের জেরে বিতর্কে নাম জড়িয়েছে প্রাক্তন পুলিশ কমিশনারের। তিনি ওই পদে থাকাকালে গত ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই দুই মামলা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁর কলকাতার বাসভবনে গিয়ে ঢুকতে গিয়ে বাধা পান সিবিআই অফিসাররা। কলকাতা পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি, খন্ডযুদ্ধ হয় তাঁদের। সিবিআই অভিযানের নিন্দা করে রাজীব কুমারের পাশে দাঁড়িয়ে শহরে সেদিনই রাজপথে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘সাংবিধানিক নিয়মবিধির ওপর আক্রমণ’ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। ৫ ফেব্রুয়ারি সর্বোচ্চ আদালত রাজীব কুমারকে সিবিআইয়ের সামনে হাজিরা দিতে নির্দেশ দেয়, যদিও একইসঙ্গে জানায়, জেরা পর্বে তাঁর বিরুদ্ধে কোনওরকম দমনমূলক ব্যবস্থা নেওয়া, জোরজবরদস্তি করা থেকে বিরত থাকতে হবে সিবিআইকে। সেই নির্দেশ মেনে ৯ ফেব্রুয়ারি থেকে কয়েকদিন শিলঙে সিবিআই অফিসে জেরা করা হয় তাঁকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?

ভিডিও

TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৫.৭.২৬): 'ED-র থেকে AB বেশি ভয়ঙ্কর', হিটলারের প্রসঙ্গ টেনে অভিষেককে নিশানা মদনের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৫.৭.২৬): ২১ জুলাইয়ের ঠিক আগে মমতার 'মিত্র'-বিয়োগ, ঋতব্রত শিবিরে ছায়াসঙ্গী মদনও
TMC Turmoil Deepens : পালাবদলের পর শুধুই ভাঙন! চূর্ণ চূর্ণ হয়ে যাচ্ছে কালীঘাট শিবির

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget